রাধা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| রাধা | |
|---|---|
রাজস্থানী চিত্রকলায় রাধা |
|
| দেবনাগরী | राधा |
| অধিষ্ঠান | বৃন্দাবন |
| মন্ত্র | ওঁ বৃষভানুজায়ে বিদ্মহে কৃষ্ণপ্রিয়ায়ে ধীমহি তন্নো রাধে প্রচোদয়াৎ |
| দাম্পত্যসঙ্গী | কৃষ্ণ |
রাধিকা বা রাধা হলেন গোকুলনিবাসী বৃষভানুর কন্যা। ইনি শ্রীকৃষ্ণের সহস্রাধিক গোপিনী প্রেমিকাগণের একতমা। এঁর স্বামী হলেন আয়ান (সংস্কৃত: অভিমন্যু)। শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম বিষয়ক বহু গাথা কবিতা বৈষ্ণব পদাবলি সাহিত্যের অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে যা বাংলা সাহিত্যের এক অমূল্য ঐশ্বর্য। শ্রীকৃষ্ণকীর্তনেও রাধাকৃষ্ণের প্রেমলীলা সুবিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। বাংলার ভক্তি আন্দোলনেও এর সুদুরপ্রসারী প্রভাব পড়েছিল।
মুখের ভাষায় রাধা হলেন রাধারানি বা রাধিকা। ভক্তেরা তাঁকে বলেন শ্রীমতী। রাধা লক্ষ্মীর অবতার।[১][২][৩]
[সম্পাদনা] আরও দেখুন
|
|||||||||||||||||
উদ্ধৃতি ত্রুটি: <ref> tags exist, but no <references/> tag was found