ক্যানিং মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যানিং মহকুমা
—  মহকুমা  —
'
Location of ক্যানিং মহকুমা
in West Bengal and ভারত
স্থানাঙ্ক 22°19′N 88°40′E / 22.32°N 88.67°E / 22.32; 88.67
দেশ  ভারত
রাজ্য West Bengal
জেলা দক্ষিণ চব্বিশ পরগনা
সদর ক্যানিং
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)

ক্যানিং মহকুমা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি মহকুমা। এই মহকুমা বাসন্তী, ক্যানিং-১, ক্যানিং-২ ও গোসাবা ব্লক চারটি নিয়ে গঠিত। ক্যানিং মহকুমায় মোট ৪৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর ক্যানিং

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] এলাকা

ক্যানিং মহকুমায় চারটি ব্লক রয়েছে। এগুলি হল: বাসন্তী, ক্যানিং-১, ক্যানিং-২ ও গোসাবা। এই ব্লকগুলির অধীনে মোট ৪৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[১] এই চারটি ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২]

[সম্পাদনা] ব্লক

[সম্পাদনা] বাসন্তী ব্লক

বাসন্তী ব্লক ১৩টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আমঝরা, চুনাখালি, কাঁঠালবেড়িয়া, উত্তর মোকামবেড়িয়া, বাসন্তী, ফুলমালঞ্চ, মসজিদবাটী, ভারতগড়, ঝড়খালি, নফরগঞ্জ, চারাবিদ্যা, জ্যোতিষপুর ও রামচন্দ্রখালি।[১] বাসন্তী ব্লকের একমাত্র থানা।[৩] ব্লকের সদর সোনাখালি[৪]

[সম্পাদনা] ক্যানিং-১ ব্লক

ক্যানিং-১ ব্লক দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বাঁশরা, গোপালপুর, মাতলা-১, তালদি, দরিয়া, হাতপুকুরিয়া, মাতলা-২, দিঘিরপাড়, ইটখোলা ও নিকারিঘাটা।[১] ব্লকটি ক্যানিং থানার অন্তর্গত।[৩] ক্যানিং টাউন ব্লকের সদর।[৪]

[সম্পাদনা] ক্যানিং-২ ব্লক

ক্যানিং-২ ব্লক নয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আঠারোবাঁকি, কালিকাতলা, সারেঙ্গাবাদ, দেউলি-১, মাঠেরদিঘি, তাম্বুলদহ-১, দেউলি-২, নারায়ণপুর ও তাম্বুলদহ-২।[১] ব্লকটি ক্যানিং থানার অন্তর্গত।[৩] ক্যানিং টাউন ব্লকের সদর।[৪]

[সম্পাদনা] গোসাবা ব্লক

গোসাবা ব্লক ১৪টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আমতলি, ছোটো মোল্লাখালি, লাহিড়ীপুর, রাঙাবেলিয়া, বালি-১, গোসাবা, পাঠানখালি, সাতজেলিয়া, বালি-২, কচুখালি, রাধানগর-তারানগর, শম্ভুনগর, বিপ্রদাসপুর ও কুমিরমারি।[১] ব্লকটি গোসাবা থানার অন্তর্গত।[৩] গোসাবা ব্লকের সদর।[৪]

[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে গোসাবা ব্লক ও বাসন্তী ব্লকের চুনাখালি ও মসজিদবাটী গ্রাম পঞ্চায়েতদুটি নিয়ে গোসাবা বিধানসভা কেন্দ্র গঠিত। বাসন্তী ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েত এবং ক্যানিং-২ ব্লকের আঠারোবাঁকি গ্রাম পঞ্চায়েত নিয়ে বাসন্তী বিধানসভা কেন্দ্র গঠিত। ক্যানিং-১ ব্লক এবং ক্যানিং-২ ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র গঠিত। ক্যানিং-২ ব্লকের অবশিষ্ট সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র গঠিত। গোসাবা, বাসন্তী ও ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রগুলি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রই জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। উল্লেখ্য, এই লোকসভা কেন্দ্রটিও তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।[৫]

[সম্পাদনা] পাদটীকা

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-24. 
  2. District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/Table-3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-24. 
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_8.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-24. 
  4. ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ Contact details of Block Development Officers. South 24 Parganas district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=EJ। সংগৃহীত হয়েছে: 2008-12-27. 
  5. Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. 12–13,24. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-14. 

টেমপ্লেট:দক্ষিণ চব্বিশ পরগনা জেলা টেমপ্লেট:দক্ষিণ চব্বিশ পরগনা প্রসঙ্গ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম