বর্ধমান
| বর্ধমান | |
|
|
|
|
|
|
| স্থানাঙ্ক | 23°14′18″N 87°51′39″E / 23.23833°উ 87.86083°পূস্থানাঙ্ক: 23°14′18″N 87°51′39″E / 23.23833°উ 87.86083°পূ |
| দেশ | ভারত |
| State | West Bengal |
| জেলাসমূহ | বর্ধমান জেলা |
| পুরসভা চেয়ারম্যান | অভিজিত কর্মকার |
| জনসংখ্যা • ঘনত্ব |
৩,৩১,৭৫৯ (2001) • ৫,৯২৪ /km² (১৫,৩৪৩ /sq mi) |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
| আয়তন • উচ্চতা |
৫৬ square kilometre (২২ বর্গ মাইল) • ৩০ মিটার (৯৮ ft) |
| ওয়েবসাইট | bardhaman.gov.in/ |
বর্ধমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জেলাসদর ও একটি প্রাচীন শহর। বর্ধমান বিভাগের বিভাগীয় সদর ও বর্ধমান জেলার সদর উত্তর ও সদর দক্ষিণ মহকুমাদুটির মহকুমা-সদরও বর্ধমানে অবস্থিত। রাঢ় অঞ্চলের কেন্দ্রস্থলে দামোদর নদের তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০ মিটার উচ্চতায় বর্ধমান শহরটি অবস্থিত। শহরের জনসংখ্যা প্রায় তিন লক্ষ। বর্ধমান পুরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের একাধিক বিভাগ এই শহরের প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত। একাধিক ঐতিহাসিক মন্দির ও স্মারকের উপস্থিতির কারণে বর্ধমান পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র।
একাধিক প্রাচীন সংস্কৃত, বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থে বর্ধমান শহরের নাম উল্লিখিত হয়েছে। মুঘল যুগে এই শহরটি ছিল মুঘল বর্ধমান জেলার রাজধানী। তখন শহরের নাম রাখা হয়েছিল শরিফাবাদ। ১৬৮৯ সালে কৃষ্ণচন্দ্র রাই মুঘল সম্রাট আওরঙ্গজেব বর্ধমানের জমিদার ও চৌধুরি নিযুক্ত হন। ১৭৪০ সালে বর্ধমানের জমিদার চিত্র সেন রাই মুঘল সম্রাট কর্তৃক রাজা উপাধিতে ভূষিত হন। এর ফলে বর্ধমান রাজের সূচনা ঘটে। ১৭৬০ সালে মীরকাশিম বর্ধমান জেলা ব্রিটিশদের হস্তান্তরিত করলে এই শহর জেলার জেলাসদরে পরিণত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই শহরের যোগদানের ইতিহাস অত্যন্ত গৌরবময়। ১৯৫৫ সালে জমিদারি উচ্ছেদ হলে বর্ধমান রাজের অবলুপ্তি ঘটে। বর্তমানে বর্ধমান পশ্চিমবঙ্গের একটি দ্রুত উন্নয়নশীল বাণিজ্যকেন্দ্র। শহরের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার স্থাপিত বর্ধমান উন্নয়ন পর্ষদ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছেন।
বর্ধমান নামটির উৎপত্তি প্রসঙ্গে বিভিন্ন মত প্রচলিত আছে। কোনো কোনো মতে জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের নামে এই শহরের নামকরণ করা হয়। আবার অন্যমতে পূর্ব ভারতে আর্যীকরণের সময় গড়ে ওঠা এই জনপদটির বর্ধিষ্ণুতার কারণে এটিকে বর্ধমান নামে অভিহিত করা হয়। বর্তমানে বর্ধমান পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র। এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়, বর্ধমান মেডিক্যাল কলেজ, বর্ধমান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স সহ একাধিক আধুনিক উচ্চশিক্ষার কেন্দ্র অবস্থিত।
পরিচ্ছেদসমূহ |
ভৌগোলিক উপাত্ত [সম্পাদনা]
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল 23.25° N 87.85° E ।[১]সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৪০ মিটার (১৩১ ফুট)।
জনসংখ্যার উপাত্ত [সম্পাদনা]
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে বর্ধমান শহরের জনসংখ্যা হল ২৮৫,৮৭১ জন।[২] এর মধ্যে পুরুষ ৫২%, এবং নারী ৪৮%।
এখানে সাক্ষরতার হার ৭৭%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮২%, এবং নারীদের মধ্যে এই হার ৭৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে বর্ধমান এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।