পঞ্চতন্ত্র
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পঞ্চতন্ত্র সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন গ্রন্থ ৷ রচয়িতা কবি বিষ্ণু শর্মা ৷ তবে এই গ্রন্থের মূল পান্ডুলিপি পাওয়া যায়নি ৷ নানা উপদেশমূলক গল্পের সঙ্কলন এই গ্রন্থ ৷ জীবনের পাথেয় নানা উপদেশ এই গ্রন্থে নানা গল্পের উদাহরনের মধ্যে তুলে ধরা হয়েছে ৷ গ্রন্থটি ৫ টি তন্ত্রে বিভক্ত ৷ এগুলি হল:
- মিত্রভেদ
- মিত্রপ্রাপ্তি
- কাকোলুকীয়
- লব্ধপ্রনাশ
- অপরিক্ষিতকারক