বিষয়বস্তুতে চলুন

শান্তিপুর বিধানসভা কেন্দ্র

শান্তিপুর
বিধানসভা কেন্দ্র
শান্তিপুর পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
শান্তিপুর
শান্তিপুর
শান্তিপুর ভারত-এ অবস্থিত
শান্তিপুর
শান্তিপুর
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৫′০″ উত্তর ৮৮°২৬′০″ পূর্ব / ২৩.২৫০০০° উত্তর ৮৮.৪৩৩৩৩° পূর্ব / 23.25000; 88.43333
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলানদিয়া
কেন্দ্র নং.৮৬
আসনখোলা
লোকসভা কেন্দ্র১৩. রানাঘাট
নির্বাচনী বছর১৯০,২২৭ (২০১১)

শান্তিপুর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি বিধানসভা কেন্দ্র

এলাকা

[সম্পাদনা]

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৮৬ নং শান্তিপুর বিধানসভা কেন্দ্রটি শান্তিপুর পৌরসভা এবং বাবলা, বাগানছরা, বেলগরিয়া-১, বেলগরিয়া-২, গয়েশপুর এবং হরিপুর গ্রাম পঞ্চায়েত গুলি শান্তিপুর সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[]

শান্তিপুর বিধানসভা কেন্দ্রটি ১৩ নং রানাঘাট লোকসভা কেন্দ্র (এসসি) এর অন্তর্গত। পূর্বে এই কেন্দ্রটি নবদ্বীপ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।[]

বিধানসভার বিধায়ক

[সম্পাদনা]
নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৫১শান্তিপুরশশিভূষণ খানভারতীয় জাতীয় কংগ্রেস []
১৯৫৭হরিদাস দেভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৬২কানাই পালনির্দল []
১৯৬৭কে. পালভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) []
১৯৬৯এম. মোকশেদ আলিভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি[]
১৯৭১বিমলানন্দ মুখার্জীভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি []
১৯৭২অসমঞ্জ দেভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৭৭বিমলানন্দ মুখার্জীনির্দল[]
১৯৮২বিমলানন্দ মুখার্জীভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি[১০]
১৯৮৭বিমলানন্দ মুখার্জীভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি[১১]
১৯৯১অজয় দেভারতীয় জাতীয় কংগ্রেস[১২]
১৯৯৬অজয় দেভারতীয় জাতীয় কংগ্রেস[১৩]
২০০১অজয় দেভারতীয় জাতীয় কংগ্রেস[১৪]
২০০৬অজয় দেভারতীয় জাতীয় কংগ্রেস[১৫]
২০১১অজয় দেভারতীয় জাতীয় কংগ্রেস[১৬]
২০১৪ উপনির্বাচনঅজয় দেসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২০১৬অরিন্দম ভট্টাচার্যভারতীয় জাতীয় কংগ্রেস[১৭]

নির্বাচনী ফলাফল

[সম্পাদনা]

২০১৬ সালের নির্বাচনে, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি অরিন্দম ভট্টাচার্য, ৬ বারের বিধায়ক অজয় দে কে পরাজিত করেছিলেন। অরিন্দম ভট্টাচার্য একজন তরুণ নেতা এবং আন্তর্জাতিক বাণিজ্য আইন বিশেষজ্ঞ ১,০৩,৫৬৬টি ভোট (৫২.২৫%) পেয়ে[১৮] তার প্রতিদ্বন্দ্বীকে ১৯,৪৮৮ ভোটের মার্জিনে পরাজিত করে ঐতিহাসিক জয়লাভ করেন।

২০১৪ উপনির্বাচন

[সম্পাদনা]

১২ এপ্রিল ২০১৪ সালের উপনির্বাচনে বিধায়ক অজয় দে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে সুইচ ওভার করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচন, ২০১৪: শান্তিপুর কেন্দ্র[১৯][২০][২১]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল অজয় দে ৭১,৯৭৩ ৩৮.৯৫
সিপিআই(এম) অনুপ কুমার ঘোষ ৫১,৮৩৮ ২৮.০৫
কংগ্রেস কুমারেশ চক্রবর্তী ৩৬,৬৪৫ ১৯.৮৩
বিজেপি সুফল সরকার ২৪,৩২৪ ১৩.১৬
সংখ্যাগরিষ্ঠতা ২০,১৩৫ ১০.৯০
ভোটার উপস্থিতি ১,৮৭,০৮৮ ৮৬.৯৪
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে সুইং

২০১১ সালের নির্বাচনে, কংগ্রেসের অজয় দে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরসিপিআই'র ইয়ার মল্লিককে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: শান্তিপুর কেন্দ্র [১৬][২২][২৩]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস অজয় দে ৯৮,৯০২ ৫৭.৭৭ +১০.০৯
ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি ইয়ার মল্লিক ৬০,৭৪৪ ৩৫.৪৮ -১১.১৮#
বিজেপি কানোজ বিশ্বাস ১১,৫৪৩ ৬.৭৪
ভোটার উপস্থিতি ১,৭১,১৮৯ ৮৯.৯৯
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং +২১.২৭

১৯৭৭-২০০৬

[সম্পাদনা]

২০০৬,[১৫] ২০০১,[১৪] ১৯৯৬[১৩] এবং ১৯৯১ সালের[১২] রাজ্য বিধানসভা নির্বাচনে, কংগ্রেসের অজয় ​​দে শান্তিপুর কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর শান্তনু চক্রবর্তীকে, নির্দলের বাদল বসাককে, আরসিপিআই (আর) এর বিমলানন্দ মুখার্জীকে এবং আরসিপিআই এর অসীম ঘোষকে ওই বছর গুলিতে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ১৯৮৭,[১১] ১৯৮২[১০] এবং ১৯৭৭ সালে[] আরসিপিআই/নির্দলের বিমলানন্দ মুখার্জী কংগ্রেসের অজয় ​​দে, আষ্মাজা দে উভয়কেই পরাজিত করেন এবং জনতা পার্টির জ্ঞানেন্দ্রনাথ প্রামানিককে ওই বছর গুলিতে পরাজিত করেন।[২৪]

১৯৫১-১৯৭২

[সম্পাদনা]

অসমঞ্জ দে কংগ্রেস ১৯৭২ সালে জয়ী হন।[] আরসিপিআই'র বিমলানন্দ মুখার্জী ১৯৭১ সালে জয়ী হন।[] ১৯৬৯ সালে আরসিপিআইয়ের এম. মোকশাদ আলি জয়ী হন।[] সিপিআই (এম) -এর কে পাল ১৯৬৭ সালে জয়ী হন।[] নির্দলের কানাই পাল ১৯৬২ সালে জয়ী হন।[] কংগ্রেসের হরিদাস দে ১৯৫৭ সালে জয়ী হন।[] স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ১৯৫১ সালে কংগ্রেসের শশিভূষণ খান শান্তিপুর কেন্দ্র থেকে জয়ী হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪
  2. 1 2 "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  3. 1 2 "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  4. 1 2 "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  5. 1 2 "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  6. 1 2 "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  7. 1 2 "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  8. 1 2 "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  9. 1 2 "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  10. 1 2 "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  11. 1 2 "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  12. 1 2 "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  13. 1 2 "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  14. 1 2 "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  15. 1 2 "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  16. 1 2 "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  17. "General Elections, India, 2016, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  18. "শান্তিপুর বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য"হিন্দুস্তান টাইমস্ বাংলা। ১৬ এপ্রিল ২০২১। ৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২১
  19. "Santipur (West Bengal) Assembly Elections Results"www.elections.in। ১০ জুন ২০২০। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২১
  20. "শান্তিপুর বিধানসভা কেন্দ্র"জি ২৪ ঘন্টা। ৩১ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২১
  21. "বামদের টিকে থাকতে হলে চাই নতুন দল"এই সময়। ৭ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২১
  22. "West Bengal Assembly Election 2011"Santipur (ইংরেজি ভাষায়)। Empowering India। ২৭ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১১
  23. "AC Summary: Santipur 2011"IndiaVotes। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২১
  24. "78 - Santipur Assembly Constituency"১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১০