রামকৃষ্ণ মিশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রামকৃষ্ণ মিশন

রামকৃষ্ণ মিশনের প্রতীক
নীতিবাক্য আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ
আত্মার মোক্ষ ও বিশ্বহিতের তরে
প্রতিষ্ঠা ১৮৯৭
উদ্দেশ্য শিক্ষাবিস্তার, মানবকল্যাণ, ধর্ম অধ্যয়ন ও আধ্যাত্মিকতা
প্রধান কার্যালয় বেলুড় মঠ
পরিষেবা ক্ষেত্র বিশ্বব্যাপী
ওয়েবসাইট বেলুড় মঠ
রামকৃষ্ণ মন্দির, চেন্নাই
রামকৃষ্ণ মিশন,আগরতলা

রামকৃষ্ণ মঠরামকৃষ্ণ মিশন হল বিশ্বব্যাপী রামকৃষ্ণ আন্দোলন বা বেদান্ত আন্দোলন নামে পরিচিত আধ্যাত্মিক আন্দোলনের প্রধান কেন্দ্র।[১] রামকৃষ্ণ মিশন একটি মানবকল্যাণকারী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৮৯৭ সালের ১ মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ এই সংস্থা প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশন জনস্বাস্থ্য, প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণকার্য, গ্রামোন্নয়ন, আদিবাসী কল্যাণ, বুনিয়াদি ও উচ্চশিক্ষা এবং সংস্কৃতি ক্ষেত্রে সেবামূলক কাজ করে থাকে। এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয় শতাধিক সন্ন্যাসী ও সহস্রাধিক গৃহস্থ ভক্তের সম্মিলিত প্রচেষ্টায়। রামকৃষ্ণ মিশনের মূল আদর্শটি হল কর্মযোগ[২]

রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় কলকাতার নিকটস্থ হাওড়া শহরে অবস্থিত বেলুড় মঠে। মিশন প্রাচীন হিন্দু বেদান্ত দর্শনের অনুগামী। রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী সংগঠন রামকৃষ্ণ মঠ কর্তৃক অনুমোদিত।[১]

[সম্পাদনা] অধ্যক্ষ মহারাজ

রামকৃষ্ণ সঙ্ঘের সঙ্ঘাধ্যক্ষগণের তালিকা নিম্নে প্রদত্ত হল :

  1. স্বামী ব্রহ্মানন্দ (১৯০১–১৯২২)
  2. স্বামী শিবানন্দ (১৯২২–১৯৩৪)
  3. স্বামী অখণ্ডানন্দ (১৯৩৪–১৯৩৭)
  4. স্বামী বিজ্ঞানানন্দ (১৯৩৭–১৯৩৮)
  5. স্বামী শুদ্ধানন্দ (১৯৩৪–১৯৩৯)
  6. স্বামী বিরাজানন্দ (১৯৩৯–১৯৫২)
  7. স্বামী শঙ্করানন্দ (১৯৫২–১৯৫৯)
  8. স্বামী বিশুদ্ধানন্দ (১৯৫৯–১৯৬০)
  9. স্বামী মাধবানন্দ (১৯৬০–১৯৬৫)
  10. স্বামী বীরেশ্বরানন্দ (১৯৬৬–১৯৮৫)
  11. স্বামী গম্ভীরানন্দ (১৯৮৫–১৯৮৮)
  12. স্বামী ভূতেশানন্দ (১৯৮৮–১৯৯৮)
  13. স্বামী রঙ্গনাথানন্দ (১৯৯৮–২০০৫)
  14. স্বামী গহনানন্দ (২০০৫–২০০৭)
  15. স্বামী আত্মস্থানন্দ (২০০৭–)


উদ্ধৃতি ত্রুটি: <ref> tags exist, but no <references/> tag was found

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ