নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন
| কলকাতা ও কলকাতা শহরতলীর রেলওয়ে স্টেশনের তালিকা | |||||||||||
| অবস্থান | স্টেশন রোড, নবদ্বীপ, পশ্চিমবঙ্গ ভারত | ||||||||||
| স্থানাঙ্ক | ২৩°২৩′৫২″ উত্তর ৮৮°২১′২৫″ পূর্ব / ২৩.৩৯৭৯° উত্তর ৮৮.৩৫৬৯° পূর্ব | ||||||||||
| উচ্চতা | ১৬ মিটার (৫২ ফুট) | ||||||||||
| মালিকানাধীন | ভারতীয় রেল | ||||||||||
| পরিচালিত | পূর্ব রেলওয়ে | ||||||||||
| লাইন | হাওড়া–নিউ জলপাইগুড়ি রেলপথ | ||||||||||
| প্ল্যাটফর্ম | ৪ | ||||||||||
| নির্মাণ | |||||||||||
| গঠনের ধরন | স্ট্যান্ডার্ড | ||||||||||
| পার্কিং | নেই | ||||||||||
| সাইকেলের সুবিধা | হ্যাঁ | ||||||||||
| অন্য তথ্য | |||||||||||
| অবস্থা | সক্রিয় | ||||||||||
| স্টেশন কোড | NDAE | ||||||||||
| বিভাগ | হাওড়া | ||||||||||
| ইতিহাস | |||||||||||
| চালু | ১৯১৩ | ||||||||||
| বৈদ্যুতীকরণ | ১৯৯৪ ২৫ কিলো ভোল্ট | ||||||||||
| আগের নাম | ইস্ট ইন্ডিয়া কোম্পানি | ||||||||||
| পরিষেবা | |||||||||||
| |||||||||||
| অবস্থান | |||||||||||
নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন হল পূর্ব রেল জোনের ব্যান্ডেল কাটোয়া রেলপথের একটি রেলওয়ে স্টেশন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত স্টেশনটি নবদ্বীপ এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে।[১] যাত্রী ট্রেন (প্যাসেঞ্জার) এবং এক্সপ্রেস ট্রেনগুলি রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যায়।
ইতিহাস
[সম্পাদনা]প্রাথমিকভাবে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অন্তর্গত কলকাতা (শিয়ালদহ)-কুষ্টিয়া রেলপথ ১৮৬২ সালে যাত্রী পরিবহনের জন্য খোলা হয়েছিল। হুগলি - কাটোয়া শাখা রেলপথ ১৯১৩ সালে হাওড়া শাখার একটি সম্প্রসারিত অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৪ - ৯৬ সালের মধ্যে এই শাখাটি বৈদ্যুতিক ট্রেন চলার উপযুক্ত করা হয়।[২]
অবস্থান
[সম্পাদনা]নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের নবদ্বীপ শহরের পশ্চিমে অবস্থিত। হাওড়া-ব্যান্ডেল-নবদ্বীপ ধাম- কাটোয়া-নিউ জলপাইগুড়ি মধ্য দিয়ে রেলপথটি অগ্রসর হয়েছে। স্টেশন শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ১১৩ কিলোমিটার ও হাওড়া থেকে ১০৫ কিমি দুরে অবস্থিত এবং ব্যান্ডেল থেকে ৬০ কিমি দূরে নদিয়া জেলায় অবস্থিত।
এই রেলওয়ে স্টেশনটি নদিয়া ও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলির একটি।
প্রধান ট্রেন
[সম্পাদনা]- কলকাতা-গুয়াহাটি গরীবরথ এক্সপ্রেস
- তিস্তা তোর্সা এক্সপ্রেস
- কামরূপ এক্সপ্রেস
- রাধিকাপুর এক্সপ্রেস
- হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (ভায়া- আজিমগঞ্জ)
- নবদ্বীপ ধাম - বালুরঘাট / মালদা টাউন এক্সপ্রেস
- হাটেবাজারে এক্সপ্রেস
- হাওড়া- কাটিহার এক্সপ্রেস
- কলকাতা - ডিব্রুগড় এক্সপ্রেস
- হাওড়া - বালুরঘাট এক্সপ্রেস
- নিউ জলপাইগুড়ি- দিঘা পাহাড়িয়া এক্সপ্রেস
- পুরী - কামাখ্যা এক্সপ্রেস (ভায়া হাওড়া)
- হাওড়া - আজিমগঞ্জ প্যাসেঞ্জার
- শিয়ালদহ - জঙ্গীপুর ডেমু
পরিকাঠামো
[সম্পাদনা]দ্বৈত রেল ট্র্যাক স্থাপন করার পর রেলওয়ে স্টেশনে ৪ টি প্ল্যাটফর্ম রয়েছে।
বৈদ্যুতিকীকরণ
[সম্পাদনা]কাটোয়া-ব্যান্ডেল বিভাগকে ১৯৯৪-১৯৯৬ সালে বিদ্যুতায়িত করা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "NDAE/Nabadwip Dham"। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Nabadwip Dham-Patuli DL Railway Line"। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।