বিষয়বস্তুতে চলুন

আলকরা ইউনিয়ন

আলকরা
ইউনিয়ন
আলকরা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
আলকরা
আলকরা
আলকরা বাংলাদেশ-এ অবস্থিত
আলকরা
আলকরা
বাংলাদেশে আলকরা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪′২০″ উত্তর ৯১°১৯′২২″ পূর্ব / ২৩.০৭২২২° উত্তর ৯১.৩২২৭৮° পূর্ব / 23.07222; 91.32278 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাচৌদ্দগ্রাম উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
  মোট১৯.৬৪ বর্গকিমি (৭.৫৮ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৩৫,১৮৬
  জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৮৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আলকরা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

আলকরা ইউনিয়নের আয়তন ১৯.৬৪ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

[সম্পাদনা]

আলকরা ইউনিয়নের জনসংখ্যা ৩৫,১৮৬ জন। এর মধ্যে পুরুষ ১৬,৪৭৯ জন এবং মহিলা ১৮,৭০৭ জন।

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

আলকরা ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন **আবুল বশর**। তিনি স্থানীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছেন।

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

চৌদ্দগ্রাম উপজেলার সর্ব-দক্ষিণে আলকরা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে জগন্নাথদীঘি ইউনিয়নগুণবতী ইউনিয়ন; পশ্চিমে গুণবতী ইউনিয়ননাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন; দক্ষিণে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নধর্মপুর ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

আলকরা ইউনিয়ন চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চৌদ্দগ্রাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ এর অংশ। এ ইউনিয়নে ২৮টি গ্রাম আছে,

গ্রামসমূহ

[সম্পাদনা]

আলকরা ইউনিয়নের অন্তর্গত গ্রামগুলো নিম্নরূপ:

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

আলকরা ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫%। এ ইউনিয়নে ১টি মহিলা কলেজ, ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানঃ

★ কলেজঃ
  • আকছিরে জাহান চৌধুরী মহিলা কলেজ।
★ উচ্চ বিদ্যালযঃ
  • আলকরা হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয।
  • ধোপাখিলা উচ্চ বিদ্যালয়।
  • পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়।
  • বাকগ্রাম কাজী আহমদ আলী উচ্চ বিদ্যালয়।
  • লক্ষীপুর উচ্চ বিদ্যালয়।
  • আবদুল মন্নান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়,কাইচ্ছুটি।
★ মাদ্রাসাঃ
  • কাইচ্ছুটি মিসবাহুল উলুম নুরানী মাদ্রাসা।
  • উত্তর লাটিমি মাদ্রসায়ে সালমান ফারসি (রাঃ)।
  • ঘিনগাজি ইসলামীয়া মাদ্রাসা।
  • দক্ষিণ কাইচ্ছুটি মাঈনুল উলুম মাদ্রাসা ও হিফজখানা।
  • কুলাসার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা।
  • কেন্দুয়া রাণীর বাজার তা'লিমুল কুরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা।
  • দারুস সালাম মহিলা দাখিল মাদ্রাসা।
  • পদুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা।
  • পশ্চিম শিলরী লতিফিয়া কমপ্লেক্স মহিলা দাখিল মাদ্রাসা।
  • বাকগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
  • শিলরী হোছাইনিয়া দাখিল মাদ্রাসা।
  • পদ্ম পুকুর ফার্ড মহিলা মাদ্রাসা।
  • দত্তসার রহমানিয়া মাদ্রাসা।
  • পশ্চিম ডেকরা দাখিল মাদ্রাসা।
  • ভাজনকরা কারণদীঘির পাড় দারুল উলুম মাদ্রাসা।
★ প্রাথমিক বিদ্যালয়ঃ
  • কাইচ্ছুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • উত্তর লাটিমী রফিক ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কিশলয় ধোপাখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কুঞ্জশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • দক্ষিণ লাটিমী কাজী রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • ভাজনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পোটকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • বান্দের জলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

সড়কপথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথা অথবা পদুয়া রাস্তার মাথা হয়ে আলকরা ইউনিয়নে যোগাযোগ করা যায়। এছাড়া গুণবতী রেলস্টেশন হয়ে রেলপথেও এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।

খাল ও নদী

[সম্পাদনা]

আলকরা ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে ছোট ফেনী নদী

হাট-বাজার

[সম্পাদনা]

আলকরা ইউনিয়নে ৭টি হাট-বাজার রয়েছে।যেমনঃ

  • আলকরা বাজার
  • কেন্দুয়া রাণীর বাজার
  • পদুয়া বাজার
  • ঘিনাগাজি বাজার
  • লক্ষ্মীপুর বাজার
  • নোয়াজ্জা দৈনিক বাজার
  • মোল্লার গাটা বাজার

সামাজিক সংগঠন

[সম্পাদনা]

আলকরা ইউনিয়নে কয়েকটি সক্রিয় সামাজিক ও মানবিক সংগঠন রয়েছে, যেগুলো রক্তদান, প্রবাসী কল্যাণ ও সমাজসেবামূলক কাজে নিয়োজিত। তাদের মধ্যে উল্লেখযোগ্য:

  • আলকরা ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাব — এটি একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন, যা ইউনিয়নের বিভিন্ন স্থানে জরুরি রক্ত প্রয়োজনে সহায়তা প্রদান করে।
  • আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার — প্রবাসীদের মধ্যে সহায়তা, সংযোগ এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত একটি সংগঠন।
  • (বাকগ্রাম রাজপাড়া কল্যাণ তহবিল)- এটি একটি সেচ্ছাসেবী সংগঠন,
  • (বাকগ্রাম দিঘির পাড়া বাইতুল আমান ফাউন্ডেশন) প্রবাশি ভাইদের অনুদানে বাকগ্রাম দিঘির পাড়া বাইতুল আমান ফাউন্ডেশন পরিচালনা করা হয়
  • লক্ষীপুর হেল্প ফাউন্ডেশন
  • পূর্ব ডেকরা সমাজ কল্যাণ পরিষদ। যেটি ০১/০১/২০১৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। গ্রামের কতিপয় সেচ্ছাসেবক এটি প্রতিষ্ঠা করেন। তাদের মধ্যে মো. মহসিন ইসলাম মোল্লা, মো. আব্দুল্লাহ পলাশ, আতাউল্লাহ, সাজ্জাদ হোসেন সাজ্জাদ, আমান উল্লাহ, শরিয়ত উল্লাহ মাফুজ, মো. কাওসার মোল্লা, শাফয়াত হোসেন মামুন অন্যতম।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]