গালুয়া পাকা মসজিদ
| গালুয়া পাকা মসজিদ | |
|---|---|
| অবস্থান | রাজাপুর উপজেলা, বরিশাল জেলা |
| শাখা/ঐতিহ্য | সুন্নি ইসলাম |
| স্থাপত্য তথ্য | |
| গম্বুজ | ১ |
গালুয়া পাকা মসজিদ বাংলাদেশের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অবস্থিত একটি পুরনো মসজিদ। এই মসজিদটি ভান্ডারিয়া-রাজাপুর মহাসড়কের গালুয়া বাজার এলাকা থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে, দুর্গাপুর গ্রামে অবস্থিত।[১][২]
মসজিদের ইতিহাস
[সম্পাদনা]এই মসজিদটি ঝালকাঠি জেলার গালুয়া বাজার থেকে এক কিলোমিটার পূর্ব দিকে বড়বাড়ির কাছে অবস্থিত। মসজিদটি প্রায় ৩০০ বছর আগে নির্মাণ করা হয়েছে। মাহমুদজান আকন্দ নামক একজন স্থানীয় প্রভাবশালী মুসলিম ১১২২ বঙ্গাব্দে এটি নির্মাণ করেন। মসজিদের কাছে একটি পরিত্যক্ত শিলালিপি থেকে এর নির্মাণকাল সম্পর্কে অনুমান করা হয়। লোকমুখে একটি কথা প্রচলিত আছে তা হলো যখন এই মসজিদের সংস্কারকাজে হাত দেওয়ার জন্য ঝোপ-ঝাড় পরিষ্কার করা হচ্ছিলো তখন বড় বড় বিষধর সাপ এর থেকে বেড়িয়ে আসে। পরে স্থানীয় হুজুরের কথামত একটি অংশ খুলে দেওয়া হলে সাপগুলো ওই স্থান ত্যাগ করেএই মসজিদটি টালি ইটের তৈরি এবং এর বাজু বেশ প্রশস্ত। বর্তমানে মসজিদটি সংস্করণ করা হয়েছে বলে এর ইটগুলো দেখা যায় না।[৩][৪]
স্বাধীনতার প্রাক্কালে মসজিদটি ভেঙ্গে পড়ার উপক্রম হলে স্থানীয় একজন সমাজ হিতৈষী এফ.এম.এ. কুদ্দুস খানের প্রচেষ্টায় মসজিদটি সংস্কার করা হয়।[৫] মসজিদটির সামনে বারান্দার অংশ বর্ধিত করা হয়েছে। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার এই মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের অধিভুক্ত করে। এর ফলে সরকার থেকে অর্থ বরাদ্দ হয়ে মসজিদটির সংস্কার কাজ করা হয়।[৬]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গালুয়া মসজিদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৫।
- ↑ "চার শ বছরের পুরোনো এক গম্বুজবিশিষ্ট 'পাকা মসজিদ'"। এনটিভি অনলাইন। ১৮ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৫।
- ↑ "গালুয়া পাকা মসজিদ ৩শ বছরের ঐতিহ্য"। যায়যায়দিন। ৫ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৫।
- ↑ "গালুয়া পাকা মসজিদের ইতিহাস"। ২৫ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৬।
- ↑ "ঝালকাঠর ঐতিহাসিক গালুয়া পাঁকা মসজিদ"। দি ঢাকা টাইমস। ১৪ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৫।
- ↑ "দর্শনীয় স্থান হতে পারে ৩শ বছরের পুরোনো মসজিদ"। জাগো নিউজ। ২০ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৫।