চুনতি বড় মিয়াজী ও ছোট মিয়াজী মসজিদ
| চুনতি বড় মিয়াজী ও ছোট মিয়াজী মসজিদ | |
|---|---|
চুনতি হযরত বড় মিয়াজী ও ছোট মিয়াজী মসজিদ | |
| স্থানাঙ্ক: ২১°৫৮′২৫″ উত্তর ৯২°০৪′৩৩″ পূর্ব / ২১.৯৭৩৫৭৯° উত্তর ৯২.০৭৫৭৮৬° পূর্ব | |
| অবস্থান | চুনতী, লোহাগাড়া, চট্টগ্রাম, বাংলাদেশ |
| প্রতিষ্ঠিত | ১৬শ শতক |
| শাখা/ঐতিহ্য | ইসলাম সুন্নি |
| প্রশাসন | সামাজিক ভাবে পরিচালিত |
| স্থাপত্য তথ্য | |
| ধরন | ইসলামিক স্থাপত্য |
| ধারণক্ষমতা | প্রায় ২০০০ |
| গম্বুজ | ১টি |
| মিনার | ৪টি |
চুনতী হযরত বড় মিয়াজী ও ছোট মিয়াজী মসজিদ বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম জেলা এলাকার লোহাগাড়া উপজেলার চুনতী এলাকায় অবস্থিত একটি অতি প্রাচীন মসজিদ। ১৬শ শতকে নির্মিত এই মসজিদটি জেলার চুনতী এলাকায় অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]চুনতি হযরত বড় মিয়াজী ও ছোট মিয়াজী মসজিদ বাংলাদেশের, চট্টগ্রাম জেলার, চুনতীতে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। [১] এই এলাকার প্রসিদ্ধ বুজুর্গ ও দ্বীনে আলেমদ্বয় হযরত বড় মিয়াজী ও হযরত ছোট মিয়াজী বিগত ১৬শ শতকে এই মসজিদ প্রতিষ্ঠা করেন ।

১৬৬৮ সালে স্থাপিত মসজিদটি ১৯৭৭ সালে সংস্কার করে একতলা বিশিষ্ট পাকা মসজিদে রূপান্তর করা হয় এবং পরবর্তীতে ২০১০ সালে পুরাতন মসজিদ ভবন ভেঙ্গে পুনরায় আধুনিক নির্মাণশৈলী ও নয়নাভিরাম এই মসজিদ নির্মাণ করা হয় ।

বর্তমান অবস্থা
[সম্পাদনা]চট্টগ্রাম জেলার [২] লোহাগাড়া উপজেলার চুনতীর [৩] বড় মিয়াজী পাড়ায় মনোমুগ্ধকর টিলার উপর এই মসজিদের[৪] অবস্থান । চট্টগ্রাম মহানগর হতে এই এলাকার দূরত্ব ৬৪ কিলোমিটার । বর্তমান মসজিদ পরিচালনার কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করছেন আলহাজ জান মোহাম্মদ সিকদার ও সেক্রেটারির দায়িত্ব পালন করছেন মাওলানা মোজাম্মেল হক। এছাড়া খতিবের দায়িত্বে আছেন মাওলানা কামাল উদ্দীন। সবুজ বনানী ও পাহাড়ঘেরা এই মসজিদের অবস্থান প্রায় ৪২ খানি এলাকা জুড়ে । মসজিদের পাশেই আছে কবরস্থান। আর ঐ কবরস্থানেই চির নিদ্রায় শায়িত আছেন হযরত বড় ও ছোট মিয়াজী (রহঃ) ।

বিবিধ
[সম্পাদনা]


