হলদিয়া
| হলদিয়া | |||
| — শহর — | |||
|
|
|||
|
|
|||
| স্থানাঙ্ক | [http://toolserver.org/~geohack/geohack.php?pagename=%E0%A6%B9%E0%A6%B2%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE¶ms=22.03_N_88.06_E_type:landmark_region:IN-WB {{Coord/dec2dms/
dm|22.03}}N {{Coord/dec2dms/ dm|88.06}}E / 22.03°N 88.06°E] |
||
| দেশ | |||
| রাজ্য | West Bengal | ||
| জেলা | পূর্ব মেদিনীপুর জেলা | ||
| জনসংখ্যা | ১৭০ (2001) | ||
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) | ||
| আয়তন • উচ্চতা |
• ৮ m (২৬ ft) |
||
|
'কোড
|
|||
হলদিয়া পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি পৌরশহর ও জেলার হলদিয়া মহকুমার সদর কার্যালয়। হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র-বন্দর ও শিল্পনগরী। হুগলি নদী মোহনার কাছে হুগলি ও হলদি নদীর মিলনস্থলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ মিটার উচ্চতায় হলদিয়া শহরটি অবস্থিত। শহরের জনসংখ্যা প্রায় পৌনে দুই লক্ষ। হলদিয়া পুরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বিভাগ এই শহরের প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত।
কলকাতা শহরের ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভারী পণ্য আনা-নেওয়ার উদ্দেশ্যে কলকাতার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর হিসেবে হলদিয়া বন্দর-শহরটি গড়ে তোলা হয়। এই শিল্পনগরীতে একাধিক ফ্যাক্টরি রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য সাউথ এশিয়ান পেট্রোকেমিক্যালস লিমিটেড, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড, এক্সাইড, শ ওয়ালেস, টাটা কেমিক্যালস, হলদিয়া পেট্রোকেমিক্যালস ও হিন্দুস্তান ইউনিলিভার। এছাড়াও হলদিয়াতে একাধিক মাঝারি ও ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে। হলদিয়া বন্দরে মিৎসুবিসি কেমিক্যাল কোম্পানির মতো বিদেশি কোম্পানির ফ্যাক্টরিও গড়ে উঠেছে। স্থাপিত হয়েছে ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মতো কোম্পানিও। শেষোক্ত কোম্পানিটি হলদিয়া পেট্রোকেমিক্যালসের সহকারী শিল্প হিসেবে স্থাপিত হয়েছিল। হলদিয়া পেট্রোকেমিক্যালস ভারতে এই ধরনের দ্বিতীয় বৃহত্তম প্রকল্প।
হলদি নদীর তীরে অবস্থিত হলদিয়া টাউনশিপ ও দুর্গাচক শহরের প্রধান বসতাঞ্চল। হলদিয়ায় নদীর তীর এক মনোরম স্থান। বহু মানুষ নদীতীরের সৌন্দর্য উপভোগ করতে হলদিয়ায় আসেন। এক সময়ে হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত ক্যাটাম্যারান পরিষেবা চালু ছিল। পরে অধিক ভাড়ার জন্য যাত্রীসংখ্যা কমে যাওয়ায় সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। হলদিয়ায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি ঘাঁটি অবস্থিত। উপকূলরক্ষী বাহিনীর ছয়টি হোভারক্র্যাফটের দুটি হলদিয়ার হোভার-বন্দরে রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক প্রথম সারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলদিয়ায় অবস্থিত হওয়ায় বর্তমানে হলদিয়া পরিণত হয়েছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রে ।
[সম্পাদনা] ভৌগলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ।[১]সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৮ মিটার (২৬ ফুট)।
[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে হলদিয়া শহরের জনসংখ্যা হল ১৭০,৬৯৫ জন।[২] এর মধ্যে পুরুষ ৫৩%, এবং নারী ৪৭%।
এখানে সাক্ষরতার হার ৭২%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯%, এবং নারীদের মধ্যে এই হার ৬৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে হলদিয়া এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Haldia। Falling Rain Genomics, Inc। http://www.fallingrain.com/world/IN/28/Haldia.html। সংগৃহীত হয়েছে: অক্টোবর ৭ ২০০৬।
- ↑ ভারতের ২০০১ সালের আদম শুমারি। http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999। সংগৃহীত হয়েছে: অক্টোবর ৭ ২০০৬।