গল্লাই ইউনিয়ন
| গল্লাই | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে গল্লাই ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°২৬′২৫″ উত্তর ৯০°৫৫′৫৩″ পূর্ব / ২৩.৪৪০২৮° উত্তর ৯০.৯৩১৩৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কুমিল্লা জেলা |
| উপজেলা | চান্দিনা উপজেলা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৫১০ |
| ওয়েবসাইট | gollaiup |
গল্লাই বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]- ১০,০০০ একর প্রায়।
জনসংখ্যা
[সম্পাদনা]- বর্তমানে জনসংখ্যা ২০,০০০ (বিশ হাজার) প্রায়।
ইতিহাস
[সম্পাদনা]গল্লাই ইউনিয়ন পূর্বে গল্লাই উত্তর ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চান্দিনা উপজেলার পশ্চিমাংশে গল্লাই ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে সুহিলপুর ইউনিয়ন, উত্তরে বাতাঘাসী ইউনিয়ন, উত্তর-পূর্বে মহিচাইল ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে দোল্লাই নবাবপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়ন এবং পশ্চিমে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]গল্লাই ইউনিয়ন চান্দিনা উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চান্দিনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৫নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ
- আবেদা নূর বিএম কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- আবেদা নূর বালক উচ্চ বিদ্যালয়
- আবেদা নূর বালিকা উচ্চ বিদ্যালয়
- কংগাই উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- আবেদা নূর ফাযিল মাদ্রাসা
- আবেদা নূর কওমী মাদ্রাসা
- গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- গল্লাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গল্লাই দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কংগাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কংগাই (দ:) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কংগাই (উঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]ঢাকা চট্রগ্রাম মহাসড়ক এর পাশে কুটুম্বপুর থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে কালিয়ারচর বাজার আসলেই গল্লাই ইউনিয়নের সব জায়গায় যাওয়া যাবে। এছাড়া মাধাইয়া থেকেও কালিয়ারচর বাজার যাওয়া যায়।
খাল ও নদী
[সম্পাদনা]- বড় খাল পাড়।
- বাইশা তলি খাল।
- মিরাখলা বড় খাল।
- ঘাটাদোয়ারিয়া খাল।
হাট-বাজার
[সম্পাদনা]গল্লাই ইউনিয়নের প্রধান বাজার কালিয়ারচর বাজার।
- কংগাই হোটকাতলি বাজার।
- কংগাই (দ:) পাড়া দৈনিক মৌলভী বাজার।
- কংগাই (উ:) পাড়া দৈনিক বাজার।
- তালতলী বাজার।
- মিরাখলা বাজার।
- কালিয়ারচর বাজার।
- মদিনা বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- ঘুরগার বিল
- লাল মসজিদ
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান:
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
