বিষয়বস্তুতে চলুন

কৃষ্ণনগর সদর মহকুমা

কৃষ্ণনগর সদর মহকুমা
{{{official_name}}} অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৪′ উত্তর ৮৮°৩০′ পূর্ব / ২৩.৪০° উত্তর ৮৮.৫০° পূর্ব / 23.40; 88.50
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলানদিয়া
ভাষা
  দাপ্তরিকবাংলা, ইংরেজি
আইএসও ৩১৬৬ কোডISO 3166-2:IN
যানবাহন নিবন্ধনWB
ওয়েবসাইটnadia.nic.in

কৃষ্ণনগর সদর মহকুমা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি মহকুমা। এই মহকুমা কৃষ্ণনগরনবদ্বীপ পুরসভা এবং সাতটি সমষ্টি উন্নয়ন ব্লক (কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর-১, কৃষ্ণনগর-২, নবদ্বীপ ও কৃষ্ণগঞ্জ) নিয়ে গঠিত। এই সাতটি ব্লকে ৭৭টি গ্রাম পঞ্চায়েত ও ছয়টি সেন্সাস টাউন বর্তমান। মহকুমার সদর কৃষ্ণনগর

এলাকা

[সম্পাদনা]

মহকুমা কৃষ্ণনগরনবদ্বীপ পুরসভা ছাড়া কৃষ্ণনগর সদর মহকুমায় কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর-১, কৃষ্ণনগর-২, নবদ্বীপ ও কৃষ্ণগঞ্জ ব্লক সাতটির অধীনে মোট ৭৭টি গ্রাম পঞ্চায়েত ও ছয়টি সেন্সাস টাউন রয়েছে।[] উক্ত সেন্সাস টাউনগুলি হল: জগদানন্দপুর, ক্ষিদিরপুর, বারুইহুদা, বাবলারি দেওয়ানগঞ্জ, চার মাইজদিয়াচার ব্রহ্মনগর[]

অন্যান্য মহকুমাসমূহ

[সম্পাদনা]

নদিয়া জেলা নিম্নলিখিত চারটি মহকুমা বিভক্ত:[]

মহকুমাসদর
ক্ষেত্রফল
কিমি2
জনসংখ্যা
(২০১১)
গ্রামীণ
জনসংখ্যা %
(২০১১)
শহুরে
জনসংখ্যা %
(২০১১)
তেহট্টতেহট্ট৮৬২.১৮৭,৯৬,২৪৫৯৭.১৫২.৮৫
কৃষ্ণনগর সদরকৃষ্ণনগর১,৬৬১.১০২১,৮৬,৫০৩৭৯.২০২০.৮০
রাণাঘাটরানাঘাট৮৯৩.৫৮১৪,৩২,৭৬১৫৮.৩২৪১.৬৮
কল্যাণীকল্যাণী৫২৬.৫৭৮,৯১,৫৬৩২৩.২৭৭৬.৭৩
নদিয়া জেলাকৃষ্ণনগর৩,৯২৭.০০৫৩,০৭,০৭২৬৬.৮৬৩৩.১৪

ব্লকসমূহ

[সম্পাদনা]

কৃষ্ণনগর সদর মহকুমায় অবস্থিত সমষ্টি উন্নয়ন ব্লকসমূহ নিম্নরূপ:[][]

ব্লকসদর
ক্ষেত্রফল
কিমি
জনসংখ্যা
(২০১১)
তফসিলি জাতি %তফসিলি উপজাতি %হিন্দু %মুসলমান %সাক্ষরতার
হার %
জনগণনা
নগর
কালীগঞ্জদেবগ্রাম৩২০.০২৩,৩৪,৮৮১১৫.২২০.৪৯৪১.৩৬৫৮.৫১৬৫.৮৯
নাকাশীপাড়াবেথুয়াডহরী৩৬০.৯৪৩,৮৬,৫৬৯২৩.২৭২.৫৬৪৬.৫৩৫৩.০৬৬৪.৮৬
চাপড়াচাপড়া৩০৫.৯৭৩.১০,৬৫২১৫.৮৫০.৬৫৩৭.১৫৫৯.৭২৬৮.২৮
কৃষ্ণগঞ্জমাঝদিয়া১৫১.৬০১,৫৬,৭০৫৪৫.৫৫৬.৪৭৯৩.৯৮৫.৮৭৭২.৮৬-
কৃষ্ণনগর ১রুইপুকুর২৭৩.১৯৩,১৪,৮৩৩৩৫.৯৬৫.০৯৮২.৭৮১৫.২৫৭১.৪৫
কৃষ্ণনগর ২ধুবুলিয়া১২৪.৩৭১,৩৯,৪৭২১৮.৩৩১.৬৪৫৭.০২৪২.৮৪৬৮.৫২
নবদ্বীপনবদ্বীপ৯৭.৩৯১,৩৫,৩১৪১৪.৪৯১.১৪৬১.৩৯৩৮.২০৬৭.৭২

গ্রাম পঞ্চায়েত

[সম্পাদনা]

এই মহকুমায় সাতটি ব্লকে মোট ৭৭ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, যথা:[]

কালীগঞ্জ ব্লক

[সম্পাদনা]

কালীগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকা ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বড়চাঁদঘর, হাটগাছা, মীরা-১, পালিতবাগিয়া, দেবগ্রাম, জুরানপুর, মীরা-২, পানিঘাটা, ফরিদপুর, কালীগঞ্জ, পলাশী-১, রাজারামপুর ঘোড়াইক্ষেত্র, গোবরা, মাটিয়ারি ও পলাশী-২।[] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[] ব্লকটি কালীগঞ্জ থানার অধীনস্থ।[] ব্লকের সদর দেবগ্রাম।[]

নাকাশীপাড়া ব্লক

[সম্পাদনা]

নাকাশীপাড়া ব্লকের গ্রামীণ এলাকা ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বেথুয়াডহরী, দহরি-১, বিল্বগ্রাম, ধর্মদা, মুড়াগাছা, বেথুয়াডহরী-২, বীরপুর-১, দোগাছিয়া, নাকাশিপাড়া, বিক্রমপুর, বীরপুর-২, হরনগর, পাতিকাবাড়ি, বিলকুমারী, ধনঞ্জয়পুর ও মাঝেরগ্রাম।[] এই ব্লকের শহরাঞ্চল জগদানন্দপুরক্ষিদিরপুর সেন্সাস টাউন দুটি নিয়ে গঠিত।[] ব্লকটি নাকাশিপাড়া থানার অধীনস্থ।[] ব্লকের সদর দেবগ্রাম।[]

চাপড়া ব্লক

[সম্পাদনা]

চাপড়া ব্লকের গ্রামীণ এলাকা ১৩টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এর প্রধান কেন্দ্র চাপড়া। এগুলি হল: আলফা, চাপড়া-২, হৃদয়পুর, পিপড়াগাছি, বাগবেড়িয়া, হাতিশালা-১, কলিঙ্গ, বৃত্তিহুদা, হাতিশালা-২, মহতপুর, চাপড়া-১, হাটখোলা ও মহেশপুর।[] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[] ব্লকটি চাপড়া থানার অধীনস্থ।[] ব্লকের সদর বাঙালঝি[]

কৃষ্ণনগর-১ ব্লক

[সম্পাদনা]

কৃষ্ণনগর-১ ব্লকের গ্রামীণ এলাকা ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আসাননগর, ভাতজঙলা, দিগনগর, জোয়ানিয়া, ভালুকা, ভীমপুর, দোগাছি, পোড়াগাছা, ভাণ্ডারখোলা, চকদিলনগর, দায়পাড়া ও রুইপুকুর।[] এই ব্লকের শহরাঞ্চল বারুইহুদা সেন্সাস টাউনটি নিয়ে গঠিত।[] ব্লকটি কৃষ্ণনগর থানার অধীনস্থ।[] ব্লকের সদর কৃষ্ণনগর রোড।[]

কৃষ্ণনগর-২ ব্লক

[সম্পাদনা]

কৃষ্ণনগর-২ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বেলপুকুর, ধুবুলিয়া-২, নোয়াপাড়া-২, সাধনপাড়া-২, ধুবুলিয়া-১, নোয়াপাড়া-১ ও সাধনপাড়া-১।[] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[] ব্লকটি ধুবুলিয়া তদন্ত কেন্দ্র থানার অধীনস্থ।[] ব্লকের সদর ধুবুলিয়া[]

নবদ্বীপ ব্লক

[সম্পাদনা]

নবদ্বীপ ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বাবলারি, মহীশূরা, মায়াপুর বামনপুকুর-২, চারমাজদিয়া, চারব্রহ্মানগর, মাজদিয়া পানশিলা, মায়াপুর বামনপুকুর-১, স্বরূপগঞ্জ ও ফকিরডাঙা ঘোলাপাড়া।[] এই ব্লকের শহরাঞ্চল বাবলারি দেওয়ানগঞ্জ, চার মাজদিয়াচার ব্রহ্মানগর সেন্সাস টাউন তিনটি নিয়ে গঠিত।[] ব্লকটি নবদ্বীপ থানার অধীনস্থ।[] ব্লকের সদর মহেশগঞ্জ[]

কৃষ্ণগঞ্জ ব্লক

[সম্পাদনা]

কৃষ্ণগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: ভজনঘাট টুঙ্গি, জয়ঘাটা, মাটিয়ারি বানপুর, তালদহ মাজদিয়া, গোবিন্দপুরে, কৃষ্ণগঞ্জ ও শিবনিবাস।[] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[] ব্লকটি কৃষ্ণগঞ্জ থানার অধীনস্থ।[] ব্লকের সদর কৃষ্ণগঞ্জ।[]

বিধানসভা কেন্দ্র

[সম্পাদনা]

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে:[]

  • নাকাশিপাড়া ব্লকের বিক্রমপুর, বিলকুমারী, ধনঞ্জয়পুর ও হরনগর গ্রাম পঞ্চায়েত চারটি পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
  • নাকাশিপাড়া ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি এবং কৃষ্ণগঞ্জ ব্লকের পালিতবেগিয়া ও রাজারামপুর ঘোড়াক্ষেত্র গ্রাম পঞ্চায়েত দুটি নিয়ে নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কালীগঞ্জ ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র গঠিত।
  • চাপড়া ব্লক নিয়ে চাপড়া বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কৃষ্ণনগর পুরসভা ও কৃষ্ণনগর-১ ব্লকের ভাণ্ডারখোলা, ভীমপুর, আসাননগর, দোগাছি ও পোড়াগাছা গ্রাম পঞ্চায়েত পাঁচটি নিয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • নবদ্বীপ ব্লক, নবদ্বীপ পুরসভা ও কৃষ্ণনগর-১ ব্লকের জোয়ানিয়া ও ভালুকা গ্রাম পঞ্চায়েত নিয়ে নবদ্বীপ বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কৃষ্ণনগর-২ ব্লক ও কৃষ্ণনগর-১ ব্লকের ভাতজঙলা, দিগনগর, চকদিলনগর, দায়পাড়া ও রুইপুকুর গ্রাম পঞ্চায়েত পাঁচটি নিয়ে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কৃষ্ণগঞ্জ ব্লক নিয়ে তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র গঠিত।

পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর ও নবদ্বীপ বিধানসভা কেন্দ্রগুলি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কৃষ্ণনগর দক্ষিণ ও কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রদুটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

পাদটীকা

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 8 "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"West Bengal। National Informatics Centre, India। ১৯ মার্চ ২০০৮। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০০৮
  2. 1 2 3 4 5 6 7 8 "District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০০৮
  3. 1 2 "District Statistical Handbook 2014 Nadia"Table 2.2, 2.4(a)। Department of Planning and Statistics, Government of West Bengal। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২০
  4. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৭
  5. "Directory of District, Subdivision, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal"Bardhaman - Revised in March 2008। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৭
  6. 1 2 3 4 5 6 7 "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০০৮
  7. 1 2 3 4 5 6 7 "Contact details of Block Development Officers"Nadia district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০০৮[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "Press Note, Delimitation Commission" (পিডিএফ)Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃ. ৯, ২৩। ৮ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০০৯

টেমপ্লেট:Nadia District