পতঞ্জলি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| পতঞ্জলি | |
|---|---|
পতঞ্জলির একটি প্রথাগত মূর্তি ; এটিতে পতঞ্জলিকে আদিশেষের অবতার কুণ্ডলিনী রূপে দেখানো হয়েছে। |
|
| জাতীয়তা | প্রাচীন ভারতীয় |
| যে জন্য পরিচিত | যোগসূত্র গ্রন্থের সংকলক ও মহাভাষ্য গ্রন্থের রচয়িতা |
পতঞ্জলি (সংস্কৃত: पतञ्जलि, টেমপ্লেট:IPA-sa; ১৫০ খ্রিস্টপূর্বাব্দ[১] বা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক[২][৩]) ছিলেন হিন্দু যোগ দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রামাণিক শাস্ত্রগ্রন্থ যোগসূত্র-এর সংকলক। কিংবদন্তি অনুসারে, পতঞ্জলি মহাভাষ্য (পাণিনির অষ্টাধ্যায়ী-এর উপর রচিত কাত্যায়নের বৃত্তিকার টীকা) গ্রন্থেরও রচয়িতা। তিনি আয়ুর্বেদের উপরও একটি বই লিখেছিলেন।