ষোড়শ সংস্কার
|
ওঁ • ব্রহ্ম • ঈশ্বর |
|
ধর্মাচরণ
|
|
|
সংস্কার (সংস্কৃত: संस्कार) হিন্দুদের পালনীয় ষোলোটি প্রধান বৈদিক ধর্মীয় আচার। হিন্দুধর্মের বাইরেও জৈনধর্ম ও বৌদ্ধধর্মের কোনো কোনো শাখাসম্প্রদায়ে এই সব আচার-অনুষ্ঠানের মান্যতা রয়েছে।
এই সংস্কারগুলি গর্ভাবস্থা, শিশুর জন্ম, শিক্ষা, বিবাহ ও মৃত্যুর সঙ্গে সম্পর্কযুক্ত। সংস্কারসমূহের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে।। গার্হ্যসূত্র মতে সংস্কারের সংখ্যা ১২ থেকে ১৮টি। পরবর্তীকালে ১৬টি সংস্কার মান্যতা লাভ করে।[১] এগুলিকেই ষোড়শ সংস্কার বলা হয়। এই সংস্কারগুলি হল: গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, কর্ণভেদ, বিদ্যারম্ভ, উপনয়ন, বেদারম্ভ, কেশান্ত ও ঋতুশুদ্ধি, সমাবর্তন, বিবাহ ও অন্ত্যেষ্টি।
[সম্পাদনা] পাদটীকা
- ↑ Pandey, R.B. (1962, reprint 2003). The Hindu Sacraments (Saṁskāra) in S. Radhakrishnan (ed.) The Cultural Heritage of India, Vol.II, Kolkata:The Ramakrishna Mission Institute of Culture, ISBN 81-85843-03-1, pp.391-2
[সম্পাদনা] তথ্যসূত্র
Translation by G. Bühler (1886). Sacred Books of the East: The Laws of Manu (Vol. XXV). প্রকাশক: Oxford. Available online as The Laws of Manu
Monier-Williams, Monier (1899). [[১] A Sanskrit-English Dictionary]. প্রকাশক: Motilal Banarsidass. (Delhi). [২]
|
|||||||||||||||||||