বুড়িচং থানা
অবয়ব
| বুড়িচং | |
|---|---|
| থানা | |
| বুড়িচং থানা | |
| বাংলাদেশে বুড়িচং থানার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৩২′৫২″ উত্তর ৯১°৭′২৬″ পূর্ব / ২৩.৫৪৭৭৮° উত্তর ৯১.১২৩৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কুমিল্লা জেলা |
| উপজেলা | বুড়িচং উপজেলা |
| প্রতিষ্ঠাকাল | ১৯৭০ |
| বাংলাদেশের জাতীয় সংসদ | ২৫৩কুমিল্লা-৫ |
| সরকার | |
| • জাতীয় সংসদ সদস্য | এডভোকেট আব্দুল মতিন খসরু (বাংলাদেশ আওয়ামীলীগ) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
বুড়িচং থানা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং উপজেলার একটি থানা।
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]কুমিল্লা সদর (কোতোয়ালী) এর কিছু অংশ ও বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু অংশ নিয়ে ১৯১৬ সালে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের মাধ্যমে বুড়িচং থানার গোড়াপত্তন হয়।
১৯৬৩ সালে ১৫টি ইউনিয়ন নিয়ে বুড়িচং থানা একটি উন্নয়ন সার্কেল-এ রূপান্তরিত হয়। ১৯৭০ সালে এটি একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র থানা হিসাবে প্রতিষ্ঠা পায়।
প্রশাসনিক এলাকাসমূহ
[সম্পাদনা]বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বুড়িচং থানার আওতাধীন।