ভাউকসার ইউনিয়ন
| ভাউকসার | |
|---|---|
| ইউনিয়ন | |
ভাউকসার ইউনিয়নের প্রতীক | |
| ডাকনাম: ভাউকসার ইউনিয়ন পরিষদ | |
| বাংলাদেশে ভাউকসার ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১৯′১৩″ উত্তর ৯১°৩′৪″ পূর্ব / ২৩.৩২০২৮° উত্তর ৯১.০৫১১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কুমিল্লা জেলা |
| উপজেলা | বরুড়া উপজেলা |
| জনসংখ্যা | |
| • মোট | ১৭,২১২ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৫৬০ |
| ওয়েবসাইট | bhauksharup |
ভাউকসার বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বরুড়া উপজেলার মধ্যাংশে ভাউকসার ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে গালিমপুর ইউনিয়ন, দক্ষিণে পয়ালগাছা ইউনিয়ন, পশ্চিমে আদ্রা ইউনিয়ন ও আড্ডা ইউনিয়ন এবং উত্তরে শাকপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ভাউকসার ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]| ক্রমিক নং | নাম | কার্যকাল |
|---|---|---|
| ১ | মিজানুর রহমান | ১০/১২/২০১২ থেকে ০৯/১২/২০১৭ |
| ২ | সৈয়দ মাসরুল হক[১] | ১০/১২/২০১৭ থেকে ১২/০২/২০২৩ |
| ৩ | আহম্মেদ জামাল মাসুদ[২] | ১৩/০২/২০২৩ থেকে বর্তমান |
খাল ও নদী
[সম্পাদনা]এই ইউনিয়নে কোনো নদী নেই। আর উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে কার্জন খাল, যা ইউনিয়নের যথাক্রমে চোত্তাপুকুরিয়া, শৈলখালী, মুগগাঁও, ভাউকসার বাজার, দলুয়া গ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
হাট-বাজার
[সম্পাদনা]
ভাউকসার বাজার ভাউকসার ইউনিয়নে অবস্থিত একটি পাইকারি ও খুচরা বাজার। চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক এর বিজরা অংশ থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এই বাজারের[৩] অবস্থান।
এই বাজারে[৪] প্রায় ২০০-৩০০ টি দোকান আছে এবং বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আছে। এছাড়াও এই বাজারে ৩-৫ টি মার্কেট[৫] আছে।
এই বাজারে[৬] সপ্তাহে দুই দিন প্রতি রবিবার ও বৃহস্পতিবার হাট বসে এবং প্রতিদিন বাজার বসে।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- ভাউকসার জমিদার বাড়ি
- নওয়াব ফয়জুন্নেছার স্বামী গাজী চৌধুরীর বাড়ী সংলগ্ন মসজিদ [৭]
বিভিন্ন প্রতিষ্ঠান
[সম্পাদনা]সরকারি প্রতিষ্ঠান
- গালিমপুর ইউনিয়ন ভূমি অফিস
- ভাউকসার বাজার - ৩৫০০ (ইডিবিও)
বেসরকারি প্রতিষ্ঠান
- ব্র্যাক অফিস
- আশা অফিস
- পেইজ ডেভেলপমেন্ট সেন্টার
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
ব্যাংক
- জনতা ব্যাংক পিএলসি, ভাউকসার বাজার[৮] শাখা
- বাংলাদেশ কৃষি ব্যাংক, ভাউকসার বাজার শাখা
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, ভাউকসার বাজার আউটলেট[৯]
- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ভাউকসার বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র
- ব্যাংক এশিয়া পিএলসি, ভাউকসার বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র
- যমুনা ব্যাংক পিএলসি, ভাউকসার বাজার আউটলেট[১০]
- ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি, ভাউকসার বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। কুমিল্লা শহরের জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে দোয়েল বাসে করে সরাসরি এই বাজারে[১১] আসা যায়।
যানবাহন
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বরুড়া প্রতিনিধি (১৫ জুলাই ২০২২)। "বরুড়া উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন"। যায়যায়দিন।
- ↑ বরুড়া প্রতিনিধি (১০ ফেব্রুয়ারি ২০২৩)। "বরুড়ায় সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা"। যায়যায়দিন।
- ↑ বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি (২৭ সেপ্টেম্বর ২০২৩)। "বরুড়া উপজেলার ভাউকসার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান"। যায়যায়দিন।
- ↑ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি (৬ সেপ্টেম্বর ২০২২)। "চর দখলের মতো মার্কেট দখল"। দৈনিক যুগান্তর।
- ↑ আবদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি (৭ সেপ্টেম্বর ২০২২)। "কুমিল্লায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মার্কেট দখল"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
- ↑ সাকিব আল হেলাল, আজকের কুমিল্লা ডট কম (১৮ ডিসেম্বর ২০১৯)। "বরুড়ায় বরুড়ার কথার অঞ্চলিক অফিসের উদ্ধোধন"। দৈনিক আজকের কুমিল্লা।
- ↑ "দর্শনীয় স্থান (নওয়াব ফয়জুন্নেছার স্বামী গাজী চৌধুরীর বাড়ী সংলগ্ন মসজিদ)"। Barura.comilla.gov.bd। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ স্টাফ রিপোর্টার, আজকের কুমিল্লা ডট কম (২৮ জানুয়ারি ২০১৯)। "কুমিল্লার বরুড়ায় যাত্রী নিয়ে বাস খালে, আহত ১০"। দৈনিক আজকের কুমিল্লা।
- ↑ "আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ভাউকসার বাজার আউটলেট"। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ৭ নভেম্বর ২০২৩।
- ↑ মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া প্রতিনিধি (৪ অক্টোবর ২০২১)। "বরুড়ায় যমুনা ব্যাংক ভাউকসার বাজার আউলেট উদ্বোধন"। যায়যায়দিন।
- ↑ কুমিল্লা প্রতিনিধি (৩০ জুন ২০২৩)। "ভাউকসার কেন্দ্রীয় জামে মসজিদ'র সৌন্দর্য বৃদ্ধিতে সহযোগিতা"। যায়যায়দিন।
- ↑ "হাট-বাজারের-তালিকা"। বরুড়া উপজেলা।
- ↑ "হাট/বাজার-এর বিস্তারিত"। কৃষি বাতায়ন।
পৃষ্টা সম্পাদনকারী
[সম্পাদনা]- Mahmud Hassan Rafi (আলাপ) ১২:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি) (তথ্যসূত্র - ৭)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
