ব্রহ্মা
- এই নিবন্ধটি হিন্দুদের সৃষ্টির দেবতা ব্রহ্মা সম্পর্কিত। বৌদ্ধ ধারণা সম্পর্কে জানতে দেখুন ব্রহ্মা (বৌদ্ধধর্ম)। অন্যান্য ব্যবহারের জন্য দেখুন ব্রহ্ম (দ্ব্যর্থতানিরসন)।
| ব্রহ্মা | |
|---|---|
হালেবিডু মন্দিরের ব্রহ্মার খোদাইচিত্র |
|
| অধিকার | সৃষ্টি |
| দেবনাগরী | ब्रह्मा |
| গোত্র | দেব (ত্রিমূর্তি) |
| অধিষ্ঠান | ব্রহ্মলোক |
| দাম্পত্যসঙ্গী | সরস্বতী এবং গায়ত্রী |
| বাহন | রাজহংস |
ব্রহ্মা (সংস্কৃত: ब्रह्मा; Brahmā) হিন্দুধর্মে সৃষ্টির দেবতা। বিষ্ণু ও শিবের সঙ্গে তিনি ত্রিমূর্তিতে বিরাজমান। তিনি অবশ্য হিন্দু বেদান্ত দর্শনের সর্বোচ্চ দিব্যসত্ত্বা ব্রহ্মের সমরূপ নন। বরং বৈদিক দেবতা প্রজাপতিকে ব্রহ্মার সমরূপ বলা চলে। বিদ্যাদেবী সরস্বতী ব্রহ্মার স্ত্রী।
পরিচ্ছেদসমূহ |
নাম[সম্পাদনা]
সংস্কৃত ব্যাকরণ অনুসারে, মূল বিশেষ্য ব্রহ্মণ শব্দটি থেকে দুটি পৃথক বিশেষ্য সৃষ্টি হয়েছে। একটি ক্লীব বিশেষ্য ব্রহ্মণ (bráhman); এই শব্দের কর্তৃপদমূলক একবচন রূপটি হল ব্রহ্ম (সংস্কৃত: ब्रह्म)। এই বিশেষ্যটির একটি সাধারণ ও বিমূর্ত অর্থ রয়েছে।
এর বিপরীতে রয়েছে পুং বিশেষ্য ব্রহ্মণ (brahmán)। এই শব্দের কর্তৃপদমূলক একবচন রূপটিই হল ব্রহ্মা (সংস্কৃত: ब्रह्मा)। এই শব্দটি ব্যক্তিনাম ও হিন্দু সৃষ্টিদেবতার নাম হিসেবে ব্যবহৃত। এঁকে নিয়েই আমাদের বর্তমান নিবন্ধ।
ব্রহ্মা মালয় ভাষায় বেরাহমা ও থাই ভাষায় ফ্রা ফ্রোম নামে পরিচিত। বাংলা ভাষায় লোকমুখে তাঁকে বহরম বা বিরিঞ্চি-ও বলা হয়ে থাকে।
পৌরাণিক উপাখ্যান[সম্পাদনা]
সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা প্রজাপতিদের সৃষ্টি করেন। এই প্রজাপতিরাই মানবজাতির আদিপিতা। মনুস্মৃতি গ্রন্থে এই প্রজাপতিদের নাম পাওয়া যায়। এঁরা হলেন মারীচি, অত্রি, অঙ্গিরস, পুলস্ত, পুলহ, ক্রতুজ, বশিষ্ঠ, প্রচেতস বা দক্ষ, ভৃগু ও নারদ। সপ্তর্ষি নামে পরিচিত সাত মহান ঋষির স্রষ্টা ব্রহ্মা। এঁরা তাঁকে বিশ্বসৃষ্টির কাজে সহায়তা করেন। তাঁর এই পুত্রগণ তাঁর শরীর থেকে জাত হননি, হয়েছেন তাঁর মন থেকে। এই কারণে তাঁদের মানসপুত্র বলা হয়।
বেদ ও পুরাণ শাস্ত্র অনুসারে, ব্রহ্মা দেবতাদের বিষয়ে হস্তক্ষেপ বেশি করেন। নশ্বরদের ক্ষেত্রে তাঁর হস্তক্ষেপের ঘটনা অপেক্ষাকৃত কম। তিনি সোমের উপর চাপ সৃষ্টি করে তারকাকে তাঁর স্বামী বৃহস্পতির নিকট ফিরিয়ে দিতে বাধ্য করেন। তাঁকে ধর্ম ও অত্রির পিতারূপেও কল্পনা করা হয়।