বিষয়বস্তুতে চলুন

আলওয়াল মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলওয়াল মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাচট্টগ্রাম
অবস্থান
অবস্থানফতেহপুর ইউনিয়ন, হাটহাজারী, চট্টগ্রাম
দেশবাংলাদেশ
স্থানাঙ্ক২২°২৮′৫৬.৮″ উত্তর ৯১°৪৮′৪৪.৯″ পূর্ব / ২২.৪৮২৪৪৪° উত্তর ৯১.৮১২৪৭২° পূর্ব / 22.482444; 91.812472
স্থাপত্য
প্রতিষ্ঠাতাগৌড়ের সুলতান রোকন উদ্দিন বারবক শাহ্
প্রতিষ্ঠার তারিখ৮৭৮ হিজরীতে (১৪৭৩-৭৪ খ্রি.)
বর্তমান অবস্থাভেঙ্গে পুনর্নির্মিত
পূনর্নির্মাণকাল১৯৯৮ ইংরেজি
চট্টগ্রামের প্রত্নতাত্তিক স্থান
মানচিত্র
ওপেনস্ট্রিটম্যাপ সম্পর্কে
মানচিত্র:ব্যবহারের শর্তাবলী
260m
283yds
আলাওল জামে মসজিদ
আলাওল জামে মসজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ২নং গেটের বিপরীত পাশে অবস্থিত।

আলওয়াল মসজিদ বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত মসজিদ। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[] মসজিদের বর্তমান নাম মহাকবি আলাওল জামে মসজিদ বা সংক্ষেপে আলাওল জামে মসজিদ। গৌড়ের সুলতান রোকন উদ্দিন বারবক শাহ্ (১৪৫৫-১৪৭৬খ্রি.) অধিকৃত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামে ৮৭৮ হিজরীতে (১৪৭৩-৭৪ খ্রি.) ১টি মসজিদ নির্মাণ ও ১টি দিঘী খনন করেন। এ মসজিদ ও দিঘী যথাক্রমে আলাওল মসজিদ এবং আলাওল দিঘী নামে পরিচিত। স্থানীয়ভাবে পুরাতন মসজিদটি ভেঙ্গে বর্তমানে ১টি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। তথাপি মসজিদ দেয়ালে এখনও শোভা পাচ্ছে ৮৭৮ হিজরী (১৪৭৩ ইংরেজী) উল্লেখিত ঐতিহাসিক ১টি শিলালিপি। ২ লাইনে উৎকীর্ণ এবং ৩০ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ৯ সেন্টিমিটার প্রস্থবিশিষ্ট শিলালিপিটি বর্তমানে নির্মিত মসজিদের মিহরাবের উপরে দেখা যায়। এই শিলালিপির নাম ফতেহপুর শিলালিপি এবং এটিও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কতৃক ঘোষিত চট্টগ্রাম জেলার একটি পুরাকীর্তি। [][]

মসজিদের গেইট
আলাওল জামে মসজিদ এর মেহরাবের উপর দেয়ালে স্থাপিত ফতেহপুর শিলালিপি

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "প্রত্নস্হলের তালিকা"archaeology.gov.bdপ্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯
  2. http://file-chittagong.portal.gov.bd/files/archaeology.comilla.gov.bd/page/abf360de_f8e8_4f92_a4b5_1347f834b67f/54889f8b9f0a20a342f0a7b5477152f0.pdf
  3. https://archaeology.portal.gov.bd/sites/default/files/files/archaeology.portal.gov.bd/page/ad5a55a2_cc38_4793_8fce_6283adb2b5ed/2024-08-31-10-11-89fde2d3295b28d433fdfc2d5fe762da.pdf