ধামতী ইউনিয়ন
| ধামতী | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে ধামতী ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৩২′৫০″ উত্তর ৯০°৫৯′৪″ পূর্ব / ২৩.৫৪৭২২° উত্তর ৯০.৯৮৪৪৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কুমিল্লা জেলা |
| উপজেলা | দেবিদ্বার উপজেলা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৫৩০ |
| ওয়েবসাইট | dhamptiup |

ধামতী বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]আয়তন- ৯.৬১ বর্গ কি.মি.
জনসংখ্যা
[সম্পাদনা]লোকসংখ্যা- ৩১,৯৪২ জন (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী ) দেবীদ্বার উপজেলার ধামতী (উত্তর) ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২১,৬৪৫ জন।[১]
ইতিহাস
[সম্পাদনা]ধামতী ইউনিয়ন পূর্বে ১৩নং ধামতী উত্তর ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]দেবিদ্বার উপজেলার দক্ষিণাংশে ধামতী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন, পূর্বে এলাহাবাদ ইউনিয়ন, দক্ষিণে সুলতানপুর ইউনিয়ন এবং পশ্চিমে ভানী ইউনিয়ন ও রাজামেহার ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ধামতী ইউনিয়ন দেবিদ্বার উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দেবিদ্বার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫২নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ এর অংশ। ধামতী উত্তর ইউনিয়নের গ্রামসমূহের আয়তন ১. ধামতী – ২৫৫৭ একর ২. দুয়ারিয়া – ৪৬৫ একর ৩. পদুয়া – ১৪০ একর ৪. দক্ষিণ খার – ২৯৬ একর ৫. সোতপুকুরিয়া – ৩০৫ একর মোট আয়তন: ৩,৭৬৩ একর তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা
- পদুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা
- ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়
- ধামতী রওশন আরা কলেজ
- দুয়ারিয়া এ জি মডেল একাডেমি
- কলকাকলী আদর্শ বিদ্যা নিকেতন
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]১. দেবিদ্বার থেকে সরাসরি ধামতীতে ৩০ ফিট চওড়া রাস্তা আছে। ২. দেবিদ্বার থেকে চান্দিনা যাওয়ার মাঝে কাচিসাইর থেকে পিচ ঢালাইয়ের রাস্তা আছে। ৩.দেবিদ্বার থেকে চান্দিনা যাওয়ার মাঝে সীমারকান্দা থেকে সৈয়দ জসিম চেয়ারম্যান এর রাস্তা দিয়ে ও ধামতী স্কুল মার্কেটে যাওয়া যায়।
খাল ও নদী
[সম্পাদনা]১. ধামতী গ্রামে ২ টি খাল রয়েছে। যা ধামতী আলিয়া মাদ্রাসা থেকে নলুয়া পর্যন্ত। অপরটি পদুয়া থেকে দক্ষিণ খাঁ পর্যন্ত।
হাট-বাজার
[সম্পাদনা]১. ধামতী বাজার, প্রতি শনি ও মঙ্গল বার হাট বসে।
২. দুুুয়ারিয়া বাজার, প্রতি রবি বার হাট বসে।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- ধামতী আলিয়া মাদ্রাসা যা ১৮৬০ সালে প্রতিষ্ঠিত।
- মাওলানা হাবিবুর রহমান সাহেবের বাড়ী
- ধামতী বাবুর বাড়ী (মোঘল আমলের স্থাপত্য)
- দুয়ারিয়া সুফিয়ান আবির এর প্রজেক্ট
- ধামতী বাজার হরলাল রায়ের বাড়ী।
- নলুয়া সুয়া বাবার মাজার।
- ধামতী আন্দির পাড়
মসজিদের নাম
[সম্পাদনা]| ক্রমিক | মসজিদের নাম |
|---|---|
| ১ | ধামতী মীর বাড়ীর জামে মসজিদ |
| ২ | ধামতী আবিরের বাড়ীর জামে মসজিদ |
| ৩ | নলুয়া জামে মসজিদ |
| ৪ | ধামতী আইনজত আলী সরকার বাড়ীর জামে মসজিদ |
| ৫ | ধামতী দক্ষিণ পাড়া ভূইয়া বাড়ীর জামে মসজিদ |
| ৬ | ধামতী পূর্বপাড়া শাহী জামে মসজিদ |
| ৭ | ধামতী পূর্বপাড়া ভূইয়া বাড়ী জামে মসজিদ |
| ৮ | ধামতী কাদির মেম্বার বাড়ীর জামে মসজিদ |
| ৯ | ধামতী বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ |
| ১০ | ধামতী মাদ্রাসা পাড়া আদি জামে মসজিদ |
| ১১ | ধামতী উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদ |
| ১২ | ধামতী উত্তর পাড়া আলী হোসেনের বাড়ীর জামে মসজিদ |
| ১৩ | ধামতী উত্তর পশ্চিম পাড়া বায়তুল মামুর জামে মসজিদ |
| ১৪ | ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় জামে মসজিদ |
| ১৫ | দুয়ারিয়া পশ্চিম পাড়া রিয়াজুল জান্নাহ জামে মসজিদ |
| ১৬ | দুয়ারিয়া মধ্যপাড়া জামে মসজিদ |
| ১৭ | দুয়ারিয়া আদি জামে মসজিদ |
| ১৮ | তেবাড়িয়া দক্ষিণপাড়া জামে মসজিদ |
| ১৯ | তেবাড়িয়া উত্তর পাড়া জামে মসজিদ |
| ২০ | পদুয়া জামে মসজিদ |
| ২১ | পদুয়া আদি জামে মসজিদ |
| ২২ | সোতপুকুরিয়া পশ্চিমপাড়া ভূইয়া বাড়ী জামে মসজিদ |
| ২৩ | দক্ষিণ খার বাইতুল আমান জামে মসজিদ |
| ২৪ | দক্ষিণ খার বড় বাড়ীর জামে মসজিদ |
| ২৫ | দক্ষিণ খার ধামতী পুরী আউলিয়া জামে মসজিদ |
| ২৬ | দক্ষিণ খার আদি জামে মসজিদ |
| ২৭ | দক্ষিণ খার দরবার বাড়ী জামে মসজিদ |
| ২৮ | দুয়ারিয়া উত্তর পূর্ব পাড়া মুন্সি বাড়ী জামে মসজিদ |
| ২৯ | ধামতী ইমানদী বাড়ী জামে মসজিদ |
| ৩০ | ধামতী পূর্ব পাড়া সীমার কান্দা জামে মসজিদ |
| ৩১ | ধামতী উসমানের বাড়ী জামে মসজিদ |
| ৩২ | ধামতী চৌধুরী পাড়া জামে মসজিদ |
| ৩৩ | ধামতী পূর্ব পাড়া জামে মসজিদ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- দেবিদ্বার উপজেলা সরকারি ওয়েবসাইট — মসজিদ তালিকা
- মোট: ৩৩টি মসজিদ।**
জনপ্রতিনিধি
[সম্পাদনা]১. মো:মহিউদ্দিন মিঠু, চেয়ারম্যান।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নির্বাচনী এলাকার ভোটার তথ্য"। বাংলাদেশ নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |