রাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাম
Lord Rama with arrows.jpg
কন্নড় ರಾಮ
পালি লিপ্যন্তর Rāma
গোত্র বিষ্ণুর অবতার
অধিষ্ঠান অযোধ্যা (अयोध्या)
অস্ত্র ধনুকবাণ
দাম্পত্যসঙ্গী সীতা (सीता)

রাম (দেবনাগরী: राम) বা রামচন্দ্র প্রাচীন ভারতের কিংবদন্তী রাজা। হিন্দু ধর্মে রামকে বিষ্ণু দেবতার সপ্তম অবতার হিসেবে গণ্য করা হয়।

রাম দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রচলিত হিন্দুধর্মের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ও দেবতাগুলির একটি। রামের চরিত্রের সবচেয়ে ব্যাপক বিবরণ পাওয়া যায় রামায়ণ নামের মহাকাব্যে। অযোধ্যার রাজা দশরথ ও তাঁর স্ত্রী কৌশল্যার ঘরে প্রথম সন্তান হিসেবে রামের জন্ম হয়। হিন্দুধর্মে রামকে পুরুষোত্তম মর্যাদা দেওয়া হয়েছে। রামের স্ত্রী হলেন সীতা। সীতাকে হিন্দুরা লক্ষ্মী দেবীর একজন অবতার ও ত্রুটিহীনা নারীর রূপায়ন হিসেবে গণ্য করে।

[সম্পাদনা] অন্যান্য ভারতীয় ধর্মে রামচন্দ্র

[সম্পাদনা] বৌদ্ধধর্ম

বৌদ্ধধর্মানুসারে একবার বোধিসত্ত্ব শ্রীরামচন্দ্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। জাতকের কাহিনিতে তাই রামচন্দ্রের উল্লেখ আছে। বৌদ্ধধর্মে রামচন্দ্রকে পরম ধার্মিক এবং আদর্শ নৃপতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

[সম্পাদনা] শিখ ধর্ম

শিখ ধর্মের ধর্মগ্রন্থ আদিগ্রন্থ বা শ্রী গুরু গ্রন্থ সাহিব-এ অযোদ্ধার নৃপতি পরম ধার্মিক রাজা রামচন্দ্রের কাহিনী ও রামায়ণের যুদ্ধের কাহিনী বর্নিত আছে।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান
বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ