হরিণঘাটা
| হরিণঘাটা | |
|---|---|
| শহর | |
Haringhata Forest and Lake | |
| পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫৭′৪৮″ উত্তর ৮৮°৩৪′০২″ পূর্ব / ২২.৯৬৩২° উত্তর ৮৮.৫৬৭৩° পূর্ব | |
| রাষ্ট্র | |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | নদীয়া |
| সরকার | |
| • ধরন | পৌরসভা |
| • শাসক | হরিণঘাটা পৌরসভা |
| • চেয়ারম্যান | রাজিব কে দালাল |
| উচ্চতা | ১০ মিটার (৩০ ফুট) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৩,৯৮৯[১] |
| ভাষা | |
| • দাপ্তরিক | বাংলা, ইংরেজি |
| সময় অঞ্চল | IST (ইউটিসি+৫:৩০) |
| পিন | 741249 |
| টেলিফোন কোড | +91 3473 |
| যানবাহন নিবন্ধন | WB-51, WB-52 |
| লোকসভা নির্বাচনী এলাকা | বনগাঁ |
| বিধানসভা নির্বাচনী এলাকা | হরিণঘাটা |
| ওয়েবসাইট | www |
হরিণঘাটা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। হরিনঘাটা ডেয়ারি শিল্প ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত।[২] এটি কলকাতা মহানগর এলাকা এর অন্তর্ভুক্ত এলাকা ।
ভূগোল
[সম্পাদনা]শহরটি সমুদ্র সমতল থেকে ১০ মিটার উচ্চতায় অবস্থিত। শহরটি ২৩.০০ উত্তর ও ৮৮.৫৮ দক্ষিণে অবস্থিত। এই শহরের কাছেই বিদ্যাধরী নদী ও যমুনা নদী (পশ্চিমবঙ্গ) উৎপন্ন হয়েছে।
জনসংখ্যা
[সম্পাদনা]ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, হরিণঘাটার মোট জনসংখ্যা ছিল ৩,৯৮৯ জন, যার মধ্যে ১,৯৭১ (৪৯%) পুরুষ এবং ২,০১৮ (৫১%) মহিলা। ০-৬ বছর বয়সের মধ্যে জনসংখ্যা ছিল ৪৭৫। হরিণঘাটায় মোট শিক্ষিত ব্যক্তির সংখ্যা ছিল ২,৭৬৬ (৬ বছরের বেশি জনসংখ্যার ৭৮.৪৯%)।[১]
পরিবহন
[সম্পাদনা]শহরটি সড়ক পথে হাবড়া, গাইঘাটা ও কল্যাণীর সঙ্গে ভাল ভাবে যুক্ত। এই শহর থেকে কল্যাণী, হাবড়া ও কলকাতার সঙ্গে বাস যোগাযোগ রয়েছে। নিকটবর্তী রেলওয়ে স্টেশন কল্যাণী ও কাঁচরাপাড়া।
অর্থনীতি
[সম্পাদনা]রিলায়েন্স গ্রুপ হরিণঘাটা ডেইরিতে আগ্রহ প্রকাশ করেছে।[৩] খাদ্য ব্যবসায় প্রবেশের পরিকল্পনা রয়েছে তাদের।[৪] চারটি সরকারি ডেইরি যৌথ খাতে রাখার পরামর্শ দিয়েছেন পরামর্শকরা।[৫]

শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]বিদ্যালয়
[সম্পাদনা]- বড়জাগুলী গোপাল একাডেমি , এলাকার সবচেয়ে ঐতিহ্যবাহী শতাব্দীপ্রাচীন স্কুল ।
- রাজলক্ষী কন্যা বিদ্যাপীঠ
- আনন্দপুর হাই স্কুল
- লাউপালা কল্পতরু উচ্চ বিদ্যালয়
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "২০১১ Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৭। উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "census3-2011" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ "TMC infighting may scuttle plans in Haringhata"। টাইমস ওফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৭-০৯-২০১৬।
{{সংবাদ উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ The Telegraph 2 September 2006
- ↑ The Economic Times 14 November 2006
- ↑ "The Statesman 20 December 2006"। ৯ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০০৭।