নর-নারায়ণ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| নর-নারায়ণ | |
|---|---|
আহমেদাবাদের স্বামীনারায়ণ মন্দিরে নর-নারায়ণ দেবের যুগলমূর্তি |
|
| দেবনাগরী | नर-नारायण |
| গোত্র | বিষ্ণুর অবতার |
| অধিষ্ঠান | বদ্রিনাথ |
নর-নারায়ণ (সংস্কৃত: नर-नारायण; nara-nārāyaṇa) হলেন হিন্দুধর্মের দুই জন দেবতা। এঁরা যুগলমূর্তিতে পূজিত হন। নর-নারায়ণ বিষ্ণুর যমজ ভ্রাতৃ-অবতার। নর-নারায়ণ ধারণায়, মানবাত্মা নর হলেন দিব্যাত্মা নারায়ণের চিরসঙ্গী।
হিন্দু মহাকাব্য মহাভারত অনুসারে, কৃষ্ণ হলেন নারায়ণ ও অর্জুন হলেন নর। নর-নারায়ণের বৃত্তান্ত ভাগবত পুরাণ-এও কথিত হয়েছে। হিন্দুরা বিশ্বাস করেন, এই যুগ্মদেবতা বদ্রিনাথে বাস করেন। এখানেই তাঁদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মন্দিরটি অবস্থিত।
স্বামীনারায়ণ ধর্মে নর-নারায়ণের যুগলমূর্তির ব্যাপক পূজা প্রচলিত। এই মতের অনুগামীদের মতে, উক্ত ধর্মের প্রতিষ্ঠাতা স্বামীনারায়ণ নারায়ণের অবতার।