স্পেশাল সিকিউরিটি ফোর্স
| স্পেশাল সিকিউরিটি ফোর্স বিশেষ নিরাপত্তা বাহিনী | |
|---|---|
স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রতীক | |
স্পেশাল সিকিউরিটি ফোর্সের পদচিহ্ন | |
স্পেশাল সিকিউরিটি ফোর্সের পতাকা | |
| সংক্ষেপ | এসএসএফ |
| নীতিবাক্য | আল্লাহই সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা |
| সংস্থা পরিদর্শন | |
| প্রতিষ্ঠাকাল | ১৫ জুন ১৯৮৬ |
| কর্মচারী | গোপনীয় |
| বার্ষিক বাজেট | গোপনীয় |
| পরিচালনামূলক কাঠামো | |
| প্রধান কার্যালয় | ঢাকা, বাংলাদেশ |
| সংস্থার কার্যনির্বাহক |
|
| মাতৃ-সংস্থা | নাই (স্বাধীন সংস্থা) |
| ওয়েবসাইট | |
| http://www.ssf.gov.bd/ | |
স্পেশাল সিকিউরিটি ফোর্স (সংক্ষেপে: এসএসএফ) বা বিশেষ নিরাপত্তা বাহিনী একটি বাংলাদেশী আইন প্রয়োগকারী বিশেষ সংস্থা যা বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা[১] এবং রাষ্ট্র কর্তৃক ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তায় নিয়োজিত।[২][৩] এসএসএফ বেসামরিক প্রশাসন, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সমন্বয় সাধন করে দেশ ও দেশের বাইরে উল্লেখিত ব্যক্তিদের শারীরিক নিরাপত্তায় যেকোন ধরনের হুমকি থেকে রক্ষা ও সেগুলো প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়াও তারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাড়ি ও অফিসে নিরাপত্তা দিয়ে থাকে।[৪]
এসএসএফের কার্যক্রম পরিচালনায় যেকোন সময় প্রয়োজন হলে তারা দেশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা যেমন, আধা সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর সাহায্য নিতে পারে।[৫]
ইতিহাস

১৯৮২ সালের ২৪শে মার্চের ঘোষণা অনুসারে, তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালে “প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স” নামে একটি অধ্যাদেশ জারি করেন যা একই বছর ১৯শে জুন থেকে কার্যকর হয়।[৬] পূর্বের ঘোষণা অনুসারে তৎকালীন রাষ্ট্রপতি এরশাদের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি ও বিদেশ থেকে আগত রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তার জন্য ১৫ই জুন ১৯৮৬ সালে “প্রেসিডেন্ট সিকিউরিটি ফোর্স” নামে একটি বিশেষ নিরাপত্তা দল গঠন করেন।[৭] পরবর্তিতে বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতি চালু হওয়ার পর ২৭শে সেপ্টেম্বর ১৯৯১ সালে এর নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ফোর্স নামকরণ করা হয়।
যদিও প্রাথমিকভাবে শুধুমাত্র রাষ্ট্রপতি ও রাষ্ট্র কর্তৃক ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে এসএসএফ গঠিত হয়েছিল কিন্তু সংসদীয় সরকার পদ্ধতি চালু হওয়ার পর রাষ্ট্রপতি ছাড়াও সরকার প্রধানকেও এসএসএফ নিরাপত্তা প্রদান করে আসছে এবং এ সংস্থাটিকে তখন থেকে পরোয়ানা ছাড়া গ্রেফতারের অধিকার দেওয়া হয়। ১৫ই অক্টোবর ২০০৯ সালে জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার পর, সংস্থাটি জাতির পিতার পরিবার-সদস্যদেরও সর্বস্থানে নিরাপত্তা প্রদান করেছে।[৮][৯][১০][১১][১২] ২৯ আগস্ট ২০২৪ তারিখে এই আইনটি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।[১৩][১৪] অতঃপর ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করা হয়।[১৫][১৬]
২০২৪ ছাত্র-জনতা কর্তৃক গণভবন হামলা
৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার কোটা বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন। [১৭][১৮] এদিন হাজার হাজার ছাত্র জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ও জাতীয় সংসদ ভবনে আক্রমণ করলে এসএসএফ এই দুটি স্থাপনার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়।
ছাত্র জনতা গণভবন ও সংসদে প্রবেশ করার পর ব্যাপক লুটপাট চালায়।[১৯][২০][২১] এই লুটপাটে এসএসএফের ৫ কোটি ২৮ লক্ষ টাকার অস্ত্র, গোলাবারুদ, নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম লুট হয়।[২২][২৩]
মহাপরিচালক
| নং | নাম | মেয়াদ শুরু | মেয়াদ শেষ | সূত্র |
|---|---|---|---|---|
| ১ | ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির | ১ জুলাই ১৯৮৬ | ১৯ ডিসেম্বর ১৯৮৭ | [২৪] |
| ২ | ব্রিগেডিয়ার জেনারেল হাসান মশহুদ চৌধুরী | ১৯ ডিসেম্বর ১৯৮৭ | ১৩ জুন ১৯৮৮ | [২৪] |
| ৩ | ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাহমুদ হাসান | ১৩ জুন ১৯৮৮ | ৪ নভেম্বর ১৯৯১ | [২৫][২৪] |
| ৪ | ব্রিগেডিয়ার জেনারেল জামিলউদ্দিন আহসান বীর প্রতীক | ১৯ অক্টোবর ১৯৯১ | ২৬ জুলাই ১৯৯৬ | [২৬][২৪] |
| ৫ | মেজর জেনারেল এন এ রফিকুল হোসেন | ১ জুলাই ১৯৯৬ | ১৬ ফেব্রুয়ারি ২০০১ | [২৪] |
| ৬ | ব্রিগেডিয়ার জেনারেল এস এম শাবুদ্দীন | ৩১ জানুয়ারি ২০০১ | ১১ নভেম্বর ২০০১ | [২৪] |
| ৭ | মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমি | ৩১ অক্টোবর ২০০১ | ৮ ফেব্রুয়ারি ২০০৭ | [২৪] |
| ৮ | মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম | ৮ ফেব্রুয়ারি ২০০৭ | ২০ এপ্রিল ২০০৮ | [২৪] |
| ৯ | মেজর জেনারেল আশরফ আবদুল্লাহ ইউসুফ | ২৪ এপ্রিল ২০০৮ | ৮ জানুয়ারি ২০০৯ | [২৪] |
| ১০ | মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন | ১৯ জানুয়ারি ২০০৯ | ২৭ নভেম্বর ২০১১ | [২৪] |
| ১১ | মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী | ২৭ নভেম্বর ২০১১ | ১০ অক্টোবর ২০১২ | [২৪] |
| ১২ | মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান | ১০ অক্টোবর ২০১২ | ১০ এপ্রিল ২০১৬ | [২৪] |
| ১৩ | মেজর জেনারেল মো. শফিকুর রহমান | ১০ এপ্রিল ২০১৬ | ৬ আগস্ট ২০১৮ | [২৪] |
| ১৪ | মেজর জেনারেল মজিবুর রহমান | ৬ আগস্ট ২০১৮ | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | [২৪][২৭] |
| ১৫ | মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান | ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২০ আগস্ট ২০২৪ | [২৪] |
| ১৬ | মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী | ২০ আগস্ট ২০২৪ | বর্তমান | [২৮] |
তথ্যসূত্র
- ↑ "প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দেবে এসএসএফ"। ঢাকা টাইমস। ২৯ আগস্ট ২০২৪। ২৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "ভিআইপি সংস্কৃতি : সংবিধান ও আইন কী বলে"। দৈনিক প্রথম আলো। ২ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "বাংলাদেশে কাঁরা ভিআইপি, তাঁরা কী সুবিধা পান?"। ডয়েচে ভেলে। ১১ মার্চ ২০১৯।
- ↑ "Kerry to visit RMG, hold formal meetings in 9-hr stay"। দৈনিক প্রথম আলো। ১২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৬।
- ↑ "মুজিব হত্যাকান্ডের পর রাষ্ট্র বা সরকার প্রধানদের জন্য যেভাবে গড়ে উঠেছে বিশেষায়িত নিরাপত্তা ব্যবস্থা"। বিবিসি বাংলা। ১৫ আগস্ট ২০১৮।
- ↑ http://bdlaws.minlaw.gov.bd/print_sections_all.php?id=698,
- ↑ "এসএসএফ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ http://bdlaws.minlaw.gov.bd/bangla_all_sections.php?id=1028
- ↑ Rahman, Shameema (১৯ আগস্ট ২০০৯)। "Bangladesh: Law to Protect Family Members of the Founding Father | Global Legal Monitor"। www.loc.gov। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭।
- ↑ "Law on security of Bangabandhu family okayed"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৭ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০।
- ↑ "ত্রিশ বছরে এসএসএফ"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ আগস্ট ২০২৪।
- ↑ "বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা অধ্যাদেশ বাতিলের খসড়ার চূড়ান্ত অনুমোদন"। দৈনিক ইনকিলাব। ২৯ আগস্ট ২০২৪।
- ↑ "বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল, অধ্যাদেশ জারি"। বাংলাদেশ প্রতিদিন। ৯ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করে অধ্যাদেশ জারি"। দৈনিক ইনকিলাব। ৯ সেপ্টেম্বর ২০২৪। ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৪।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ প্রতিবেদক, বিশেষ (৫ আগস্ট ২০২৪)। "পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (৫ আগস্ট ২০২৪)। "দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও রেহানা"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (৫ আগস্ট ২০২৪)। "গণভবনে ঢুকে যে যা পারছে নিয়ে যাচ্ছে"। ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "গণভবনে ঢুকেই লুটপাট"। ঢাকা ট্রিবিউন। ৫ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ হোসেন, সাব্বির (৫ আগস্ট ২০২৪)। "শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবনে যা ঘটল"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "গণভবন ছাড়তে মাত্র ৫ মিনিট সময় পেয়েছিল এসএসএফ"। দৈনিক ইত্তেফাক। ১ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "অস্ত্র, সরঞ্জাম রেখে গণভবন ছেড়ে যেতে মাত্র পাঁচ মিনিট সময় পায় এসএসএফ"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ১ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৪।
- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 "Former DGS | SSF"। ssf.gov.bd। ২০ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২২।
- ↑ BanglaNews24.com (৪ ফেব্রুয়ারি ২০১৪)। "JP leader Kazi Mahmud passes away"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "Major General (Retd) Jamil Says Bangladesh War Criminals Should be Punished"। ভিওএ। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২২।
- ↑ "Army Chief adorned with General rank badge – The Daily Industry" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪।
- ↑ "General Waker-Uz-Zaman and Air Force Chief Air Marshal Hasan Mahmood Khan confer the rank of Major General on Mahbubus Samad Chowdhury"। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে স্পেশাল সিকিউরিটি ফোর্স সম্পর্কিত মিডিয়া দেখুন।- স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর অফিসিয়াল ওয়েবসাইট (ইংরেজি)