দিনহাটা


| দিনহাটা | |
|---|---|
| শহর | |
| পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৬°০৭′৪৫″ উত্তর ৮৯°২৮′১০″ পূর্ব / ২৬.১২৯০৩২৮° উত্তর ৮৯.৪৬৯৪৬৫১° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | কোচবিহার |
| সরকার | |
| • ধরন | পৌরসভা |
| • শাসক | দিনহাটা পৌরসভা |
| ভাষা | |
| • অফিসিয়াল | বাংলা, ইংরেজি |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
| পিন | ৭৩৬১৩৫ |
| যানবাহন নিবন্ধন | WB-64 |
দিনহাটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার একটি শহর ও পৌরসভা এলাকা। এটি দিনহাটা মহকুমার সদর দপ্তর। দিনহাটা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম সেরা দুর্গাপূজা আয়োজনের জন্য পরিচিত। এছাড়াও দিনহাটা স্বাস্থ্য মেলা ও দিনহাটা-উৎসব, সংহতি মেলা, জন্মাষ্টমী মেলার জন্য বিখ্যাত। শহরের এলাকা ছাড়া দিনহাটা ৩টি ব্লক নিয়ে গঠিত।
যথা-
১) দিনহাটা-১ ব্লক ১৬টি গ্রামপঞ্চায়েত ও দিনহাটা শহর নিয়ে গঠিত।
২) দিনহাটা-২ ব্লক ১২টি গ্রামপঞ্চায়েত নিয়ে গঠিত।
৩) সিতাই ব্লক ৫টি গ্রামপঞ্চায়েত নিয়ে গঠিত।
• এমএলএ সিট - ০২। বড়োশাকদল, বুড়িরহাট-১, বুড়িরহাট-২ (বাসান্তীরহাট), নাজিরহাট-১ ও ২, সাহেবগঞ্জ, বামনহাট-১ ও ২, চৌধরিহাট, গোসানিমারি-১ ও ২, পেটলা, নয়ারহাট ইত্যাদি হল গ্রামপঞ্চায়েত।
ভৌগোলিক বিবরণ
[সম্পাদনা]শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৬°০৮′ উত্তর ৮৯°২৮′ পূর্ব / ২৬.১৩° উত্তর ৮৯.৪৭° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৩৬ মিটার (১১৮ ফুট)।
জনসংখ্যা
[সম্পাদনা]ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে দিনহাটা শহরের জনসংখ্যা হল ৩৬,১২৪ জন।[২] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৮০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪% এবং নারীদের মধ্যে এই হার ৭৫%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে দিনহাটা এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]মহাবিদ্যালয়
[সম্পাদনা]- দিনহাটা মহাবিদ্যালয়
বিদ্যালয়
[সম্পাদনা]- দিনহাটা উচ্চ বিদ্যালয়
- দিনহাটা সোনী দেবী জৈন উচ্চ বিদ্যালয়
- দিনহাটা বালিকা উচ্চ বিদ্যালয়
- চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দির
- বামনহাট উচ্চ বিদ্যালয়
- সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)
- সবুজ পল্লী উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)
- NABIBAKSH HIGH SCHOOL[H.S],PETLA
- বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়]
- বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চবিদ্যালয়
- নাজিরহাট হরকুমারি উচ্চবিদ্যালয়
- শালমারা উচ্চবিদ্যালয়
- খট্টিমারি সুকান্ত বিদ্যাপীঠ
- পুটিমারী উচ্চ বিদ্যালয়
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Dinhata"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০০৬।
- ↑ "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০০৬।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)