বিষয়বস্তুতে চলুন

মেকুরটারী শাহী মসজিদ

মেকুরটারী শাহী মসজিদ
মেকুরটারী শাহী মসজিদের ছবি
মেকুরটারী শাহী মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাকুড়িগ্রাম
অঞ্চলরংপুর
মালিকানাবাংলাদেশ সরকার
পবিত্রীকৃত বছরমুঘল আমল
অবস্থান
অবস্থানবাংলাদেশ ব্যাপারীপাড়া, রাজারহাট উপজেলা
দেশবাংলাদেশ
মেকুরটারী শাহী মসজিদ বাংলাদেশ-এ অবস্থিত
মেকুরটারী শাহী মসজিদ
মানচিত্রে মসজিদের অবস্থান
প্রশাসনবাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ
স্থানাঙ্ক২৫°৪৮′০১″ উত্তর ৮৯°৩২′৫৯″ পূর্ব / ২৫.৮০০২৬৯° উত্তর ৮৯.৫৪৯৭৮৮° পূর্ব / 25.800269; 89.549788
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামিক স্থাপত্য
প্রতিষ্ঠাতাছমির উদ্দীন ব্যাপারী
বিনির্দেশ
দৈর্ঘ্য৩২ ফুট (১০ মিটার)
প্রস্থ১০ ফুট (৩ মিটার)
গম্বুজসমূহ
মিনার
উপাদানসমূহইট

মেকুরটারী শাহী মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা[]

অবস্থান

[সম্পাদনা]

মেকুরটারী শাহী মসজিদ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের একটি প্রাচীন ধর্মীয় স্থাপত্য। এটি রাজারহাট উপজেলা সদর থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ব্যাপারীপাড়া গ্রামে অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

মসজিদে কোনো শিলালিপি উদ্ধার না হওয়ায় এর সুনির্দিষ্ট নির্মাণকাল নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে স্থাপত্যশৈলীতে মুঘল স্থাপত্যরীতির সাথে মিল থাকায় ধারণা করা হয় যে, মসজিদটি প্রায় ২০০ বছর পূর্বে মুঘল শাসনামলে নির্মিত হয়েছে। জনশ্রুতি রয়েছে, প্রায় তিন শ বছর আগে গ্রামের জমিদার ছমির উদ্দীন ব্যাপারী পায়ে হেঁটে হজ্জ পালন করে আসেন এবং এই মসজিদটি নির্মাণ করেন।[]

স্থাপত্যশৈলী

[সম্পাদনা]

মসজিদটির দৈর্ঘ্য ৩২ ফুট এবং প্রস্থ ১০ ফুট। এটি চারপাশে তিন ফুট উঁচু একটি প্রাচীর দ্বারা সুরক্ষিত। মসজিদের সামনে তিনটি দরজা, একটি সুদৃশ্য প্রবেশ তোরণ, দুটি মিনার এবং চার কোণে চারটি উঁচু মিনার রয়েছে। এই মিনারগুলোর পাশে আরো আটটি ছোট মিনার আছে। ছাদের মাঝখানে তিনটি বড় আকৃতির গম্বুজ স্থাপন করা আছে। মসজিদের সম্মুখে একটি বিশাল পুকুর রয়েছে।[]

আরও পড়ুন

[সম্পাদনা]

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "রংপুর বিভাগের পুরাকীর্তি"বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। archaeology.gov.bd। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৫
  2. "The Shahi Mosque"Beautiful Bangladeshবাংলাদেশ পর্যটন বোর্ড। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৪
  3. হাবিবা রহমান উজরা (১৬ সেপ্টেম্বর ২০২১)। "আধুনিক ও মোগল স্থাপত্যরীতিতে মেকুরটারী শাহী মসজিদ"Kaler Kantho। ৭ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৪
  4. "তিনশ' বছরের শাহী মসজিদ"দৈনিক খোলা কাগজ। ১৩ ফেব্রুয়ারি ২০২১। ৭ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪