চার্বাক
চার্বাক (সংস্কৃত: चार्वाक), বা লোকায়ত দর্শন হল ভারতীয় দর্শনের একটি শাখা। এই শাখাটি সংশয়বাদী ও ধর্মবিরুদ্ধ নানা মতবাদের সমষ্টি।[১] সংস্কৃত ভাষায় চার্বাক ও লোকায়ত দুটি শব্দের অর্থই জনপ্রিয়তা-সংক্রান্ত।[২][৩]
চার্বাক দর্শন বেদ-অনুসারী আস্তিক দর্শনের বিকল্প শাখা হিসেবে উদ্ভুত হয়। সেই হিসেবে এটি বৌদ্ধ ও জৈন দর্শনের সমগোত্রীয়।[৪] চার্বাক দর্শন অন্যান্য দর্শনকে অস্বীকার করে বস্তুগত সত্য প্রতিষ্ঠার কথা বলে।[৫][৬]
এই দর্শনের অধিকাংশ পান্ডুলিপি কিংবা কাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে পরবর্তী সময়ে। চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীতে মাধবাচার্য কিছু পান্ডুলিপি উদ্ধার করেন এবং "সর্বদর্শনসমগ্র" নামে গ্রন্থিত করেন আরো অন্যান্য দর্শনের সাথে। ঊনিশ শতকে এসে দুইজন ব্রিটিশ গবেষক মাধবাচার্যের মূল পান্ডুলিপি আবিষ্কার করেন এবং পুনরায় গ্রন্থিত করেন।
এই দর্শন অভিজ্ঞান অর্জনের উপায়সমূহকে প্রশ্নবিদ্ধ করে, যা পাশ্চাত্যের অনেক দর্শনের সাথে মিল থাকলেও সম্পূর্ণ স্বাধীনভাবেই চর্চিত ছিল। চার্বাক শব্দটির ব্যুৎপত্তি, চার+বাক। যার অর্থ মিষ্ট্য বাক্য। এই পার্থিব জগতের বাইরে আর কোন জগত নেই, এবং মানুষের জন্য তার এই বস্তুজগতের হিতসাধনই একমাত্র কর্ম হওয়া উচিত। এই দর্শন আত্মার ধারণাকেও বাতিল করে।
উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ রয়েছে, কিন্তু কোনো <references/> ট্যাগ নেই