কৃষ্ণ
গোবর্ধন গিরি ধারণ করে
ইন্দ্রের ক্রোধবজ্রের হাত থেকে গোপীজনকে রক্ষা করছেন; ভাগবত পুরাণ, দশম স্কন্দ, ১৭
ভাগবত পু্রাণ বা ভাগবত বা শ্রীমদ্ভাগবত (সংস্কৃত: भागवतपुराण বা भागवत বা श्रीमद्भागवतम्) (খ্রিষ্টীয় নবম-ত্রয়োদশ শতাব্দী[১]) হিন্দু অষ্টাদশ মহাপুরাণের অন্যতম। এই পুরাণের প্রধান উপজীব্য বিষয় বিষ্ণুর অবতার, বিশেষত কৃষ্ণের প্রতি ভক্তি।[২] সংস্কৃত ভাষায় লিখিত এই গ্রন্থটি মোট বারোটি স্কন্দ (সর্গ) ও প্রায় ১৮,০০০ শ্লোকে বিভক্ত।[৩] হিন্দু সমাজে সুপরিচিত বহু উপকথার উৎস ভাগবত পুরাণ। এই কাহিনিগুলির মধ্যে উল্লেখযোগ্য বিষ্ণুর অবতার ও কৃষ্ণের জীবনকথা। এটিই প্রথম হিন্দু পুরাণ যেটি ইউরোপীয় ভাষায় অনূদিত হয়। ১৮৪০ থেকে ১৮৫৭ সালের মধ্যে এই গ্রন্থের তিনটি ফরাসি অনুবাদ প্রকাশিত হয়েছিল।[২]
অন্যান্য পুরাণের মতোই ভাগবত পুরাণের সঠিক রচনাকাল নির্ধারণ করা অসম্ভব। কারণ, পুরাণের কাহিনিগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে উঠেছে। কথিত আছে, বেদব্যাস ভাগবতের রচয়িতা। আধুনিক গবেষকদের মতে, ভাগবত পুরাণের রচনাকাল খ্রিষ্টীয় নবম-দশম শতাব্দী।[২][৪]
ভাগবতে যে ঈশ্বরপ্রেম বর্ণিত হয়েছে, তা কৃষ্ণরূপী ঈশ্বরের মানবিক রূপটির প্রতি ভালবাসা। দশম স্কন্দটিতে কৃষ্ণের কথা বর্ণিত হয়েছে। এই স্কন্দটি সমগ্র ভাগবতের এক চতুর্থাংশ।[২] এই অংশেই কৃষ্ণের জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এছাড়া এই অংশে ভক্তিবাদের ব্যাখ্যা ও বিভিন্ন প্রকার ভক্তির বর্ণনা দেওয়া হয়েছে।[৫]
মৃত্যুর পূর্বে রাজা পরীক্ষিত ব্যাসপুত্র শুকদেবের কাছ থেকে তাঁর জীবনরক্ষক কৃষ্ণের কথা শুনতে চাইলে, শুকদেব ব্যাসের রচনা থেকে ভাগবত পাঠ করে শোনান। পরীক্ষিতের আয়ু মাত্র সাত দিন ছিল বলে শুক সাত দিনেই পরীক্ষিতকে পাঠ করে শোনান।[৬]
- Beach, Milo Cleveland (1965)। "A Bhāgavata Purāṇa from the Punjab Hills and related paintings"। Bulletin of the Museum of Fine Arts (Museum of Fine Arts, Boston) 63 (333): 168–177। http://www.jstor.org/stable/4171436।
- Beck, Guy (1993). Sonic theology: Hinduism and sacred sound. University of South Carolina Press. পৃ: 183–184. আইএসবিএন 9780253353344. http://books.google.com/?id=cY1Xw1ZlIeQC&pg=PA183.
- Brown, Cheever Mackenzie (1998). The Devī Gītā: the song of the Goddess ; a translation, annotation, and commentary. SUNY Press. আইএসবিএন 9780791439401. http://books.google.com/?id=OxayHczql9EC&pg=PA17.
- Brown, C. Mackenzie (Dec. 1983)। "The Origin and Transmission of the Two "Bhāgavata Purāṇas": A Canonical and Theological Dilemma"। Journal of the American Academy of Religion (Oxford University Press) 51 (4): 551–567। http://www.jstor.org/stable/1462581।
- Bryant, Edwin Francis (2007). Krishna: A Sourcebook. Oxford University Press US. আইএসবিএন 9780195148916. http://books.google.com/?id=HVDqCkW1WpUC.
- Cutler, Norman (1987). Songs of Experience. Indiana University Press. পৃ: 1. আইএসবিএন 9780253353344. http://books.google.com/?id=veSItWingx8C&pg=PA1.
- Dasgupta, Surendranath (1949). A history of Indian philosophy. IV: Indian pluralism. Cambridge University Press.
- Datta, Amaresh (2006). The Encyclopaedia Of Indian Literature. vol. 1. Sahitya Akademi. আইএসবিএন 8126018038. http://books.google.com/?id=ObFCT5_taSgC.
- Doniger, Wendy (1999). Merriam-Webster's encyclopedia of world religions. Merriam-Webster. আইএসবিএন 0877790442. http://books.google.com/?id=ZP_f9icf2roC&pg=PA126.
- Glasenapp, Helmuth von; Shrotri, Shridhar B. (1999). Jainism: an Indian religion of salvation. Motilal Banarasidass. আইএসবিএন 81-208-1376-6. http://books.google.com/books?id=WzEzXDk0v6sC&lpg=PP1&pg=PR4#v=onepage&q&f=false.
- Haberman, David L.; Rūpagōsvāmī (2003). Indira Gandhi National Centre for the Arts. ed. The Bhaktirasāmṛtasindhu of Rūpa Gosvāmīn. Motilal Banarsidass Publ.. আইএসবিএন 9788120818613. http://books.google.com/?id=DsRb6gjUa1oC.
- Jarow, Rick (2003). Tales for the dying: the death narrative of the Bhāgavata-Purāṇa. SUNY Press. আইএসবিএন 9780791456095. http://books.google.com/?id=8URUz0jhH3gC&pg=PA32.
- Kumar Das, Sisir (2006). A history of Indian literature, 500-1399. Sahitya Akademi. আইএসবিএন 9788126021710. http://books.google.com/?id=BC3l1AbPM8sC.
- Matchett, Freda (1993). "The Pervasiveness of Bhakti in the Bhāgavata Purāṇa". In Werner, Karel. Love Divine: Studies in Bhakti and Devotional Mysticism. Routledge. পৃ: 95–116. আইএসবিএন 9780700702350. http://books.google.com/?id=pYahlaJCLnYC&pg=PA95.
- Matchett, Freda (2001). Kṛṣṇa, Lord or Avatāra?. Routledge. আইএসবিএন 9780700712816. http://books.google.com/?id=1oqTYiPeAxMC.
- Matchett, Freda (2003). "The Purāṇas". In Flood, Gavin D.. The Blackwell companion to Hinduism. Wiley-Blackwell. পৃ: 129–144. আইএসবিএন 9780631215356. http://books.google.com/?id=qSfneQ0YYY8C&pg=PA129.
- Rocher, Ludo (1986). The Puranas. Wiesbaden : Harrassowitz. পৃ: 138–151. আইএসবিএন 3447025220.
- Rukmani, T. S. (1993). "Siddhis in the Bhāgavata Purāṇa and in the Yogasutras of Patanjali - a Comparison". In Wayman, Alex. Researches in Indian and Buddhist philosophy: essays in honour of Professor Alex Wayman. Motilal Banarsidass. পৃ: 217–226. আইএসবিএন 9788120809949. http://books.google.com/?id=i1ffdTIbNJkC&pg=PA217.
- Sheridan, Daniel (1986). The Advaitic Theism of the Bhāgavata Purāṇa. Columbia, Mo: South Asia Books. আইএসবিএন 81-208-0179-2. http://books.google.com/?id=qrtYYTjYFY8C.
- Singh, Nagendra Kr. (2001). Encyclopaedia of Jainism. 1. Anmol Publications PVT. Ltd. আইএসবিএন 81-261-0691-3. http://books.google.com/books?id=DeqzmRjueIwC&lpg=PP1&pg=PP1#v=onepage&q&f=false.
- van Buitenen, J. A. B (1996). "The Archaism of the Bhāgavata Purāṇa". In S.S Shashi. Encyclopedia Indica. New Delhi: Anmol Publications. পৃ: 28–45. আইএসবিএন 9788170418597. http://books.google.com/?id=U-sC1GkwH7sC&pg=PA28.
- Varadpande, Manohar Laxman (1987). History of Indian theatre. vol. 3. Abhinav Publications. আইএসবিএন 8170172217. http://books.google.com/?id=SyxOHOCVcVkC.
- Mani, Vettam. Puranic Encyclopedia. 1st English ed. New Delhi: Motilal Banarsidass, 1975.
- Cheever Mackenzie Brown. The triumph of the goddess: the canonical models and theological visions of the Devī-Bhāgavata Purāṇa. SUNY Press, 1990. ISBN 0-7914-0363-7. Excerpts
- English
- Sanskrit
- For Children
|
|
|
| রূপভেদ |
|
|
| পূজা |
|
|
| তীর্থস্থান |
|
|
| ধর্মগ্রন্থ |
|
|
| আরও দেখুন |
|
|