গাঙ্গেয় ব-দ্বীপ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(গাঙ্গেয় বদ্বীপ থেকে ঘুরে এসেছে)
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
গাঙ্গেয় ব-দ্বীপ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ব-দ্বীপ যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ নিয়ে গঠিত। এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম ব-দ্বীপ। গাঙ্গেয় ব-দ্বীপ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গাঙ্গেয় ব-দ্বীপ, যাকে অনেক সময় গঙ্গা-ব্রক্ষ্মপুত্র ব-দ্বীপ নামেও অভিহিত করা হয়, বঙ্গপোসাগরের তীর বরাবর প্রায় ২২০ মাইল চওড়া। এটি পশ্চিমে হুগলী নদী হতে পূর্বে মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত। ভারতের কোলকাতা এবং বাংলাদেশের চট্টগ্রাম এই ব-দ্বীপের প্রধান সমুদ্র বন্দর।