মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন
| মুদাফরগঞ্জ উত্তর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১৫′৪৬″ উত্তর ৯১°৩′২২″ পূর্ব / ২৩.২৬২৭৮° উত্তর ৯১.০৫৬১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কুমিল্লা জেলা |
| উপজেলা | লাকসাম উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | শাহিদুল ইসলাম শাহিন |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৫৬২ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মুদাফরগঞ্জ বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম উপজেলার একটি ইউনিয়ন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]লাকসাম উপজেলার পশ্চিমাংশে মুদাফরগঞ্জ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন, পূর্বে কান্দিরপাড় ইউনিয়ন, উত্তরে বাকই ইউনিয়ন ও বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন এবং পশ্চিমে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]মুদাফরগঞ্জ ইউনিয়ন লাকসাম উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লাকসাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৭নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ধানকুইয়া
- পাশাপুর
- আউশপাড়া
- নাগঝাটিয়া
- বাউরতলা
- সাতবাড়িয়া
- বোয়ালিয়া
- বামণ্ডা
- হলূদিয়া
- কাঁঠালিয়া
- বেতাগাঁও
- চিকোনিয়া
- চুমুরিয়া
- খাতাপাড়া
- নগরীপাড়া
- মুদাফফরগঞ্জ
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]মুদাফফরগঞ্জ ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪%। এ ইউনিয়নে ২টি কলেজ, ৪টি মাদ্রাসা, ১টি কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও ৪টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।[১]
খাল ও নদী
[সম্পাদনা]এই ইউনিয়নে কোনো নদী নেই। আর উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে কার্জন খাল, ইউনিয়নের মুদাফরগঞ্জ বাজার, চিকোনিয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ শ্রীয়ং এর নিকট ডাকাতিয়া নদীতে মিশে গিয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "এক নজরে মুদাফরগঞ্জ ইউনিয়ন"। ১২ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
