জ্ঞানপীঠ পুরস্কার
| জ্ঞানপীঠ পুরস্কার | ||
| পুরস্কার সংক্রান্ত তথ্যাবলি | ||
|---|---|---|
| বর্গ | সাহিত্য (ব্যক্তিকেন্দ্রিক) | |
| সূচনা | ১৯৬১ | |
| প্রথম পুরস্কৃত | ১৯৬৫ | |
| সর্বশেষ পুরস্কৃত | ২০০৮ | |
| মোট পুরস্কৃতের সংখ্যা | ৪৮ | |
| পুরস্কার প্রদানকারী | ভারতীয় জ্ঞানপীঠ | |
| বর্ণনা | ভারতীয় সাহিত্য পুরস্কার | |
| First Awardee(s) | জি শঙ্কর কুরুপ | |
| Last Awardee(s) | আখলাক মহম্মদ খান 'শাহরিয়ার' | |
জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার।[১] দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক সাহু জৈন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত অছিপরিষদ "ভারতীয় জ্ঞানপীঠ" এই পুরস্কারটি প্রদান করে থাকে।
পরিচ্ছেদসমূহ |
পুরস্কার [সম্পাদনা]
সংস্কৃত ভাষায় জ্ঞানপীঠ শব্দের অর্থ "জ্ঞানের বেদি"।
পুরস্কারের অর্থমূল্য ৭০০,০০০ টাকা। সঙ্গে জ্ঞান, শিল্পকলা ও সংগীতের দেবী সরস্বতীর একটি প্রতিমূর্তি এবং একটি মানপত্র দেওয়া হয়।[২]
১৯৬১ সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। ১৯৬৫ সালে মালায়লাম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কার লাভ করেন। যেকোনো ভারতীয় নাগরিক, যিনি ভারতের কোনো একটি সরকারি ভাষায় সাহিত্যচর্চা করেন, তিনিই এই পুরস্কারের যোগ্য বিবেচিত হতে পারেন।
১৯৮২ সালের আগে পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট বইয়ের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হত। কিন্তু তার পর থেকে ভারতীয় সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হতে থাকে। Sকন্নড় ও হিন্দিতে মোট সাত জন, বাংলা ও মালায়লামে পাঁচ জন, উর্দুতে চার জন এবং গুজরাতি, ওড়িয়া ও মারাঠিতে তিন জন এই পুরস্কার পেয়েছেন।[৩] ২০০৮ সালে সর্বশেষ এই পুরস্কার দেওয়া হয়। ২০০৫ ও ২০০৬ সালের পুরস্কার ২০০৮ সালের ২২ নভেম্বর ঘোষিত হয়েছিল। ২০০৫ সালে হিন্দি লেখক কুঁয়ার নারায়ণ এবং ২০০৬ সালে কোঙ্কণি লেখক রবীন্দ্র কেলেকর ও সংস্কৃত পণ্ডিত সত্যব্রত শাস্ত্রী যুগ্মভাবে এই পুরস্কার পান।[৩] সত্যব্রত শাস্ত্রী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার-জয়ী সংস্কৃত লেখক।[৪]
জ্ঞানপীঠ প্রাপকগণ [সম্পাদনা]
References [সম্পাদনা]
- ↑ Article from The Hindu
- ↑ "Jnanpith award for Jayakanthan"। Times of India (20 Mar 2005)। 20 March 2005। http://timesofindia.indiatimes.com/articleshow/1056950.cms। সংগৃহীত 2007-11-12।
- ↑ ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ "Kunwar Narayan to be awarded Jnanpith"। Times of India। Nov 24, 2008। http://www1.timesofindia.indiatimes.com/Delhi/Kunwar_Narayan_to_be_awarded_Jnanpith/articleshow/3752703.cms। সংগৃহীত 2008-11-25।
- ↑ ৪.০ ৪.১ "Jnanpith Award presented"। Chennai, India: The Hindu। Aug 20, 2009। http://www.hindu.com/2009/08/20/stories/2009082057081100.htm। সংগৃহীত August 20, 2009।
- ↑ http://jnanpith.net/images/40thJnanpith_Declared.pdf 40th Jnanpith Award to Eminent Kashmiri Poet Shri Rahman Rahi
- ↑ 41st and 42nd Jnanpith Awards, Official Press release
- ↑ ৭.০ ৭.১ "Malayalam, Urdu writers claim Jnanpith awards"। The Hindu (Chennai, India)। 25 September 2010। http://www.hindu.com/2010/09/25/stories/2010092556201600.htm। সংগৃহীত 25 September 2010।
- Jnanpith, Bhartiya (1994). The text and the context: an encounter with Jnanpith laureates. Bhartiya Jnanpith. http://books.google.co.in/books?id=XfzZvNc6hPkC&pg=PA17&dq=Sitakant+Mahapatra&lr=&cd=72#v=onepage&q=Sitakant%20Mahapatra&f=false.
External links [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: জ্ঞানপীঠ পুরস্কার |