দত্তাত্রেয় (সংস্কৃত: दत्तात्रेय, Dattātreya) বা দত্ত হলেন একজন হিন্দু দেবতা। তিনি ত্রিমূর্তি নামে পরিচিত হিন্দু দেবতাত্রয়ী ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত রূপ। "দত্তাত্রেয়" নামটি দু'টি অংশে বিভক্ত: "দত্ত" অর্থাৎ যা দেওয়া হয়েছে এবং "আত্রেয়" অর্থাৎ, ঋষি অত্রির পুত্র।
বিভিন্ন হিন্দু সম্প্রদায়ে ভিন্ন ভিন্ন রূপে তাঁকে পূজা করা হয়। নাথ সম্প্রদায় তাঁকে শিবের অবতার মনে করে। নাথেদের আদিনাথ সম্প্রদায় তাঁকে আদিগুরু মনে করে। তন্ত্র তাঁকে "যোগের ঈশ্বর" মনে করে।[১][২] তিনি বৈষ্ণব ভক্তি আন্দোলনের সঙ্গেও জড়িত। তাঁকে একজন গুরু হিসেবে পূজা করা হয়। মনে করা হয়, দত্তাত্রেয় অদ্বৈত বেদান্তের ভাষ্য ত্রিপুর রহস্য রচনা করে পরশুরামকে দান করেছিলেন।
- ↑ Rigopoulos (1998), p. 77.
- ↑ Harper & Brown (2002), p. 155.
Kambhampati, Parvathi Kumar (2000). Sri Dattatreya (1st সম্পাদিত). প্রকাশক: Dhanishta. (Visakhapatnam). http://www.worldteachertrust.org/bk/dattatreya/index.html.
- Rigopoulos, Antonio (1998). Dattatreya: The Immortal Guru, Yogin, and Avatara. New York: State University of New York Press. ISBN 0-7914-3696-9.
- Subramanian K. N., Wisdom of Sri Dattatreya. Sura Books, 2006. ISBN 81-7478-390-3.
|
|
|
| দশাবতার |
|
|
|
| অন্যান্য অবতার |
|
|
|
*বলরাম ও বুদ্ধ মতভেদ অনুসারে বিষ্ণুর নবম অবতার। উত্তর ভারতে বুদ্ধকে এবং দক্ষিণ ভারতে বলরামকে অবতার মনে করা হয়।
|
|