বারাসত
| বারাসত | |
|
|
|
| রাজ্য - জেলা |
পশ্চিমবঙ্গ - উত্তর ২৪ পরগণা |
| ভৌগোলিক স্থানাঙ্ক | 22.23° N 88.45° E |
| এলাকা - উচ্চতা |
৪০৯৪ বর্গ কিমিঃ km² - ৪ m (১৩ ft) |
| সময় অঞ্চল | IST (UTC+5:30) |
| জনসংখ্যা (২০০১) - ঘনত্ব |
২৩১,৫১৫ - /km² |
| মিউনিসিপাল চেয়ারম্যান | প্রদীপ চক্রবর্তী |
| কোড তালিকা - ডাক - টেলিফোন - যানবাহন |
- ৭০০১২৪ - +৯১-০৩৩- - ডব্লু বি |
| ওয়েবসাইট: north24parganas.nic.in | |
বারাসত (ইংরেজি:Barasat), ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা ।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] ভৌগোলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল 22.23° N 88.45° E ।[১]সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৪ মিটার (১৩ ফুট)।
[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে বারাসত শহরের জনসংখ্যা হল ২৩১,৫১৫ জন।[২] এর মধ্যে পুরুষ ৫১%, এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৭৭%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮১%, এবং নারীদের মধ্যে এই হার ৭৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে বারাসত এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।
[সম্পাদনা] শিক্ষা
বারাসতের স্কুলগুলোকে সরকারী ও বেসরকারী এই দু ভাগে ভাগ করা যায়। স্কুলগুলোর শিক্ষণের ভাষা মূলত ইংরেজি কিংবা বাংলা। সব স্কুল ভারতীয় মাধ্যমিক শিক্ষা সার্টিফিকেট, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড অথবা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাথে জড়িত। সম্প্রতি বারাসাত এ পশ্চিমবঙ্গ সরকার ওয়েষ্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় চালু করেছেন ২০০৮ সালে। বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার প্রায় সব মহাবিদ্যালয় গুলো এই বিশ্ববিদ্যালয়ে অধিনে পঠিত হয়। এছাড়া বারাসাত গভার্নমেন্ট কলেজ এর ও যথেষ্ট সুনাম আছে।
[সম্পাদনা] স্বাস্থ্য পরিষেবা
বারাসাত ক্যানসার রিসার্স এন্ড ওয়েলফেয়ার নামে একটি জাতীয় ক্যানসার হাসপাতাল রয়েছে। এছাড়া অনেক সরকারি ও বেসরকারি হাসপাতাল রয়েছে।
[সম্পাদনা] যোগাযোগের ব্যবস্থা
[সম্পাদনা] সড়কপথ
বারাসাত থেকে পেট্রাপোল হল ৫৭ কি মি । বারাসাত শহর দিয়ে দুটি রাস্তা যায় একটি হল যশোহর রোড় ( উল্টডাঙা থেকে পেট্রাপোল ভায়া-বনগাঁ)। আর একটি হল জাতীয় সড়ক নং-৩৮ (কৃষ্ণনগর রোড়) উত্তরবঙেগ যায়। টাকি রোড় ভায়া- বেড়াচাঁপা হয়ে বসিরহাট, হাসনাবাদ এবং টাকি যায়। ব্যারাকপুর রোড় সুভাষনগর,নীলগঞ্জ বাজার দিয়ে ব্যারাকপুর যায়। তিতুমীর বাস টারমিনাল বা চাপাঁডালী বাস টারমিনাল হল এখানকার এক মাত্র বাস টারমিনাল। এখান থেকে দমদম,কেষ্টপুর,বাবুঘাট,সল্টলেক,কৃষ্ণনগর,হাবড়া,ব্যারাকপুর নৈহাটি,অশোকনগর ইত্যাদি জায়গায় যায়। তা ছাড়া বালুরঘাট,জঙ্গীপুর,শিলিগুড়ি তে বাস যায়। এখান থেকে ঢাকা (বাংলাদেশ) এবং থিম্পু (ভুটান) তেও বাস যায়।
[সম্পাদনা] রেলপথ
এই শহরে একটি স্টেশন-বারাসাত জংশন। এই স্টেশন টি পুর্ব রেলওয়ে শিয়ালদহ মন্ডলে অন্তর্ভূক্ত। এখান থেকে শিয়ালদাহ স্টেশন ২৯ কি মি। বারাসাত জংশন থেকে একটি লাইন যায় বনগাঁ জংশন-এ। আর একটি লাইন হাসনাবাদ যায় বসিরহাট,টাকি রোড় দিয়ে।
[সম্পাদনা] বায়ূপথ
এখান থেকে নিকটতম বিমানবন্দর হল নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতীয় বিমানবন্দর বা দমদম বিমানবন্দর। এখান থেকে ১১ কি মি দুরে অবস্থিত।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Barasat. Falling Rain Genomics, Inc. http://www.fallingrain.com/world/IN/28/Barasat.html। সংগৃহীত হয়েছে: সেপ্টেম্বর ২৫.
- ↑ ভারতের ২০০১ সালের আদম শুমারি. http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999। সংগৃহীত হয়েছে: সেপ্টেম্বর ২৫.
]]