হুগলি-চুঁচুড়া
তে হুগলি-চুঁচুড়া এর অবস্থান
| হুগলি-চুঁচুড়া | |
| — city — | |
| স্থানাঙ্ক | |
| দেশ | ভারত |
| State | পশ্চিমবঙ্গ |
| জেলাসমূহ | হুগলী |
| জনসংখ্যা | (2001) |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
হুগলি-চুঁচুড়া (ইংরেজি:Hugli-Chinsurah), ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার একটি শহর ও পৌরসভা এলাকা । আসলে এটি হুগলি ও চুঁচুড়া এই দুই যুগ্ম শহরের মিলিত পৌরসভা। চুচুড়ার থেকে বেশী চুঁচড়ো নামটিই কথ্য ভাষায় চলে।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
হুগলী শহরটি ছিল পর্তুগিজদের অধিকারে এবং চুঁচুড়া ছিল ওলন্দাজদের দখলে। অষ্টাদশ শতকের শেষ ভাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানী দুই-ই দখল করে ও পরে ১৮৬৫ সালে এই দুই প্রশাসনিক অঞ্চলকে একত্রিত করা হয়।
জনসংখ্যার উপাত্ত [সম্পাদনা]
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে হুগলী-চুঁচড়া শহরের জনসংখ্যা হল ১৭০,২০১ জন।[১] এর মধ্যে পুরুষ ৫১%, এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৮১%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪%, এবং নারীদের মধ্যে এই হার ৭৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে হুগলী-চুঁচড়া এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ৮% হল ৬ বছর বা তার কম বয়সী।
দর্শনীয় স্থান [সম্পাদনা]
চুচড়োতে ১৮০১ সালে হাজী মহম্মদ মহসীন (en:Muhammad Mohsin)একটি ইমামবারা বানান যা এখন স্থানীয়ভাবে "বড় ইমামবারা" নামে পরিচিত। এ ছাড়া চুঁচুড়া ঘড়ির মোড় , ভাগীরথীর তীরে ষণ্ডেশ্বর শিব মন্দির , ডাচ সমাধিস্থল হল এখানকার অন্যতম দর্শনীয় স্থান ।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Script error