আলিপুরদুয়ার মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলিপুরদুয়ার মহকুমা
—  মহকুমা  —
'
Location of আলিপুরদুয়ার মহকুমা
in West Bengal and ভারত
স্থানাঙ্ক [http://toolserver.org/~geohack/geohack.php?pagename=%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE&params=26.48_N_89.57_E_type:landmark_region:IN-WB {{Coord/dec2dms/

dm|26.48}}N {{Coord/dec2dms/ dm|89.57}}E / 26.48°N 89.57°E / 26.48; 89.57]

দেশ  ভারত
রাজ্য West Bengal
জেলা জলপাইগুড়ি
সদর আলিপুরদুয়ার
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)

আলিপুরদুয়ার মহকুমা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি মহকুমা। আলিপুরদুয়ার পুরসভা এবং মাদারিহাট-বীরপাড়া, আলিপুরদুয়ার-১, আলিপুরদুয়ার-২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম – এই ছয়টি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে আলিপুরদুয়ার মহকুমা গঠিত। এই ছয়টি ব্লক আবার ৬৬টি গ্রাম পঞ্চায়েত ও নয়টি সেন্সাস টাউনে বিভক্ত। মহকুমার সদর অবস্থিত আলিপুরদুয়ারে।

সূচিপত্র

[সম্পাদনা] এলাকা

আলিপুরদুয়ার পুরসভা ছাড়াও এই মহকুমায় ছয়টি ব্লকের অধীনে নয়টি সেন্সাস টাউন ও ৬৬টি গ্রামপঞ্চায়েত আছে। জেলার ব্লকগুলি হল মাদারিহাট-বীরপাড়া, আলিপুরদুয়ার-১, আলিপুরদুয়ার-২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম। [১] সেন্সাস টাউনগুলির নাম: পশ্চিম জিতপুর, ছেচকাটা, আলিপুরদুয়ার রেলওয়ে জাংশান, ভোলার ডাবরি, শোভাগঞ্জ, ফালাকাটা, জয়গাঁ, উত্তর লাটাবাড়িউত্তর কামাখ্যাগুড়ি[২]

[সম্পাদনা] ব্লক

[সম্পাদনা] মাদারিহাট-বীরপাড়া ব্লক

মাদারিহাট-বীরপাড়া ব্লকের গ্রামীণ অঞ্চল দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বান্দাপানি, হাঁতাপাড়া, মাদারিহাট, টোটোপাড়া বল্লালগুড়ি, বীরপাড়া-১, খয়ারবাড়ি, রঙ্গালিবাজনা, বীরপাড়া-২, লঙ্কাপাড়া ও শিশুঝুমরা।[১] এই ব্লকে কোনো নগরাঞ্চল নেই।[২] ব্লকটি মাদারিহাট ও বীরপাড়া থানার অন্তর্গত।[৩] ব্লকের সদর মাদারিহাট[৪]

[সম্পাদনা] আলিপুরদুয়ার-১ ব্লক

আলিপুরদুয়ার-১ ব্লকের গ্রামীণ অঞ্চল এগারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বঞ্চুকামারি, পরোপার, শালকুমার-১, বিবেকানন্দ-১, চকোয়াখেতি, পটলাখাওয়া, শালকুমার-২, বিবেকানন্দ-২, মথুরা, পূর্ব কাঁঠালবাড়ি ও তপসিখাটা।[১] এই ব্লকের নগরাঞ্চল চারটি সেন্সাস টাউন নিয়ে গঠিত। এগুলি হল: পশ্চিম জিতপুর, ছেচকাটা, আলিপুরদুয়ার রেলওয়ে জাংশানভোলার ডাবরি[২] ব্লকটি আলিপুরদুয়ার থানার অন্তর্গত।[৩] ব্লকের সদর পাঁচকালগুড়ি।[৪]

[সম্পাদনা] আলিপুরদুয়ার-২ ব্লক

আলিপুরদুয়ার-২ ব্লকের গ্রামীণ অঞ্চল এগারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: চপোরের পার-১, মহাকালগুড়ি, শামুকতলা, তুরতুরি, চপোরের পার-২, মাঝের ডাবরি, টাটপাড়া-১, ভাটিবড়ি, কোহিনুর, পরোকাটা ও টাটপাড়া-২। [১] এই ব্লকের নগরাঞ্চল শোভাগঞ্জ সেন্সাস টাউনটি নিয়ে গঠিত।[২] ব্লকটি আলিপুরদুয়ার থানার অন্তর্গত।[৩] ব্লকের সদর যশোডাঙা।[৪]

[সম্পাদনা] ফালাকাটা ব্লক

ফালাকাটা ব্লকের গ্রামীণ অঞ্চল বারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: দলগাঁ, ধনীরামপুর-২, গুয়াবারনগর, ময়রাডাঙা, দেওগাঁ, ফালাকাটা-১, জাতেশ্বর-১, পরঙ্গেরপার, ধনীরামপুর-১, ফালাকাটা-২, জাতেশ্বর-২ ও শালকুমার।[১] এই ব্লকের নগরাঞ্চল ফালাকাটা সেন্সাস টাউনটি নিয়ে গঠিত।[২] ব্লকটি ফালাকাটা থানার অন্তর্গত।[৩] ব্লকের সদর ফালাকাটা।[৪]

[সম্পাদনা] কালচিনি ব্লক

কালচিনি ব্লকের গ্রামীণ অঞ্চল এগারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: চুয়াপাড়া, জয়গাঁ-১, লাটাবাড়ি, রাজাভাতখাওয়া, দলসিংপাড়া, জয়গাঁ-২, মালাঙ্গি, সাতালি, গাড়োপাড়া, কালচিনি ও মেন্দাবাড়ি।[১] এই ব্লকের নগরাঞ্চল দুটি সেন্সাস টাউন নিয়ে গঠিত। এগুলি হল: জয়গাঁউত্তর লাটাবাড়ি[২] ব্লকটি জয়গাঁ ও কালচিনি থানার অন্তর্গত।[৩] ব্লকের সদর হ্যামিলটনগঞ্জ।[৪]

[সম্পাদনা] কুমারগ্রাম ব্লক

কুমারগ্রাম ব্লকের গ্রামীণ অঞ্চল এগারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: চেঙ্গামারি, খোয়ারডাঙা-১, নিউল্যান্ড কুমারগ্রাম সঙ্কোশ, কামাখ্যাগুড়ি-১, খোয়ারডাঙা-২, ভালকা বারাবিসা-১, কামাখ্যাগুড়ি-২, কুমারগ্রাম, রায়ডাক ও ভালকা বারাবিসা-২। [১] এই ব্লকের নগরাঞ্চল উত্তর কামাখ্যাগুড়ি সেন্সাস টাউনটি নিয়ে গঠিত।[২] ব্লকটি কুমারগ্রাম থানার অন্তর্গত।[৩] ব্লকের সদর কুমারগ্রাম[৪]

[সম্পাদনা] সংসদীয় ক্ষেত্র

পশ্চিমবঙ্গের সংসদীয় ক্ষেত্রগুলির সীমানা পুনর্নিধারণের বিষয়ে সীমানা পুনর্নির্ধারণ কমিশন আদেশানুসারে কুমারগ্রাম ব্লক এবং ভাটিবাড়ি, কোহিনুর, পরোকাটা, মহাকালগুড়ি, শামুকতলা, তুরতুরি ও টাটপাড়া-১ – আলিপুরদুয়ার-২ ব্লকের এই সাতটি গ্রামপঞ্চায়েত নিয়ে কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে। আলিপুরদুয়ার-২ ব্লকের মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েত ও কালচিনি ব্লক নিয়ে গঠিত হয়েছে কালচিনি বিধানসভা কেন্দ্র। আলিপুরদুয়ার পৌরসভা, আলিপুরদুয়ার রেলওয়ে জাংশান সেন্সাস টাউন, আলিপুরদুয়ার-২ ব্লকের চপোরের পার-১, চপোরের পার-২, টাটপাড়া-২ গ্রাম পঞ্চায়েত এবং আলিপুরদুয়ার-১ ব্লকের বঞ্চুকামারি, পরোপার, শালকুমার-১, বিবেকানন্দ-১, চকোয়াখেতি, পটলাখাওয়া, শালকুমার-২, বিবেকানন্দ-২, মথুরা, ও তপসিখাটা – এই দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হয়েছে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র। আলিপুরদুয়ার-১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি ও ফালাকাটা ব্লক নিয়ে ফালাকাটা বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে। মাদারিহাট ব্লক অন্তর্ভুক্ত হয়েছে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের। কুমারগ্রাম, কালচিনি ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রগুলি তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। ফালাকাটা বিধানসভা কেন্দ্রটি সংরক্ষিত তফসিলি জাতি প্রার্থীদের জন্য। এই পাঁচটি বিধানসভা কেন্দ্রই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত হয়েছে। এই লোকসভা কেন্দ্রটি তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।[৫]

[সম্পাদনা] পাদটীকা

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ ১.৫ ১.৬ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008West Bengal। প্রকাশক: National Informatics Centre, India। 2008-03-19http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-21 
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ ২.৫ ২.৬ District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001। প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengalhttp://web.cmc.net.in/wbcensus/DataTables/01/Table-3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-21 
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ ৩.৪ ৩.৫ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas। প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengalhttp://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_1.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-21 
  4. ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ ৪.৪ ৪.৫ Contact details of Block Development OfficersJalpaiguri district। প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengalhttp://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=DK। সংগৃহীত হয়েছে: 2008-12-26 
  5. Press Note, Delimitation Commission (PDF)। Assembly Constituencies in West Bengal। প্রকাশক: Delimitation Commission। pp. p.4-5,23http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-10 
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ