কোচবিহার ১ সমষ্টি উন্নয়ন ব্লক
| কোচবিহার ১ সমষ্টি উন্নয়ন ব্লক | |
|---|---|
| সমষ্টি উন্নয়ন ব্লক | |
| পশ্চিমবঙ্গের মানচিত্রে কোচবিহার ১ ব্লকের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৬°১৮′৩৫″ উত্তর ৮৯°২৯′১১″ পূর্ব / ২৬.৩০৯৭০০০° উত্তর ৮৯.৪৮৬২৫৯০° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | কোচবিহার |
| আয়তন | |
| • মোট | ৩৬২.৪২ বর্গকিমি (১৩৯.৯৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০০১) | |
| • মোট | ২,৮৪,৫৬৪ |
| • জনঘনত্ব | ৭৯০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
| ভাষা | |
| • সরকারি | বাংলা, ইংরেজি |
| সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
| লোকসভা কেন্দ্র | কোচবিহার লোকসভা কেন্দ্র |
| বিধানসভা কেন্দ্র | কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি |
| ওয়েবসাইট | coochbehar |
কোচবিহার ১ সমষ্টি উন্নয়ন ব্লক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার কোচবিহার সদর মহকুমার একটি প্রশাসনিক বিভাগ। এই ব্লকটি কোচবিহার থানার অধীনস্থ। এই ব্লকের সদর ঘুঘুমারি। খড়িমালা খাগড়াবাড়ি ও গুরিয়াহাটি নগর পঞ্চায়েতদুটি এই ব্লকের অন্তর্গত।[১][২]
ভূগোল
[সম্পাদনা]গুরিয়াহাড়ি ২৬°১৮′৩৫″ উত্তর ৮৯°২৯′১১″ পূর্ব / ২৬.৩০৯৭০০০° উত্তর ৮৯.৪৮৬২৫৯০° পূর্ব অক্ষ-দ্রাঘিমাংশে অবস্থিত। এই ব্লকের আয়তন ৩৬২.৪২ বর্গ কিলোমিটার।[২]
গ্রাম পঞ্চায়েত
[সম্পাদনা]কোচবিহার ১ ব্লক/পঞ্চায়েত সমিতির অধীনস্থ গ্রাম পঞ্চায়েতগুলি হল চাঁদামারি, চিকিরহাট, দাওয়াগুড়ি, দেওয়ানহাট, ফালিমারি, ঘুঘুমারি, গুরিয়াহাটি ১, গুরিয়াহাটি ২, হাড়িভাঙা, জিরানপুর, মোয়ামারি, পানিশালা, পাটছড়া, পুটিমারি ফুলেশ্বরী ও শুটকাবাড়ি।[৩]
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০০১ সালের জনগণনা অনুসারে, কোচবিহার ১ ব্লকের মোট জনসংখ্যা ২৮৪,৫৬৪। এর মধ্যে ১৪৬,২৯৮ জন পুরুষ ও ১৩৮,২৬৬ জন মহিলা। ১৯৯১-২০০১ দশকে এই ব্লকের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৪.৭৯%।[২]
সাক্ষরতা
[সম্পাদনা]কোচবিহার ১ ব্লকের সাক্ষরতার হার ৬৭.৯৮%। এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার ৭৭.৪১% ও নারী সাক্ষরতার হার ৫৭.৯৯%।[৩]
পাদটীকা
[সম্পাদনা]- ↑ "Contact details of Block Development Officers"। Cooch Behar district। West Bengal Government। ২ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১১।
- 1 2 3 "Census of India 2001, Provisional Population Totals, West Bengal, Table - 4"। Cooch Behar District (03)। Government of West Bengal। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১২।
- 1 2 "Relation between Blocks & Gram Panchayats (GPs)"। Cooch Behar District Administration। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১১।