গয়ঘর খোজার মসজিদ
| গয়ঘর খোজার মসজিদ | |
|---|---|
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| শাখা/ঐতিহ্য | সুন্নি |
| পবিত্রীকৃত বছর | ১৪৭৬ |
| অবস্থা | সক্রিয় |
| অবস্থান | |
| অবস্থান | |
| স্থাপত্য | |
| স্থপতি | মূছা ইবনে হাজী আমীর ও মজলিস আলম |
| ধরন | মসজিদ |
| স্থাপত্য শৈলী | ইসলামি স্থাপত্য |
| প্রতিষ্ঠার তারিখ | ১৪৭৬ |
| সম্পূর্ণ হয় | ১৪৭৬ |
| বিনির্দেশ | |
| ধারণক্ষমতা | ১০০ |
| গম্বুজের উচ্চতা (বাহিরে) | ১৮ ফুট |
| উপাদানসমূহ | ইট |
গয়ঘর ঐতিহাসিক খোজার মসজিদ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর গ্রামে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। বাংলার সুলতান শামসুদ্দীন ইউসুফ শাহের শাসনামলে ১৪৭৬ সালে একটি ছোট টিলার উপরে এটি নির্মাণ করা হয় এবং পরবর্তীতে বারো-ভূঁইয়াদের অন্যতম খাজা উসমান খাঁর নামে নামকরণ করা হয়।[১]
ইতিহাস
[সম্পাদনা]স্থানীয় গ্রামবাসীদের মতে, যখন মসজিদটি নির্মাণ করা হয়েছিল, তখন এলাকাটি ঘন বনভূমিতে আবদ্ধ ছিল এবং বাঘের আনাগোনা ছিল। আজ পর্যন্ত, মসজিদের ভিতর পূর্ব স্তম্ভে বাঘের পায়ের তিনটি চিহ্ন বিদ্যমান। শামসুদ্দীন ইউসুফ শাহের শাসনামলে মুসা ইবনে হাজী আমীর ও স্থানীয় মন্ত্রী (সম্ভবত ফৌজদার) মজলিস আলম ১৪৭৬ সালে মসজিদটি নির্মাণ করেন।[২] ১৫৯৩ সালে মুঘল বাংলার সুবাহদার, মানসিংহের বিরুদ্ধে বাংলার বারো-ভূঁইয়া বিদ্রোহে খাজা উসমান নামে একজন পাঠান গাজী এই মসজিদে আশ্রয় নেয়।[৩]
১৯৩০ দশকের শেষের দিকে আজম শাহ নামের একজন ফকির এই মসজিদের কাছে বাস করেছিলেন। ১৯৪০ সালে মূল গম্বুজটি পৃথক হয়ে পড়ে এবং আজম শাহ নতুন গম্বুজ নির্মাণের জন্য অর্থোপার্জন করেন, এবং তিনি বানিয়াচং-এর জনাব ইসমাঈল মিস্ত্রির সাথে সফলভাবে নির্মাণকাজ সম্পন্ন করেন। ১৯৬০ সালে মসজিদটি আবার নতুন করে সংস্কার করা হয়। আজম শাহের প্রস্থান করার পর, এটি আবার ভেঙ্গে পড়ে এবং গাছ-লতাপাতায় ছেয়ে যায়।[৪]
স্থাপত্য
[সম্পাদনা]মসজিদের গম্বুজটি সাদা টাইলের এবং ১৮ ফুট লম্বা। ৩টি বড় দরজা পাশাপাশি ৬টি ছোট দরজা আছে। ভবনের অভ্যন্তরের পূর্ব স্তম্ভে বাঘের পায়ের চিহ্ন রয়েছে। ছাদের কাছাকাছি, একটি ফুলের নকশাসহ একটি আরবি শিলালিপি আছে।[৫]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মৌলভীবাজারের ঐতিহাসিক গয়ঘর খোজার মসজিদ"। মৌলভীবাজার: দ্য ঢাকা টাইমস। ১৫ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "বাংলাদেশের কয়েকটি প্রাচীন মসজিদ"। দৈনিক ইনকিলাব। ২৫ আগস্ট ২০১৫। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ মুয়ায্যম হুসায়ন খান (২০১২)। "খাজা উসমান"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ "মৌলভীবাজারের ঐতিহাসিক গয়ঘর খোজার মসজিদ"। মৌলভীবাজার: বিয়ানীবাজার বার্তা ২৪। ৩ ডিসেম্বর ২০১৮। ২৩ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ আকমল হোসেন (১৬ ডিসেম্বর ২০১৪)। "গয়ঘর খোজার মসজিদ"। প্রথম আলো। মৌলভীবাজার। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯।

