লক্ষ্মী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোজাগরী লক্ষ্মীপূজায় আলপনাখচিত বেদীতে ধনদেবী লক্ষ্মীর মৃণ্ময় মূর্তি

লক্ষ্মী হিন্দুদের ধনসম্পদ, উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিক), আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী। বাঙালি বিশ্বাসে লক্ষ্মীদেবী দ্বিভূজা ও পেচকবাহিনী। অবশ্য বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভূজা কমলে-কামিনী মূর্তিই অধিক লক্ষিত হয়। বঙ্গদেশে চান্দ্র আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে। এছাড়া প্রতি বৃহস্পতিবার সধবা স্ত্রীলোকগণ লক্ষ্মীর পূজা করে থাকেন। কিন্তু বহির্বঙ্গে দেবী পূজিতা হন গৌণ চান্দ্র কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার রাত্রে। এই পুজা সাধারণত বাঙালীর সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজার পরেই হয়ে থাকে।

দেবী লক্ষ্মীর কমলে-কামিনী মূর্তি