উত্তরপ্রদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উত্তরপ্রদেশ

उत्तर प्रदेश
اتر پردیش

গঙ্গা ও যমুনার দেশ
—  রাজ্য  —

Seal
স্থানাঙ্ক
দেশ  ভারত
অঞ্চল অযোধ্যা, বাঘেলখণ্ড, ব্রজ, বুন্দেলখণ্ড, পূর্বাঞ্চল, রোহিলখণ্ড, গাঙ্গেয় সমভূমি
রাজ্য উত্তরপ্রদেশ
জেলা 701
Uttar Pradesh 14 November 18342
রাজধানী লখনউ
বৃহত্তর মহানগর কানপুর
Governor Banwari Lal Joshi
Chief Minister Kumari Mayawati
বিধানসভা (আসন) Bicameral (404 + 108=512)
লোকসভা কেন্দ্র 80 (year 2004)
High Court Allahabad High Court
District Courts of India
জনসংখ্যা

ঘনত্ব

১৯৩[১] (1st)

৭৯২ /km² (২,০৫১ /sq mi)[১]

লিঙ্গ অনুপাত 111.4 /
স্বাক্ষরতা

• Male
• Female

61.6%

• 70.22%
• 42.97%

সরকারি ভাষাs হিন্দি, উর্দু
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)
আয়তন >243286 km2 (93933 sq mi)
Climate

Temperature
• Summer
• Winter

Cfa (Köppen)

টেমপ্লেট:Legend0
টেমপ্লেট:Legend0
টেমপ্লেট:Legend0

Governing body Government of India, Government of Uttar Pradesh
ISO 3166-2 IN-UP
Portal.svg প্রবেশদ্বার: Uttar Pradesh  
ওয়েবসাইট www.upgov.nic.in

উত্তরপ্রদেশ (হিন্দি: उत्तर प्रदेश; উর্দু: اتر پردیش; সংক্ষেপে ইউপি) ভারতীয় প্রজাতন্ত্রের উত্তর দিকে অবস্থিত একটি রাজ্য। এই রাজ্যের জনসংখ্যা ১৯ কোটিরও বেশি।[১] এটি ভারতের বৃহত্তম রাজ্য তথা বিশ্বের বৃহত্তম প্রাদেশিক প্রশাসনিক বিভাগ।

উত্তরপ্রদেশের আয়তন ৯৩,৯৩৩ বর্গকিলোমিটার (২৪৩,২৯০ বর্গমাইল)। অতি উর্বর ও ঘন জনবসতিপূর্ণ গাঙ্গেয় সমভূমির অধিকাংশ অঞ্চলই এই রাজ্যের অন্তর্গত। এই রাজ্যের আন্তর্জাতিক সীমানায় উত্তর দিকে অবস্থিত নেপাল রাষ্ট্র; এছাড়া উত্তর-পশ্চিমে উত্তরাখণ্ডহিমাচল প্রদেশ, পশ্চিমে হরিয়ানা, দিল্লিরাজস্থান, দক্ষিণে মধ্যপ্রদেশ, দক্ষিণ-পূর্বে ছত্তীসগঢ়ঝাড়খণ্ড এবং পূর্বে বিহার রাজ্য অবস্থিত। উত্তরপ্রদেশের প্রশাসনিক ও আইনবিভাগীয় রাজধানী লখনউ এবং বাণিজ্যিক রাজধানী কানপুর। রাজ্যের হাইকোর্ট এলাহাবাদে অবস্থিত; লখনউতে এলাহাবাদ হাইকোর্টের একটি বেঞ্চ রয়েছে। এলাহাবাদ, লখনউ, বারাণসীআগ্রা এই রাজ্যের কয়েকটি ঐতিহাসিক শহর। বৃহত্তম শহর কানপুর। অন্যান্য শহরগুলি হল গোরখপুর, মীরাট, আলিগড়, বরেলি, গাজিয়াবাদনয়ডা


ভারতীয় সংস্কৃতিতে উত্তরপ্রদেশ এক বিশিষ্ট স্থানের অধিকারী। হিন্দুধর্ম ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান এই রাজ্যে উক্ত ধর্মের অনেক প্রধান তীর্থস্থল অবস্থিত। বৌদ্ধধর্মের একাধিক কেন্দ্রও এই রাজ্যে অবস্থিত: চৌখণ্ডী স্তুপ (যেখানে বুদ্ধ প্রথম তাঁর শিষ্যদের সঙ্গে মিলিত হন) ও সারনাথে ধমেক স্তুপ (যেখানে বুদ্ধ প্রথম ধর্মোপদেশ দেন)। বুদ্ধের নির্বাণস্থল কুশীনগরও এই রাজ্যে অবস্থিত।


উদ্ধৃতি ত্রুটি: <ref> tags exist, but no <references/> tag was found

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ