দেবিদ্বার থানা
| দেবিদ্বার | |
|---|---|
| থানা | |
| দেবিদ্বার থানা | |
| বাংলাদেশে দেবিদ্বার থানার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৩৫′৪৫″ উত্তর ৯০°৫৯′৩১″ পূর্ব / ২৩.৫৯৫৮৩° উত্তর ৯০.৯৯১৯৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কুমিল্লা জেলা |
| উপজেলা | দেবীদ্বার উপজেলা |
| প্রতিষ্ঠাকাল | ১ জানুয়ারি, ১৯১৮ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
দেবিদ্বার থানা (অন্য বানান: দেবীদ্বার থানা) বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দেবীদ্বার উপজেলার একটি থানা।
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]তৎকালীন ত্রিপুরা জেলার সর্ববৃহৎ থানা মুরাদনগরের বড়শালঘর উত্তর, বড়শালঘর দক্ষিণ, সুবিল, ফতেহাবাদ, দেবিদ্বার, জাফরগঞ্জ (উঃ), জাফরগঞ্জ (দঃ), গুনাইঘর (উঃ), গুনাইঘর( দঃ), রাজামেহার (উঃ), রাজামেহার (দঃ) ও চান্দিনা থানার ধামতী (উঃ), ধামতী (দঃ), বড়কামতা (উঃ), বড়কামতা দক্ষিণসহ মোট ১৩টি ইউনিয়ন নিয়ে ১৯১৭ সালের ১৫ জুলাই দেবিদ্বার থানা প্রতিষ্ঠা হয়। একই সালের ২১ সেপ্টেম্বর ১১২৩ নং স্মারকে গেজেট আর.এ. প্রকাশ হওয়ার পর ১৯১৮ সালের ১ জানুয়ারী থেকে আনুষ্ঠানিক ভাবে দেবিদ্বার থানার কার্যক্রম শুরু হয়। কথিত আছে দেবিদ্বার থানা’র সৃষ্টি হয়েছিল ‘শালঘর’ ও ‘ধামতী’ ইউনিয়নের দাঙ্গাবাজ লোকদের দমনে।
প্রশাসনিক এলাকাসমূহ
[সম্পাদনা]দেবিদ্বার উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দেবিদ্বার থানার আওতাধীন।