আলিপুর সদর মহকুমা
| আলিপুর সদর মহকুমা | |
| — subdistrict — | |
|
|
|
| স্থানাঙ্ক | 22°32′N 88°20′E / 22.53°N 88.33°E |
| দেশ | |
| অঞ্চল | পশ্চিমবঙ্গ |
| রাজ্য | West Bengal |
| বিভাগ | প্রেসিডেন্সি বিভাগ |
| জেলা | দক্ষিণ ২৪ পরগনা |
| সদর | আলিপুর |
| বৃহত্তর শহর | আলিপুর |
| নিকটবর্তী শহর | কলকাতা |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
আলিপুর সদর মহকুমা পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সদর মহকুমা। বজবজ, পূজালি ও মহেশতলা – এই তিনটি পুরসভা এবং বিষ্ণুপুর-১, বিষ্ণুপুর-২, বজবজ-১, বজবজ-২ ও ঠাকুরপুকুর মহেশতলা – এই পাঁচটি ব্লক নিয়ে আলিপুর সদর মহকুমা গঠিত। এই পাঁচটি ১০টি সেনসাস টাউন ও ৪৫টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর আলিপুরে।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] এলাকা
বজবজ, পূজালি ও মহেশতলা পুরসভা ছাড়াও আলিপুর সদর মহকুমায় ১০টি সেনসাস টাউন ও ৪৫টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল রয়েছে। এই নগর ও গ্রামাঞ্চলগুলি বিষ্ণুপুর-১, বিষ্ণুপুর-২, বজবজ-১, বজবজ-২ ও ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের অন্তর্ভুক্ত।[১] সেনসাস টাউনগুলি হল : বিষ্ণুপুর, কন্যানগর, আমতলা, চক এনায়েতনগর, বলরামপুর, উত্তর রায়পুর, বিড়লাপুর, চক কাশীপুর, বোয়ালি ও ছাতা কালিকাপুর।[২]
[সম্পাদনা] প্রশাসনিক বিভাগসমূহ
[সম্পাদনা] বিষ্ণুপুর-১ ব্লক
বিষ্ণুপুর-১ ব্লকের গ্রামাঞ্চলের অন্তর্ভুক্ত ১১টি গ্রাম পঞ্চায়েত হল : আমগাছিয়া, দক্ষিণ গৌরীপুর চকধীর, কুলেরদাড়ি, রসখালি, আঁধার মানিক, পানাকুয়া, ভাণ্ডারিয়া কাস্তেকুমারী, জুলপিয়া, পশ্চিম বিষ্ণুপুর, ক্যাওড়াডাঙা ও পূর্ব বিষ্ণুপুর।[১] শহরাঞ্চলগুলি হল : বিষ্ণুপুর ও কন্যানগর।[২] Bishnupur police station serves this block.[৩] এই ব্লকের সদর বিষ্ণুপুর।[৪]
[সম্পাদনা] বিষ্ণুপুর-২ ব্লক
বিষ্ণুপুর-২ ব্লকের গ্রামাঞ্চলের অন্তর্ভুক্ত ১১টি গ্রাম পঞ্চায়েত হল : বাখরাহাট, কঙ্গনবেড়িয়া, পাথরবেড়িয়া জয়চণ্ডীপুর, চক এনায়েতনগর, খাগড়ামুড়ি, চণ্ডী, মৌখালি, রামকৃষ্ণপুর বোরহানপুর, গোবিন্দপুর কালীচরণপুর, নহজারি ও পঞ্চানন।[১] শহরাঞ্চলগুলি হল : আমতলা ও চক এনায়েতনগর।[২] এই ব্লক বিষ্ণুপুর থানার অন্তর্গত।[৩] সদর বাখরাহাট [৪]।
[সম্পাদনা] বজবজ-১ ব্লক
বজবজ-১ ব্লকের গ্রামাঞ্চলের অন্তর্ভুক্ত ৬টি গ্রাম পঞ্চায়েত হল : বুটা, মায়াপুর, রাজীবপুর, চিংড়িপোতা, নিশ্চিন্তপুর ও উত্তর রায়পুর।[১] শহরাঞ্চলগুলি হল : বলরামপুর, উত্তর রায়পুর ও বিড়লাপুর।[২] ব্লকটি বজবজ থানার অন্তর্গত।[৩] ব্লকের সদর পূর্ব নিশ্চিন্তপুর।[৪]
[সম্পাদনা] বজবজ-২ ব্লক
বজবজ-২ ব্লকের গ্রামাঞ্চলের অন্তর্ভুক্ত ১১টি গ্রাম পঞ্চায়েত হল : বুরুল, গজপোয়ালি, নস্করপুর, সাতগাছিয়া, চকমানিক, কামরাবাদ, উত্তর বাওয়ালি, দক্ষিণ বাওয়ালি, ডোঙ্গারিয়া রায়পুর, কাশীপুর, আলমপুর ও রায়না।[১] শহরাঞ্চলগুলি হল : চক কাশীপুর ও বোয়ালি। ব্লকটি নাদাখালি থানার অন্তর্গত।[৩] সদর ডোঙ্গারিয়া।[৪]
[সম্পাদনা] ঠাকুরপুকুর মহেশতলা ব্লক
ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের গ্রামাঞ্চলের অন্তর্ভুক্ত ৬টি গ্রাম পঞ্চায়েত হল : আসুতি-১, জোকা-১, আসুতি-২, জোকা-২, চট্টা ও রসপুঞ্জ।[১] ব্লকের একমাত্র শহরাঞ্চল ছাতা কালিকাপুর।[২] ব্লকটি ঠাকুরপুকুর, মহেশতলা ও বিষ্ণুপুর থানার অন্তর্গত।[৩] ব্লকের সদর বীরেন রায় রোড (পূর্ব) [৪]।
[সম্পাদনা] আইনবিভাগীয় কেন্দ্রসমূহ
সীমানা পুনর্নির্ধারণ কমিটির পশ্চিমবঙ্গের আইনসভার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্দেশের ভিত্তিতে আলিপুর সদর মহকুমার আইনবিভাগীয় এলাকাগুলি বর্তমানে নিম্নোক্ত রূপ ধারণ করেছে [৫]:
[সম্পাদনা] বিধানসভা কেন্দ্র
| কেন্দ্রের নাম | এলাকা |
| সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র | বিষ্ণুপুর-২ ব্লক ও বজবজ-২ ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত ক্ষেত্র, যথা – বুরুল, চকমানিক, গজপোয়ালি, কামরাবাদ, নস্করপুর, রানিয়া ও সাতগাছিয়া |
| বজবজ বিধানসভা কেন্দ্র | বজবজ-১ ব্লক ও বজবজ-২ ব্লকের অপর চারটি গ্রাম পঞ্চায়েত, বজবজ ও পূজালি পুরসভা |
| বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র (তফসিলি জাতির জন্য সংরক্ষিত) | বিষ্ণুপুর-১ ব্লক ও ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের অসুতি-১, অসুতি-২, চট্টা ও রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েত |
| কসবা বিধানসভা কেন্দ্র | কলকাতা পৌরসংস্থার ৬৬, ৬৭, ৯১, ৯২, ১০৭ ও ১০৮ নং ওয়ার্ড |
| যাদবপুর বিধানসভা কেন্দ্র | কলকাতা পৌরসংস্থার ৯৬, ৯৯, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৯ ও ১১০ নং ওয়ার্ড |
| টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র | কলকাতা পৌরসংস্থার ৯৪, ৯৫, ৯৭, ৯৮, ১০০, ১১১, ১১২, ১১৩ ও ১১৪ নং ওয়ার্ড |
| বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র | কলকাতা পৌরসংস্থার ১১৮, ১১৯, ১২৫, ১২৬, ১২৭, ১২৮, ১২৯, ১৩০, ১৩১ ও ১৩২ নং ওয়ার্ড |
| বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র | কলকাতা পৌরসংস্থার ১১৫, ১১৬, ১১৭, ১২০, ১২১, ১২২, ১২৩ ও ১২৪ নং ওয়ার্ড এবং ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের জোকা-১ ও জোকা-২ গ্রাম পঞ্চায়েত |
| মহেশতলা বিধানসভা কেন্দ্র | মহেশতলা পুরসভার ৮ এবং ১১ থেকে ৩৫ নং ওয়ার্ড |
| মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র | কলকাতা পৌরসংস্থার ১৩৬, ১৩৭, ১৩৮, ১৩৯, ১৪০ ও ১৪১ নং ওয়ার্ড এবং মহেশতলা পুরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৯ ও ১০ নং ওয়ার্ড |
[সম্পাদনা] লোকসভা কেন্দ্র
| কেন্দ্রের নাম | এলাকা |
| ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র | সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ ও মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র |
| যাদবপুর লোকসভা কেন্দ্র | যাদবপুর ও টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র |
| কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র | কসবা, বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র। |
[সম্পাদনা] বিশিষ্ট ব্যক্তিত্ব
- সৌরভ গঙ্গোপাধ্যায় - ক্রিকেটার ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
- মমতা বন্দ্যোপাধ্যায় - জননেত্রী ও তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা।
- উৎপল দত্ত - নাট্যব্যক্তিত্ব ও চিত্রাভিনেতা।
[সম্পাদনা] পাদটীকা
- ↑ ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ ১.৫ Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008. West Bengal. প্রকাশক: National Informatics Centre, India. 2008-03-19. http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc। সংগৃহীত হয়েছে: 2008-12-24.
- ↑ ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/Table-3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-24.
- ↑ ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ ৩.৪ List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/FrameTable2_8.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-24.
- ↑ ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ ৪.৪ Contact details of Block Development Officers. South 24 Parganas district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=EJ। সংগৃহীত হয়েছে: 2008-12-27.
- ↑ Press Note, Delimitation Commission (PDF). Assembly Constituencies in West Bengal. প্রকাশক: Delimitation Commission. pp. p.12-14,24. http://www.wbgov.com/e-gov/English/DELIMITATION.pdf। সংগৃহীত হয়েছে: 2009-01-17.