মহেশতলা
| মহেশতলা | |
|---|---|
| শহর | |
মহেশতলা পৌরসভা | |
| পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৩০′৩১″ উত্তর ৮৮°১৫′১২″ পূর্ব / ২২.৫০৮৬২১০° উত্তর ৮৮.২৫৩২১৮২° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | দক্ষিণ চব্বিশ পরগণা জেলা |
| সরকার | |
| • ধরন | পৌরসভা |
| • শাসক | মহেশতলা পৌরসভা |
| • পুরসভার প্রধান | দুলাল দাস[১] |
| উচ্চতা | ৯ মিটার (৩০ ফুট) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৪,৪৮,৩১৭ |
| ভাষা | |
| • দাপ্তরিক | বাংলা, ইংরেজি |
| সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
| লোকসভা কেন্দ্র | ডায়মন্ড হারবার |
| বিধানসভা কেন্দ্র | মহেশতলা |
| ওয়েবসাইট | www |
মহেশতলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে মহেশতলা শহরের জনসংখ্যা হল ৪,৪৮,৩১৭ জন। এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।
এখানে সাক্ষরতার হার ৬৯%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৪% এবং নারীদের মধ্যে এই হার ৬৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে মহেশতলার সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।
জল নিকাশি
[সম্পাদনা]মহেশতলা এলাকার মণি খাল এই অঞ্চলের পশ্চিমবাহী হুগলী নদীঅভিমুখী জলবাহক ধারা। এতে গিয়ে মিশেছে বেহালার চড়িয়াল খাল । কিন্তু মণি খাল জলপূর্ণ থাকে । খালের জল ছাপিয়ে মহেশতলা পুরসভার ১২, ১৩ এবং ১৪ নম্বর এই তিনটি ওর্য়াডকে বানভাসি করে দেয় । তাই বেহালার ১২৭, ১২৮, ১২৯ নম্বর এই তিনটি ওর্য়াডে জল দাঁড়িয়ে থাকে । এমন পরিস্থিতিতে নিকাশি ব্যবস্থার উন্নতি সাধনে কয়েক বছর ধরে কলকাতা এনভায়রনমেন্ট ইম্প্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগামের (কেইআইআইপি) কাজ চলছে সেখানে।
বিধানসভা কেন্দ্র
[সম্পাদনা]মহেশতলা বিধানসভা কেন্দ্র , ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের কস্তূরী দাস শেখ ' মো . ইসমাইল (সিপিআই(এম)) পরাজিত করে।
পরিবহন
[সম্পাদনা]বাস পথ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Maheshtala municipality"।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মে ২০১৬।