বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন
| বাঙ্গরা পশ্চিম | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৪২′৫৪″ উত্তর ৯০°৫৬′৪৪″ পূর্ব / ২৩.৭১৫০০° উত্তর ৯০.৯৪৫৫৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কুমিল্লা জেলা |
| উপজেলা | মুরাদনগর উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোঃ বাহার খান |
| আয়তন | |
| • মোট | ১৮ বর্গকিমি (৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২২,৫৮৭ |
| • জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৫.৪১% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৫৪৩ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বাঙ্গরা পশ্চিম বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের আয়তন ১৮ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের জনসংখ্যা ২২,৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ১০,৬৪২ জন এবং মহিলা ১১,৯৪৫ জন।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৮৮৫ খ্রিষ্টাব্দে বাঙ্গরা গ্রামের নামানুসারে বাঙ্গরা ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি বাঙ্গরা পশ্চিম ও বাঙ্গরা পূর্ব নামে দুইটি ইউনিয়নে বিভক্ত হয়।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]মুরাদনগর উপজেলার উত্তর-মধ্যাংশে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে বাঙ্গরা পূর্ব ইউনিয়ন, উত্তরে শ্রীকাইল ইউনিয়ন, পশ্চিমে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে কামাল্লা ইউনিয়ন, দক্ষিণে যাত্রাপুর ইউনিয়ন এবং দক্ষিণ-পূর্বে চাপিতলা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন মুরাদনগর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঙ্গরাবাজার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫১নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৩ এর অংশ। এটি ৬টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হলো:[১]
- দীঘিরপাড়
- কাগাতুয়া
- কালারাইয়া
- গাজীপুর
- পাজিরপাড়
- কোদালকাটা
- মির্জাপুর
- নোয়াগাঁও
- কালিপুরা
- ধনপতিখোলা
- কুড়াখাল
- কুরুণ্ডী
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫.৪১%। এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ০৭ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ
- বেগম সুফিয়া সওকত কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- কুড়াখাল উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- কুড়াখাল কুরুণ্ডী দাখিল মাদ্রাসা
- দীঘিরপাড় দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
√ নোয়াগাঁও (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাগাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালারাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধনপতিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]মুরাদনগর উপজেলা সদর থেকে এ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মুরাদনগর-বাঙ্গরাবাজার সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।[১]
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে ৪৮টি মসজিদ ও ৫টি মন্দির রয়েছে।[১]
খাল ও নদী
[সম্পাদনা]বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে:[২]
- আর্সি-নালিয়া নদী
- জি আর খাল।
- দিঘীরপাড় পূর্ব পাড়া খাল।
- দিঘীরপাড় পশ্চিম পাড়া খাল।
- কুড়াখাল দক্ষীন পাড়া খাল।
- কুরুন্ডী খাল।
- কাগাতুয়া খাল।
- গাজীপুর খাল।
- কোদালকাটা খাল।
হাট-বাজার
[সম্পাদনা]বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে ৪টি হাট-বাজার রয়েছে:[৩]
- বাংগরা বাজার
- বিষ্ণুপুর বাজার
- ধনপতিখোলা বাজার
- কুড়াখাল বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মোঃ বাহার খান।[৫]
- চেয়ারম্যানগণের তালিকা[৬]
| ক্রম নং. | চেয়ারম্যানের নাম | সময়কাল |
|---|---|---|
| ০১ | জনাব মোঃ সিরাজুল ইসলাম | ১৯৮৭-১৯৯২ |
| ০২ | জনাব মোঃ তুজু মিয়া | ১৯৯২-১৯৯৭ |
| ০৩ | জনাব মোঃ আব্দুল গফুর | ১৯৯৭-২০০৩ |
| ০৪ | জনাব হাজী মোঃ মহিউদ্দিন | ২০০৩-২০১৬ |
| ০৫ | জনাব মোঃ রুহুল আমিন | ২০১৬-২০২১ |
| ০৬ | জনাব মোঃ বাহার খান | ?-বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 "এক নজরে 7নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন"। bangarawestup.comilla.gov.bd (ইংরেজি ভাষায়)। ২২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮।
- ↑ "খাল ও নদী"। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৪।
- ↑ "হাট-বাজার"। ১৪ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৪।
- 1 2 "দর্শনীয় স্থান"। ১৪ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৪।
- ↑ "চেয়ারম্যান প্রোফাইল"। ১৪ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৪।
- ↑ "পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ"। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
