দ্বৈত
|
শাখা
ভক্তি · যোগ · ন্যায় · বৈশেষিক · পূর্ব মীমাংসা · বেদান্ত (অদ্বৈত · বিশিষ্টাদ্বৈত · দ্বৈত · অচিন্ত্য ভেদ অভেদ) |
|
ব্যক্তি
প্রাচীন গৌতম · জৈমিনী · কণাদ · কপিল · মার্কণ্ডেয় · পতঞ্জলি · বাল্মীকি · ব্যাসদেব মধ্যযুগীয় আধুনিক |
দ্বৈত বেদান্ত বা ভেদবাদ বা তত্ত্ববাদ বা বিম্বপ্রতিবিম্ববাদ হিন্দু দর্শনের বেদান্ত শাখার একটি উপশাখা। মাধবাচার্য (১২৩৮-১৩১৭ খ্রিস্টাব্দ) এই মতবাদের প্রধান প্রবক্তা ছিলেন। দ্বৈত বেদান্ত অনুসারে, ঈশ্বর বা পরমাত্মা এবং জীবাত্মা ভিন্ন। মাধবাচার্যের মতে, প্রতিটি জীবাত্মা ঈশ্বর কর্তৃক সৃষ্ট নয়, কিন্তু তার অস্তিত্বের জন্য সে ঈশ্বরের উপর নির্ভরশীল। রামানুজের মতো মাধবাচার্যও একটি বৈষ্ণবীয় তত্ত্ব ব্যাখ্যা করেছেন। তিনি ব্রহ্ম বা সর্বোচ্চ ঈশ্বর বলতে বিষ্ণুকেই বুঝিয়েছেন।
আদি শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত ও রামানুজের বিশিষ্টাদ্বৈত বেদান্তের মতো মাধবাচার্যের দ্বৈত বেদান্তও হিন্দুসমাজের ধর্মবিশ্বাসের একটি অন্যতম প্রধান ভিত্তি। অপেক্ষাকৃত পরবর্তীকালের ধর্মগুরু নিম্বার্ক, বল্লভাচার্য ও চৈতন্য মহাপ্রভু মাধবাচার্যের দ্বৈত বেদান্ত মতের দ্বারা অল্পবিস্তর প্রভাবিত হয়েছিলেন। দ্বৈত বেদান্তের ভিত্তিতে বেদ, উপনিষদ্, ব্রহ্মসূত্র, মহাভারত, পঞ্চরাত্র ও পুরাণ গ্রন্থের নতুন ব্যাখ্যা প্রদান করা হয়।
[সম্পাদনা] বহিঃসংযোগ
- http://www.dvaita.net
- Bhakti Schools of Vedanta, by Swami Tapasyananda, available at Sri Ramakrishna Math, Chennai. available at India web site: http://www.sriramakrishnamath.org and US site: http://www.vedanta.com and http://www.sanskrit.org/Madhva/madhvateachings.html .
- Dvaita.org
- Tatvavada
- Madhva's differences with Sankara and Ramanuja.
|
||||||||||||||||||||
|
||||||||