সাদা শাপলা
| সাদা শাপলা | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | প্লান্টি (Plante) |
| গোষ্ঠী: | ট্র্যাকিওফাইট (Tracheophytes) |
| ক্লেড: | অ্যাঞ্জিওস্পার্মস (Angiosperms) |
| বর্গ: | Nymphaeales |
| পরিবার: | নিম্ফিয়াচেয়া (Nymphaeaceae) |
| গণ: | নিম্ফিয়া (Nymphaea) বার্মন |
| প্রজাতি: | N. nouchali |
| দ্বিপদী নাম | |
| Nymphaea nouchali বার্মন | |
| প্রতিশব্দ[২] | |
| |
সাদা শাপলা, শালুক বা তারা শাপলা বা কুমুদ (বৈজ্ঞানিক নাম: Nymphaea nouchali; সমনাম: Nymphaea stellata), হচ্ছে শাপলা পরিবারের Nymphaea গণের একটি জলজ উদ্ভিদ। এটি বাংলাদেশের জাতীয় ফুল।
ভৌগোলিক বিস্তৃতি ও আবাসস্থল
[সম্পাদনা]এই জলজ উদ্ভিদ আফগানিস্তান, ভারতীয় উপমহাদেশ থেকে তাইওয়ান, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চলে জন্মে। সাধারণত নিম্ন ও মধ্যম গভীরতার স্থির অথবা কম স্রোতের জলাশয়ে জন্মে।
বর্ণনা
[সম্পাদনা]
সাদা শাপলা এশিয়ার প্রজাতি। এরা অজরায়ুজ উদ্ভিদ। এর কাণ্ড ও মূল পানিতে নিমজ্জিত থাকে। পাতাগুলো আংশিকভাবে নিমজ্জিত। পাতার উপরিভাগ সবুজ এবং নিচের দিকের রঙ গাঢ়। এদের আকার ২২-২৩ সেমি. এবং বিস্তৃতি ০.৯ থেকে ১.৮ মিটার। গাছ উজ্জ্বল সবুজ। ফুল ছোট, ৭-১০ সেমি চওড়া, পাপড়ি অনেকগুলি, পাপড়ি সরু ও চোখা। হালকা নীল এবং সুগন্ধি।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Gupta, A.K.; Beentje, H.J.; Lansdown, R.V. (২০১৯)। "Nymphaea nouchali"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। ২০১৯। আইইউসিএন: e.T১৬৮৯১৭A১২০২১৩৮৪১। ডিওআই:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T168917A120213841.en। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২২।
- ↑ "Nymphaea nouchali"। জার্মপ্লাজম রিসোর্স ইনফরমেশন নেটওয়ার্ক। এগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৫।
- ↑ দ্বিজেন শর্মা, ফুলগুলি যেন কথা, বাংলা একাডেমী, ঢাকা, ডিসেম্বর ২০০৩, পৃষ্ঠা-৯৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
Neel kamal (blue waterlily) in Indian culture on Biodiversity of India portal.
- Taxon: Nymphaea stellata Willd. - Synonym of Nymphaea nouchali Burm. f.
- Perry D. Slocum: Waterlilies and Lotuses. Timber Press 2005, আইএসবিএন ০-৮৮১৯২-৬৮৪-১ (restricted online version at Google Books)
- Ambal (Nymphaea stellata) - Flowers of India - Kerala Ayurvedics[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]