বিষয়বস্তুতে চলুন

হেসাখাল ইউনিয়ন

হেসাখাল
ইউনিয়ন
হেসাখাল চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
হেসাখাল
হেসাখাল
হেসাখাল বাংলাদেশ-এ অবস্থিত
হেসাখাল
হেসাখাল
বাংলাদেশে হেসাখাল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১০′২″ উত্তর ৯১°৯′৫০″ পূর্ব / ২৩.১৬৭২২° উত্তর ৯১.১৬৩৮৯° পূর্ব / 23.16722; 91.16389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলানাঙ্গলকোট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা২০০২
আয়তন
  মোট১৩.৩০ বর্গকিমি (৫.১৪ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট২০,৪৯২
  জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৪,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৮০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটheshakhalup.comilla.gov.bd
মানচিত্র
মানচিত্র

হেসাখাল বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

হেসাখাল ইউনিয়নের মোট আয়তন প্রায় ১৩.৩০ বর্গ কি.মি.।

ইতিহাস

[সম্পাদনা]

২০০২ সালে তৎকালীন নাঙ্গলকোট ইউনিয়নের দক্ষিণ-পূর্বাংশ নিয়ে নাঙ্গলকোট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ফলে নাঙ্গলকোট ইউনিয়নকে বিলুপ্ত করে পৌরসভার পশ্চিমের অংশ নিয়ে ১২ নং হেসাখাল ইউনিয়ন এবং উত্তরের অংশ নিয়ে ৫ নং মক্রবপুর ইউনিয়ন নামে দুইটি আলাদা ইউনিয়ন গঠন করা হয়।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে হেসাখাল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মক্রবপুর ইউনিয়ন, নাঙ্গলকোট পৌরসভামৌকরা ইউনিয়ন; দক্ষিণে জোড্ডা পূর্ব ইউনিয়ন; পশ্চিমে আদ্রা দক্ষিণ ইউনিয়নআদ্রা উত্তর ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

হেসাখাল ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
  • হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়
  • দায়েমছাতি উচ্চ বিদ্যালয়
  • হেসাখাল বাজার ডিগ্রি কলেজ
  • সুহৃদ কারিগরি বিজ্ঞান ও কমার্স কলেজ
  • পাটোয়ার ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা
  • হেসাখাল বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  • পাটোয়ার মহিলা মাদ্রাসা
  • হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হেসাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উরুকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হেসাখাল পদুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাটোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হেসাখাল বাজার আইডিয়াল স্কুল
  • প্রত্যাশা একাডেমি, হেসাখাল
  • উদয়ন স্কুল, উরুকচাইল
  • হেসাখাল বাজার নুরানি মাদ্রাসা
  • আশ্রাফ নগর নুরানি মাদ্রাসা

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

নাঙ্গলকোট উপজেলা সদর থেকে ৫ কি.মি. দূরে অবস্থিত হেসাখাল বাজারে যাতায়াত করার জন্য রিকশা, অটোরিকশা আছে। লাকসাম থেকে হেসাখাল বাজারে যাতায়াত করার জন্য সিএনজি রয়েছে।

খাল ও নদী

[সম্পাদনা]

এই ইউনিয়নে কোনো নদী নেই। আর উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে ঘাঘরিয়া খাল। স্থানীয়রা এটিকে "গাংগরী খাল" হিসাবে চিনে। খালটি যথাক্রমে পাটোয়ার, হেসাখাল বাজার, উরুকচাইল গ্রাম দিয়ে বয়ে গিয়েছে।

হাট-বাজার

[সম্পাদনা]
  • হেসাখাল বাজার
  • দায়েমছাতি বাজার
  • ওমরগঞ্জ বাজার

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান- ইকবাল বাহার মজুমদার।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]