কার্তিক (দেবতা)
| কার্তিকেয় | |
|---|---|
দুর্গোৎসবে পূজিত কার্তিকেয় মূর্তি |
|
| অধিকার | বিজয় ও কুণ্ডলিনী |
| তামিল লিপি | முருகன் |
| গোত্র | দেব |
| অধিষ্ঠান | কৈলাস |
| অস্ত্র | ধনুক, বাণ (রূপভেদে বল্লম) |
| দাম্পত্যসঙ্গী | বল্লী ও দেবযানী |
| বাহন | ময়ূর |
কার্তিকেয় বা কার্তিক হিন্দু যুদ্ধদেবতা। তিনি শিব ও দুর্গার সন্তান। কার্তিক বৈদিক দেবতা নন; তিনি পৌরাণিক দেবতা। প্রাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজা প্রচলিত ছিল। উত্তর ভারতে ইনি এক প্রাচীন দেবতা রূপে পরিগণিত হন। অন্যান্য হিন্দু দেবদেবীর মতো কার্তিকও একাধিক নামে অভিহিত হন। যথা – কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, স্কন্দ, শিখিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, ক্রৌঞ্চারতি, শরজ, তারকারি, শক্তিপাণি, বিশাখ, ষড়ানন, গুহ, ষান্মাতুর, কুমার, সৌরসেন, দেবসেনাপতি ইত্যাদি।
ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতে কার্তিকের পূজা অধিক জনপ্রিয়। তামিল ও মালয়ালম ভাষায় কার্তিক মুরুগান বা মায়ূরী কন্দসামী (তামিল:முருகன், মালয়ালম:മുരുകന്) নামে এবং কন্নড় ও তেলুগু ভাষায় তিনি সুব্রহ্মণ্যম (কন্নড়:ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ, তেলুগু:సుబ్రమణ్య స్వామి) নামে পরিচিত। তামিল বিশ্বাস অনুযায়ী মুরুগান তামিলদেশের (তামিলনাড়ু) রক্ষাকর্তা।[১] দক্ষিণ ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও মরিশাস – যেখানে যেখানে তামিল জাতিগোষ্ঠীর প্রভাব বিদ্যমান সেখানেই মুরুগানের পূজা প্রচলিত। শ্রীলঙ্কার দক্ষিণাংশে কার্তিকেয়ের উদ্দেশ্যে উৎসর্গিত কথারাগম (সিংহলি ভাষায় "কথারাগম দেবালয়") মন্দিরে হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষই শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলায় কার্তিক সংক্রান্তির সাংবাৎসরিক কার্তিক পূজার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া-বাঁশবেড়িয়া অঞ্চলের কার্তিক পূজা বিশেষ প্রসিদ্ধ। এছাড়া বাংলার গণিকা সমাজে কার্তিক পূজা বিশেষ জনপ্রিয়। দুর্গাপূজা সময়ও কার্তিকের পূজা করা হয়।
পাদটীকা [সম্পাদনা]
- ↑ Cage of Freedom By Andrew C. Willford
বহিঃসংযোগ [সম্পাদনা]
- http://www.palanitemples.com/ Lord Muruga Portal
- Murugan Bhakti Website
- http://www.highgatehillmurugan.org/
- Swami Sivananda's book on Lord Kartikeya; also available on PDF.
- Skanda worship in Katirkamam, Sri Lanka
- Kaumaram Murugan Info
- YouTube video lectures praising Lord Muruga and explaining Kandhar Anubudhi by the "YouTube Pugal Muruga Bhaktan"
- Murugan devotional video songs - YouTube Playlist
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: কার্তিকেয় |