নূর মানিকচর জামে মসজিদ
| নূর মানিকচর জামে মসজিদ | |
|---|---|
নূর মানিকচর জামে মসজিদ | |
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| মালিকানা | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
| অবস্থা | সংরক্ষিত |
| অবস্থান | |
| অবস্থান | কুমিল্লা জেলা, দেবীদ্বার উপজেলা |
| দেশ | বাংলাদেশ |
নুরমানিকচর মসজিদ বাংলাদের কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার নুরমানিকচর গ্রামে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
অবস্থান
[সম্পাদনা]মসজিদটি কুমিল্লা শহর থেকে পশ্চিমে ১৮কিলোমিটার এবং 'ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক'র নূরমানিকচর বাস স্টেশনের আধা কিলোমিটার উত্তরে অবস্থিত।[১]
ইতিহাস
[সম্পাদনা]নূরমানিকচর মসজিদ দেবীদ্বারের সবচেয়ে পুরাতন মসজিদ ধারণা করা হয় এর বয়স প্রায় পাঁচশত বছর পুরোনো। পঞ্চদশ শতাব্দীর দিকে মরহুম সৈয়দ নূর আহমেদ কাদেরী পীর সাহেব এই মসজিদ নির্মাণ করেন। সৈয়দ নূর আহমেদ কাদেরী নামের ওই পীর যখন দেবিদ্বারে আসেন, তখন এই এলাকার নাম ছিল বলমালীর চর। পরবর্তী তার নামানুসারে ওই গ্রামের নামকরণ করা হয় নূরমানিকচর গ্রাম। আর গ্রামের নামানুসারে নূরমানিকচর মসজিদ এর নামকরণ করা হয়।[২]
অবকাঠামো
[সম্পাদনা]মসজিদটি সাতগম্ভুজ বিশিষ্ট। মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ্য যথাক্রমে ১০ ও ৫ ফুট। এখানে একসঙ্গে ২০/২৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। চুন-সুরকী দিয়ে নির্মীত মসজিদটির ভেতরের অংশে অপরূপ কারুকাজ রয়েছে । মসজিদের ওপরের ছাদের অংশে রয়েছে ১১টি গম্বুজ, এর মধ্যে মূল ছাদে রয়েছে ৭টি এবং বাকী চারটি রয়েছে মসজিদের চারকোণায়। তবে সংরক্ষণ ও সংস্কারের অভাবে সবকটি গম্বুজই আজ প্রায় বিলুপ্ত। সঠিক পরিচর্যার অভাবে মসজিদের বাহিরের কারুকাজ সংবলিত স্তরগুলো নষ্ট হয়ে গেছে। যত্নের অভাবে অধিকাংশ জায়গা থেকে আস্তরগুলো খসে পড়ছে। বৃষ্টির পানিতে মসজিদের দেয়ালে শেওলা জমে মসজিদের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।[৩][৪]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংস্কারের অভাবে হারাতে বসেছে ৫শ' বছরের পুরানো নূর মানিকচর মসজিদ"। www.comillarkagoj.com। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)। "রড সিমেন্ট ছাড়াই ৫০০ বছর দাঁড়িয়ে আছে যে মসজিদ | কালবেলা"। কালবেলা | বাংলা নিউজ পেপার। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "কুমিল্লার নূর মানিকচর ১১ গম্বুজের মসজিদ এক প্রাচীন স্থাপত্য নিদর্শন | বিনোদন"। BSS। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "নূর মানিকচর জামে মসজিদ"। www.debidwar.comilla.gov.bd (ইংরেজি ভাষায়)। ৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫।