বিষয়বস্তুতে চলুন

পশ্চিম দিনাজপুর জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পশ্চিমবঙ্গে পশ্চিম দিনাজপুর জেলার অবস্থান।

পশ্চিম দিনাজপুর জেলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি পূর্বতন জেলা। ১৯৯২ সালের ১লা এপ্রি্লে এই জেলাটিকে দিখণ্ডিত করে বর্তমান উত্তর দিনাজপুরদক্ষিণ দিনাজপুর জেলা গঠন করা হয়েছে।

১৯৪৭ সালে স্বাধীনতালাভ ও ধর্মের ভিত্তিতে বঙ্গবিভাজনের পর[] যে চৌদ্দটি জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যটি স্থাপিত হয়, তার মধ্যে পশ্চিম দিনাজপুর ছিল অন্যতম।[] ব্রিটিশ বাংলা প্রদেশের দিনাজপুর জেলা দ্বিখণ্ডিত হয় এবং পশ্চিমাংশটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। জেলার পূর্বাংশটি পূর্ববঙ্গ (পরবর্তীকালে পূর্ব পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশ) রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।

১৯৫৬ সালে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্যগুলির সীমানা পুনর্নিধারিত হয়। এই সময় বিহার রাজ্যের কিছু অঞ্চল ইসলামপুর মহকুমা নামেপশ্চিম দিনাজপুর জেলাভুক্ত হয়।[] ১৯৯২ সালে এই জেলা উত্তর দিনাজপুরদক্ষিণ দিনাজপুর জেলায় দ্বিধাবিভক্ত হয়।[][]

জেলা গঠনের ইতিহাস

[সম্পাদনা]

১৭৬৫ সালে দেওয়ানি গ্রহণের ফলে দিনাজপুর জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণভুক্ত হয়। সেই সময় লক্ষনৌতী বা জিন্নাতাবাদ, তেজপুর, পানজারা, ঘোড়াঘাট, বারবকাবাদ ও বাজুহা, এই ছয়টি সরকারের অংশ নিয়ে দিনাজপুর জেলা গঠিত হয়। ১৭৮৬ সালে দিনাজপুর জেলা হিসেবে ঘোষিত হয়। দিনাজপুর সদরে জেলা সদর গঠিত হয়।[] ১৯৪৭ সালে দেশভাগের পর অবিভক্ত দিনাজপুর জেলার সদর মহকুমার ইটাহার, কালিয়াগঞ্জ, কুশমণ্ডি, বংশিহারী,রায়গঞ্জহেমতাবাদ এবং বালুরঘাট মহকুমার কুমারগঞ্জ, গঙ্গারামপুর, তপনবালুরঘাট থানা নিয়ে পশ্চিম দিনাজপুর নামে নতুন জেলা গঠিত হয়,যার সদর দপ্তর ছিল বালুরঘাট। পরবর্তীতে রাজ্য পুর্নগঠনের সময় বিহারের পূর্ণিয়া জেলার অন্তর্গত চোপড়া,ইসলামপুর,গোয়ালপোখর করণদিঘিও এ চার থানা নতুন পশ্চিম দিনাজপুরের অংশ হয়ে উঠে।

প্রশাসনিক বিভাগ

[সম্পাদনা]

অবিভক্ত দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার যেসব থানা ভারতভুক্ত হয় সেগুলো নিয়ে পুর্নগঠিত বালুরঘাট সদর মহকুমা গঠিত হয় আর দিনাজপুর সদর মহকুমার যেসব থানা পশ্চিম দিনাজপুর জেলার অংশ হয় সেগুলো নিয়ে ১৯৪৮ সালে নতুন রায়গঞ্জ মহকুমা গঠিত হয়।পরবর্তীতে বিহারের পূর্ণিয়া জেলার ইসলামপুর, করণদিঘি,গোয়ালপোখর ও চোপড়া থানার বঙ্গভুক্তি ঘটলে তা নতুন ইসলামপুর মহকুমা নামে আত্নপ্রকাশ করে।

মহকুমা মহকুমা সদর থানা
বালুরঘাট সদর মহকুমা বালুরঘাট সদর

কুমারগঞ্জ, গঙ্গারামপুর, তপন, বালুরঘাট.

রায়গঞ্জ মহকুমা রায়গঞ্জ

ইটাহার, কালিয়াগঞ্জ, কুশমণ্ডি, বংশিহারী, রায়গঞ্জ, হেমতাবাদ.

ইসলামপুর মহকুমা ইসলামপুর

ইসলামপুর, করণদিঘি, গোয়ালপোখর, চোপড়া,

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. হারুন-অর-রশিদ (২০১২)। "বঙ্গবিভাগ, ১৯৪৭"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  2. চ্যাটার্জি, জয়া (২০০৭)। The Spoils of Partition: Bengal and India, 1947-1967। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস। পৃ. ৫৮। আইএসবিএন ০৫২১৮৭৫৩৬৬। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০০৮
  3. "District profile"। purulia.gov.in। ৩ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০০৮
  4. "Home page"। uttardinajpur.nic.in। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০০৮
  5. "Historical Perspective"। ddinajpur.nic.in। ১৬ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০০৮
  6. ধনঞ্জয় রায়, দিনাজপুর-মালদহের মিশনারি যুগ, বরেন্দ্র সাহিত্য পরিষদ, মালদহ, ফেব্রুয়ারি ১৯৯৪, পৃষ্ঠা ১-২

টেমপ্লেট:দক্ষিণ দিনাজপুর জেলা

বহিঃসংযোগ

[সম্পাদনা]