গঙ্গাজলঘাটি সমষ্টি উন্নয়ন ব্লক
| গঙ্গাজলঘাটি | |
|---|---|
| সমষ্টি উন্নয়ন ব্লক | |
| পশ্চিমবঙ্গের মানচিত্রে গঙ্গাজলঘাটির অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°২৫′ উত্তর ৮৭°০৭′ পূর্ব / ২৩.৪২° উত্তর ৮৭.১২° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | বাঁকুড়া |
| আয়তন | |
| • মোট | ৩৭১.২০ বর্গকিমি (১৪৩.৩২ বর্গমাইল) |
| উচ্চতা | ১১০ মিটার (৩৬০ ফুট) |
| জনসংখ্যা (২০০১) | |
| • মোট | ১,৬২,০০৭ |
| • জনঘনত্ব | ৪৪০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
| ভাষা | |
| • সরকারি | বাংলা, ইংরেজি |
| সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
| পিন কোড | ৭২২ ১৩৩ |
| টেলিফোন কোড | ৯১ ৩২৪২ |
| লোকসভা কেন্দ্র | বাঁকুড়া |
| বিধানসভা কেন্দ্র | শালতোড়া, বড়জোড়া |
| ওয়েবসাইট | bankura |
গঙ্গাজলঘাটি সমষ্টি উন্নয়ন ব্লক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর মহকুমার একটি সমষ্টি উন্নয়ন ব্লক। এই ব্লকের সদর অমরকানন। ব্লকটি গঙ্গাজলঘাটি থানার অধিভুক্ত।[১][২]
ভূগোল
[সম্পাদনা]গঙ্গাজলঘাটি ২৩°২৫′ উত্তর ৮৭°০৭′ পূর্ব / ২৩.৪২° উত্তর ৮৭.১২° পূর্ব অক্ষ-দ্রাঘিমাংশে অবস্থিত।[৩] এই ব্লকের গড় উচ্চতা ১১০ মিটার (৩৬১ ফুট)। এটি ৬০ নং জাতীয় সড়কের উপর অবস্থিত। এই ব্লকের আয়ত্ন ৩৭০.২০ বর্গ কিলোমিটার।[২]
গ্রাম পঞ্চায়েত
[সম্পাদনা]গঙ্গাজলঘাটি ব্লক তথা পঞ্চায়েত সমিতির অধিভুক্ত গ্রাম পঞ্চায়েতগুলি হল: বন আসুরিয়া, বড়সাল, ভক্তাবাঁধ, গঙ্গাজলঘাটি, গোবিন্দধাম, কপিস্টা, লছমনপুর, লাটিয়াবনি, নিত্যানন্দপুর ও পিররাবানি।[৪]
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০০১ সালের জনপরিসংখ্যান অনুসারে, এই ব্লকের জনসংখ্যা ১,৬২,০০৭।[৫] এর মধ্যে ৮৩,৯৭৪ জন সাক্ষর ও ২৩,৫০৪ জন ছয় বছরের কম বয়সী।[৬]
অর্থনীতি
[সম্পাদনা]পশ্চিমবঙ্গ সরকার ও বাঁকুড়া জেলা প্রশাসন জেলার যে কয়টি ব্লককে বৃহৎ ও মাঝারি শিল্পের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ব্লক হিসেবে নির্বাচিত করেছে তার মধ্যে গঙ্গাজলঘাটি অন্যতম।[৭]
আরও দেখুন
[সম্পাদনা]পাদটীকা
[সম্পাদনা]- ↑ "Contact details of Block Development Officers"। Bankura district। West Bengal Government। ২ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১১।
- 1 2 "Provisional population totals, West Bengal, Table 4, Bankura District"। Census of India 2001। Census Commission of India। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১১।
- ↑ Falling Rain Genomics, Inc - Gangajalghati
- ↑ "BRGF Allotment Order No. 16" (পিডিএফ)। Bankura district। Government of West Bengal - Department of Panchayats & Rural Development। ২ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১১।
- ↑ "Census"। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫।
- ↑ Census
- ↑ "Bankura District official website"। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫।